Prosperous Laughter Foundation

Prosperous Laughter Foundation It is a service organization

যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করি 🚯চলুন আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা নিশ্চিত করি 🌿একটি সভ্য সমাজের পরিচয় তার পরিচ্ছন্ন...
25/03/2026

যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করি 🚯

চলুন আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা নিশ্চিত করি 🌿

একটি সভ্য সমাজের পরিচয় তার পরিচ্ছন্নতায়। আমরা যদি নিজের আশপাশ পরিষ্কার না রাখি, তবে উন্নত সমাজ গড়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা শুধু পরিবেশ দূষণই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি।
আমাদের সামান্য দায়িত্ববোধই পারে বড় পরিবর্তন আনতে—
চলুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি,
চলুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করি,
চলুন নিজে সচেতন হই, অন্যদেরও সচেতন করি।
মনে রাখুন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়—এটি আমাদের সামাজিক দায়িত্ব ও নাগরিক চেতনার প্রতিফলন।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলি। কোন কিছুকেই ছোট করে না দেখি।
#পরিচ্ছন্নতা #সচেতনতা #দায়িত্বশীল_নাগরিক

Prosperous Laughter Foundation

পৃথিবীতে মানুষ সুন্দর। মানুষের পথ চলার ধাপ গুলো সুন্দর করে সাজানো হলে- মানুষের জীবন আরও সুন্দর হয় নিজের জন্য,সমাজের জন্য...
23/03/2026

পৃথিবীতে মানুষ সুন্দর। মানুষের পথ চলার ধাপ গুলো সুন্দর করে সাজানো হলে- মানুষের জীবন আরও সুন্দর হয় নিজের জন্য,সমাজের জন্য, দেশের জন্য।

প্রিয় ভাই ও বোনেরা,
আমরা যে ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাসেই থাকি না কেন—মানবিক মূল্যবোধ, সম্মান এবং দায়িত্ববোধ আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়ে বিয়ের আগে সম্পর্ক একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিন্তু একটু ভেবে দেখা দরকার—এই সম্পর্কগুলো কি আমাদের জীবনে সত্যিই শান্তি ও স্থিতি আনছে, নাকি অনেক ক্ষেত্রে কষ্ট, বিভ্রান্তি এবং ভাঙনের কারণ হচ্ছে?

ধর্মীয় দৃষ্টিভঙ্গি:
বিশ্বের প্রায় সব ধর্মেই সম্পর্ককে একটি পবিত্র বন্ধন হিসেবে দেখা হয়, যা দায়িত্ব, সম্মান এবং প্রতিশ্রুতির মাধ্যমে গড়ে ওঠে। বিয়ে বা বৈধ বন্ধনের মাধ্যমে সম্পর্ককে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা—এই শিক্ষাই আমরা বিভিন্ন ধর্মে দেখতে পাই।

মানবিক বাস্তবতা:
একজন মানুষ আরেকজনকে ভালোবাসবে—এটা স্বাভাবিক। কিন্তু যখন সেই সম্পর্ক সীমাহীন, দায়িত্বহীন বা গোপন হয়ে যায়, তখন তা অনেক সময় মানসিক কষ্ট, অবিশ্বাস এবং সামাজিক সমস্যার সৃষ্টি করে।

আমাদের করণীয় কী?
আমরা যেন—
★সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও সীমারেখা বজায় রাখি।
★ নিজের ও অন্যের মর্যাদাকে গুরুত্ব দিই।
★আবেগের সাথে সাথে বাস্তবতা ও দায়িত্ববোধকে গুরুত্ব দিই।
★সম্পর্ককে সুন্দর ও স্থায়ী করার সঠিক পথ বেছে নেই।

ভালোবাসা তখনই সবচেয়ে সুন্দর হয়, যখন সেখানে সম্মান, সততা ও দায়িত্ববোধ থাকে।
যে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেয়, উন্নতির পথে নিয়ে যায় এবং মর্যাদা বজায় রাখে—সেই সম্পর্কই সত্যিকারের মূল্যবান।

#মানবিকতা #সম্পর্ক #সচেতনতা #নৈতিকতা #জীবনেরপথ #আলোরবার্তা
Prosperous Laughter Foundation

Eid Mubarak everyone.এই special দিনে let’s spread love, kindness আর humanity all around us.ঈদ মানেই শুধু আনন্দ না, it’s ...
20/03/2026

Eid Mubarak everyone.

এই special দিনে let’s spread love, kindness আর humanity all around us.
ঈদ মানেই শুধু আনন্দ না, it’s also about caring for others and sharing happiness
As a human organization, আমরা believe করি that together we can make a difference.
চলুন এই ঈদে we stand পাশে those people who need support and love.
May this Eid bring peace, joy and endless blessings in your life.
সবার জীবন হোক happiness আর শান্তিতে ভরা
Eid Mubarak to you and your family
Stay blessed, stay kind!

✳️ Discarded Food Can Also Be Life-Giving — ফেলে দেওয়া খাবারও হতে পারে জীবনদান।Every day, a large part of the food we co...
17/03/2026

✳️ Discarded Food Can Also Be Life-Giving — ফেলে দেওয়া খাবারও হতে পারে জীবনদান।

Every day, a large part of the food we cook or eat goes unused—leftovers or discarded food. But even these small portions can be a great help to dogs, cats, and birds. Can’t they serve as food for those in need?
If discarded food is given with a little care to dogs, cats, and birds, doesn’t it help satisfy their hunger? A single piece of food is enough to bring a smile to their faces. Shouldn’t we think this way?
Service is humanity. Let there be service for all living beings. That is what makes the world more beautiful.
We must also treat dogs, cats, and birds as part of our lives, offering care and service as compassionate friends.

আমাদের (পিএলএফ) থেকে আজকে পাঠানো হলো বাইতুস সালাত জামে মসজিদে মুর্দা মশারি। আলহামদুলিল্লাহ।"মৃত ব্যক্তির সম্মানে, আমাদের...
05/03/2026

আমাদের (পিএলএফ) থেকে আজকে পাঠানো হলো বাইতুস সালাত জামে মসজিদে মুর্দা মশারি। আলহামদুলিল্লাহ।

"মৃত ব্যক্তির সম্মানে, আমাদের এই উদ্যোগ। "

Baitus Salat Jame Mosque.

জীবনের প্রতিটি মুহূর্ত যেমন মূল্যবান, তেমনি শেষ বিদায়টুকুও সম্মান ও যত্নের দাবিদার। আমাদের (পিএলএফ)  এর উদ্যোগে আজ মুর্দ...
04/03/2026

জীবনের প্রতিটি মুহূর্ত যেমন মূল্যবান, তেমনি শেষ বিদায়টুকুও সম্মান ও যত্নের দাবিদার। আমাদের (পিএলএফ) এর উদ্যোগে আজ মুর্দা মশারি প্রদান করা শুরু করলাম মসজিদে মসজিদে। আলহামদুলিল্লাহ।
আজকে পাঠানো হল নিশ্চিন্তপুর পূর্বপাড়া সরকারি জামে মসজিদে। আলহামদুলিল্লাহ। ইচ্ছে আছে;যেসব গ্রাম এলাকা গুলোতে মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য মুর্দা মশারি নেই, সেসব গ্রাম এলাকা গুলোর মসজিদে মসজিদে মুর্দা মশারি পৌঁছানোর। ইনশাআল্লাহ।

"মৃত ব্যক্তির সম্মানে,আমাদের এই উদ্যোগ।"

Nishchintapur purbo para sarkar bari jame Mosque.

26/02/2026

Prosperous Laughter Foundation এর, এবার ব্যতিক্রম মানবিক ঈদ উদ্যোগ;

গ্রামের অনেক মসজিদে এখনও মুর্দা মশারি নেই। ফলে মুসল্লিরা লাশ ঢাকতে প্রায় সময়ি ব্যবহারিক চাদর, পুরনো কাপড় বা অন্যান্য পোষাক ব্যবহার করেন। এর ফলে ধোঁয়া, অগোছালো পরিবেশ এবং স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় সরাসরি লাশ দেখতে পেলে মানসিক চাপও তৈরি হয়। এই বাস্তব পরিস্থিতি গ্রামের মুসল্লিদের জন্য বারবার অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
এই চ্যালেঞ্জের মোকাবেলায় Prosperous Laughter Foundation এর মানবিক উদ্যোগ ঈদ উপলক্ষে, গ্রামের কিছু মসজিদ গুলোতে মুর্দা মশারি প্রদান করা হবে।

আমাদের লক্ষ্য হলো:লাশের মর্যাদা ও পবিত্রা বজায় রেখে লাশকে ধোঁয়াতে পারে যেনো মুসলিম ভাইয়েরা।

এই উদ্যোগ সম্পূর্ণ এই ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ফাউন্ডেশনেটি সব সময় সব প্রোগ্রামগুলো নিজস্ব অর্থায়নে করে থাকে।

16/02/2026

🌙 Ramadan Is Coming 🌙

The month of mercy is almost here.
Let us repent, pray more, and reconnect with the Qur’an.

May Allah bless us to witness Ramadan. Ameen.

প্রস্তুতির সময় এখনই
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রামাদান আমাদের দোরগোড়ায়। এই মাস শুধু রোজা রাখার মাস নয়— এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ।

রামাদান আমাদের শিখায়—
→পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হতে
→প্রতিদিন কুরআন তিলাওয়াত ও অর্থ বুঝে পড়তে
→ বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করতে
→দান-সদকা ও অসহায়দের পাশে দাঁড়াতে
→রাগ, হিংসা ও গুনাহ থেকে দূরে থাকতে

এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই চলুন আমরা এখন থেকেই নিয়ত ঠিক করি— যেন এই রামাদান আমাদের জীবনের পরিবর্তনের সূচনা হয়।
হে আল্লাহ! আমাদেরকে সুস্থ ও ঈমানের সাথে রামাদান পর্যন্ত পৌঁছার তাওফিক দিন। আমাদের রোজা, নামাজ, কুরআন তিলাওয়াত ও সব ইবাদত কবুল করুন। আমাদের গুনাহসমূহ মাফ করে দিন এবং জান্নাত নসীব করুন। আমীন।

#রহমত #মাগফিরাত
#নাজাত #সমৃদ্ধ_হাসি_ফাউন্ডেশন #প্রস্পেরাস_লাফটার_ফাউন্ডেশন #পিএলএফ

আলহামদুলিল্লাহ্‌।আমাদের প্রস্পেরাস লাফটার সংস্থার উদ্যোগে মহিউস সুন্নাহ দারুল উলুম কওমি হরিচন্ডী,ফুলছড়ি,গাইবান্ধার মাদ্র...
31/01/2026

আলহামদুলিল্লাহ্‌।

আমাদের প্রস্পেরাস লাফটার সংস্থার উদ্যোগে মহিউস সুন্নাহ দারুল উলুম কওমি হরিচন্ডী,ফুলছড়ি,গাইবান্ধার মাদ্রাসার শিশুদের নিয়ে একটি আনন্দঘন ও স্মরণীয় শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। শিশুদের স্বাচ্ছন্দ্য ও আনন্দের কথা মাথায় রেখে সকাল ও দুপুরের খাবারের সুন্দর ব্যবস্থা করা হয়, যাতে তারা নিশ্চিন্তে দিনটি উপভোগ করতে পারে।
নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রার জন্য শিশুদের বাসে করে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়। পুরো সফরজুড়ে তাদের দেখাশোনার দায়িত্বে ছিলেন কয়েকজন সম্মানিত ও দায়িত্বশীল ব্যক্তিরা। তাঁদের দেখাশুনার সহযোগিতায় আলহামদুলিল্লাহ্‌ পুরো আয়োজনটি নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
শিশুদের মুখের হাসি আর খুশির মুহূর্তগুলোই ছিল আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। সৃষ্টিকর্তা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক ও কল্যাণমূলক কাজে Prosperous Laughter Foundation যেন জাগ্রত থাকে।

#প্রস্পেরাস_লাফটার_ফাউন্ডেশন #পিএলএফ #সমৃদ্ধ_হাসি_ফাউন্ডেশন #পরিবেশ #শিক্ষার_সফর

29/01/2026

PROSPEROUS LAUGHTER FOUNDATION-এর মূল লক্ষ্যসমূহঃ
Humanitarian Service:
Standing beside helpless and distressed people in times of need.
Support for the Poor and Street Children:
Providing food, clothing, and other basic necessities.
Care for Animals and Birds:
Compassionate initiatives for injured and helpless animals.
Tree Plantation and Maintenance:
Active participation in environmental conservation through planting and nurturing trees.
Environmental Awareness:
Encouraging people to maintain cleanliness and protect nature.
Social Welfare Activities:
Organizing educational programs, healthcare services, and awareness campaigns.
Educational and Recreational Tours for Orphanages, Madrasas, and Underprivileged Students:
Arranging annual educational tours and recreational trips for those who usually do not get the opportunity to participate in such activities.
Welfare of All Living Beings:
Spreading messages of kindness, love, and empathy for all forms of life.
Road Safety Awareness Programs:
Raising public awareness to prevent road accidents and encouraging people to follow traffic rules.
Future Humanitarian Educational Initiatives:
We are also thoughtfully planning various humanitarian programs in the future, including free Quran education, free foreign language education, and free skill-development training for underprivileged families, so they can become self-reliant and overcome unemployment.
Building a society filled with laughter and humanity, and spreading prosperous smiles, is our responsibility.
Special Note:
We do not collect money or daily necessities from anyone at any time. All our programs are carried out successfully within the limits of our own funding.
Let us live beautifully together by being mindful of our surroundings.

21/01/2026

সকালের আলো ফুটতেই চারপাশ জেগে ওঠে। কিন্তু সেই আলোয়ও চোখে পড়ে রাস্তায় ছড়িয়ে থাকা ময়লা-আর্বজনা, প্লাস্টিক, উচ্ছিষ্ট খাবার। এগুলো কারও একার নয়, আবার দায়ও যেন কারও নয়।
এই ময়লাই কেন আমাদের অভ্যাসের পরিচয়ের সাথে? যেখানে-সেখানে ফেলে দেওয়া একটি ছোট প্যাকেট হয়তো তুচ্ছ মনে হয়, কিন্তু সেই ছোট্ট ভুলই নোংরা করে ফেলে পুরো পরিবেশ। বাতাস ভারী হয়, পানি দূষিত হয়, রোগ ছড়িয়ে পড়ে নীরবে।
চারপাশের প্রকৃতি দেখে নীরবে মনে প্রশ্ন আসে—
“আমরা কি এতটাই অসচেতন?”
পরিবর্তন শুরু করা আমাদের অভ্যাসের সাথে এটি কি একটি সিদ্ধান্তের দায়িত্বের ভিতরে রাখা এতোই কঠিন বিষয়!!
ময়লা ডাস্টবিনে বা নির্দিষ্টস্থানে ফেলা সহজ একটি দায়িত্বকে কেন কঠিন করা হচ্ছে । আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে না। অন্যদেরও বলা হচ্ছে না—
“এই জায়গাটা আমাদেরই, এটাকে নোংরা করলে ক্ষতিটাও আমাদেরই।”
চারপাশ বদলালে, রাস্তা-ঘাট পরিষ্কার রাখলে, বাতাসে স্বস্তি থাকবে, পরিবেশ হয়ে ওঠবে বসবাসযোগ্য। তখন বোঝা যাবে আমাদের পরিবেশ ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্ত।
পরিচ্ছন্নতা কোনো কাজ নয়, এটা আমাদের দায়িত্ব।

#পিএলএফ #সমৃদ্ধ_হাসি_ফাউন্ডেশন #প্রস্পেরাস_লাফটার_ফাউন্ডেশন #পরিবেশ 💚

সচেতনতায়;Prosperous Laughter Foundation

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prosperous Laughter Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share