দান-সহযোগিতা করুন-
■ বিকাশ ও নগদ Agent -
01918660006 (Cash Out)
■ বিকাশ ও নগদ Merchant -
01918660007 (Payment)
------------------------------
■ ঠিকানা- ৫৭৬/১, বাহিরটেক রোড, ওয়ার্ড- ০৩, কমলাপুর বাহিরটেক, ৭নং বিরুলিয়া, সাভার, জেলা: ঢাকা। চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের আদ্যোপান্ত...
একবিংশ শতাব্দীতে এসে দেখা যায় মানুষজন বড্ড আধুনিক। এই আধুনিকতার দোহাই দিয়ে, সভ্যতার মুখোশ মুখে লাগিয়ে, তারা ভুলে যাচ্ছে
নিজের শিকড়; মা, মাটি ও মানুষের কথা। পুঁজিবাদী বিজ্ঞাপনের মোহে ভেঙে যাচ্ছে শতবছরের পুরাতন পারিবারিক বন্ধন। একান্নবর্তী পরিবারগুলো হারিয়ে যাচ্ছে। সমাজে দেখা দিচ্ছে নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি ও বিশৃঙ্খলা। সন্তান ভুলে যাচ্ছে নিজের মায়ের কথা, বাবার কথা। মানবতা বিপন্ন হচ্ছে প্রতিনিয়ত। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় রেখে চলে যাচ্ছে পাষাণ সন্তান। তাঁদের জীবনের আকুলিবিকুলি বুঝতে চায় না কেউ, তাঁদের আনন্দের জীবনে নেমে আসে অন্ধকার, জীবন হয়ে ওঠে নিরানন্দ। জনক-জননীর আর্তনাদ-হাহাকারে পৃথিবী হয়ে ওঠে নিস্তব্ধ। ব্যক্তিগত বোধের অভাব ও জীবন সম্পর্কে ভ্রান্তিকর দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এধরনের অমানবিক গল্প। এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয়ে সমুদ্র সমান কান্নার ঝড় তুলবে। ঠিক এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের মানবিক অধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার”। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
■■ প্রতিষ্ঠা: ২০১৪ সালের ২১ অক্টোবর একজন বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে “ চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” আশ্রম।
■■ নিবন্ধনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলা কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নম্বরঃ ঢ-০৯৬৬১/২০১৮ । স্যাটিফিকেট রেজিস্ট্রেশন অফ স্যোসাইটি (under Act XXI of 1860) চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নম্বরঃ এস- ১৩৭২৪/২০২১ইং।
Child & Old Age Care. প্রতিষ্ঠানটির ১৯৬১ সনের ৪৬ অধ্যাদেশের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মুলক সংস্থা #ট্রেড মার্ক রেজিস্ট্রেশন প্রাপ্ত, রেজিস্টার - পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়, শিল্প ভবন ঢাকা।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধদের পুনর্বাসন লক্ষ্যে সততা স্বচ্ছতা আইনগত ভাবে মহামান্য সুপ্রিমকোর্ট (হাইকোর্ট) রিট পিটিশন নং ৬০১৫/২০১৯ আপিল বিবেচিত, জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি রয়েছে।
■■ সম্মামননা: চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটি ২০১৯ সালে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মমতাময়ী ক্যাটাগরীতে জাতীয় পুরষ্কার এবং এ বছর ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জনসহ অসংখ্য সামাজিক সংগঠন, সংস্থা এবং এনজিও থেকে পুরষ্কারপ্রাপ্ত হয়েছে।
■■ প্রতিষ্ঠানটির দীর্ঘ ০৯ বছরে চলমান বাংলাদেশ সরকার কতৃর্ক বিভিন্ন মন্ত্রণালয় থেকে তদন্ত সাপেক্ষে সততা স্বচ্ছতা যাচাইকৃত।
■■ উদ্দেশ্যঃ সমাজের অসুস্থ, অসহায়, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা। পাশাপাশি জীবনবোধ ও আত্মসচেতনতা সর্ম্পকে সঠিক শিক্ষা প্রদান করা। বিশেষ করে পরিবার বঞ্চিত বৃদ্ধ ও শিশুদেও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” অঙ্গীকারবদ্ধ।
■■ আয়ের উৎসঃ “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার“ সম্পূর্ণ অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠান। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ছোট ছোট দান এবং আশ্রমের প্রতিষ্ঠাতা মিলটন সমদ্দারের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। মিলটন সমাদ্দার তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান “মিলটন হোম কেয়ার প্রাঃ লিঃ“-এর আয় থেকেই এই কাজ করছেন।
■■ প্রতিষ্ঠাতার কিছু কথাঃ মিলটন সমাদ্দার প্রতিষ্ঠাতা, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।
ছোটবেলা থেকেই মানুষের প্রতি দরদ কাজ করত। মানুষের কষ্ট আমার সহ্য হতো না। বিশেষ করে রাস্তার পাশে মানুষদের পড়ে থাকলে, দেখতে খুব কষ্ট হতো। ভাবতাম যতি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। একজন বৃদ্ধাকে তুলে এনে বাসায় আশ্রয় দিলাম। সেই থেকেই শুরু। মানে ২০১৪ সালে অনুষ্ঠানিকভাবে চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের যাত্রা।
স্বপ্ন দেখতে শুরু করলাম এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায়, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের আশ্রয় দিব। পরিচয়হীনরা পরিচয় পাবে। ঘরহারা মানুষ পাবে নিরাপদ ঘর। বঞ্চিতরা পাবে সেবা। মহান আল্লাহ আমাকে সেই তাওফিক দান করেছেন। এটা প্রতিপালকের অসীম কৃপা। কে সেবা দিবেন আর কে সেবা গ্রহণ করবেন তিনিই একমাত্র নিয়ন্ত্রক। একক উদ্যোগে একটি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম কেন্দ্র পরিচালনা করা একেবারেই অসম্ভব। মহান আল্লাহর অনুগ্রহে ও আপনাদের সহযোগিতায় এ পর্যন্ত ১০৫০ জন অসহায়, অসুস্থ, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের নিরাপদ আশ্রয়সহ মৌলিক অধিকার নিশ্চিত করতে পেরেছি। এছাড়া বার্ধক্যজনিত কারণে ইতোমধ্যে ৪০৫জন বয়স্ক ব্যক্তি ইন্তেকাল করেছেন। তাদেরকেও যথাযথ সম্মানের সাথে বিদায় জানাতে পেরেছি।
অত্যন্ত দুঃখের বিষয় হলো, বর্তমানে আমার এই আশ্রমে ঠাঁই হয়েছে অনেক শিক্ষক, ব্যবসায়ী, নার্স ও ডাক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার বৃদ্ধ-বৃদ্ধাদের। তবে আশার বাণী হলো, আশ্রয় নেওয়া অনেক বাবা-মাকে আমার তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেছি। বর্তমানে আশ্রমটিতে ১৪৫জন বৃদ্ধ-বৃদ্ধা ও ৪৫টি শিশুর আশ্রয় হয়েছে। আশ্রমটিতে নিরাপদ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও বিনোদনসহ অন্যান্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এটি অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই না কোন মানুষকে অসহায় হয়ে বৃদ্ধাশ্রমে আসুক কিংবা কোন বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। কেননা এটা অমানবিক এবং দেশের জন্য লজ্জাজনক।
মানুষ কখনো রাস্তায় থাকতে পারে না। পরিবারবঞ্চিত কিংবা স্বজনদের অবহেলার শিকার হয়ে যারা ঘরহারা হয়েছে, অসুস্থ অবস্থায় দিনের পর দিন রাস্তায় পড়ে আছে, এই দায় কার? নিশ্চিতভাবে বলতে পারি ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র সবাই দায়ী। দেখুন, এই বৃদ্ধ বাবা-মায়েরাই তো আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। কিন্তু আজ তারা....! অন্তত আমি চাই না আর একজন বাবা-মা এভাবে পরিবারহীন হয়ে রাস্তায় পড়ে থাকুক।
এই সকল অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের পরিবার পরিজন আছে কি না আমি জানি না। বার্ধক্যজনিত কারণে তারা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে নিগৃহীত অসহায়ভাবে নিদারুণ কষ্টে পড়ে থাকা মানুষগুলোর মাথাগোঁজার একটা ব্যবস্থা মহান আল্লাহ্ আমাকে দিয়ে করিয়েছেন। এটা মহান আল্লাহ্ করুণা।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের আশ্রয়ে থাকা শতাধিক অসহায় ব্যক্তিদের সেবা করা আমাদের সবার দায়িত্ব। আমি শুধু উদ্যোগ নিয়েছি, এগিয়ে আসতে হবে সবাইকে। কেননা আমার একার পক্ষে এতো বড় কাজ করা সহজ নয়। বর্তমানে মাসে খরচ হয় প্রায় ৩০ লক্ষ টাকা। আমার উপার্জনের বড় একটা অংশ এবং আপনারদের সহযোগিতায়ই মানবিক এই কাজ চলছে। তবে আমার স্বপ্ন একদিন আমাদের নিজস্ব ভবন হবে। যেখানে আশ্রয় পাবে পাঁচশ থেকে এক হাজার অসহায় ব্যক্তি। সবার সক্রিয় সহযোগিতার জীবনের শেষ সময়গুলো ভালোভাবে বাঁচতে পারবে এই বাবা-মায়েরা। বিশ্বাস করি, ঘরহারা হয়ে কোন বাবা-মা ও শিশুকে রাস্তায় পড়ে থাকতে হবে না। জীবনের শেষ সময়গুলো তারা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা বেঁচে থাকতে পারবেন।
আমার এই কাজে সাবির্কভাবে সহযোগিতা করছেন আমার স্ত্রী নার্স মিঠু হালদার। আপনার সবাই আমাদের দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন কেয়ামত পর্যন্ত মানুষের সেবা কাজ করে যেতে পারি।
বিঃ দ্রঃ কোনো ব্যক্তি নিজ পরিবারের কোন সদস্যকে উক্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে বা রাখতে পারবেন না।
■■ বিস্তারিত জানতে-Milton Samadder
+88 01622220222
+88 01633330333
-----------------------------------------------------------------
■■ Bank Details:
A/C: Child And Old Age Care. SWIFT Code: PRMRBDDH
Routing Number: 235264303
A/C: Child And Old Age Care Foundation
A/No: 4022788616324
Bank Name: AB Bank
Branch Name: Rokeya Sarani
Swift code: ABBLBDDH
Routing Number: 020264000
-----------------------------------------------------------------
■■ বিকাশ ও নগদ এজেন্ট-
01918660006 Agent (Cash Out)
■■ বিকাশ, নগদ ও রকেট পার্সনাল
01615554444 (Send Money)
01626555222 (Send Money)
01620555222 (Send Money)
-----------------------------------------------------------------
■■ ঠিকানা-
বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।
■■ নগদ সাহায্য সহযোগিতা পাঠাতে-
https://childandoldagecare.org/support
-----------------------------------------------------------------
■■ তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন-
https://childandoldagecare.org/
-----------------------------------------------------------------
■ Child & Old Age Care. মোবাইল অ্যাপস ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করুন - https://play.google.com/store/apps/details?id=com.childandoldagecare.app
-----------------------------------------------------------------
■ YouTube - https://www.youtube.com/