প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম "প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছ?

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রিয় প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যারকে ‘প্রতাপগঞ্জ প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম’-এর পক...
27/03/2026

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রিয় প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যারকে ‘প্রতাপগঞ্জ প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম’-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা। ​

আমাদের ফোরামের উপদেষ্টা হিসেবে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আলহামদুলিল্লাহ!আজকের প্রোগামের জন্য শুকরিয়া, যাদের বলিষ্ঠ নেতৃত্বে স্বেচ্ছায় রচিত হয়েছে, ফোরামের স্কুল কেন্দ্রিক প্রথম প...
20/03/2026

আলহামদুলিল্লাহ!

আজকের প্রোগামের জন্য শুকরিয়া,

যাদের বলিষ্ঠ নেতৃত্বে স্বেচ্ছায় রচিত হয়েছে, ফোরামের স্কুল কেন্দ্রিক প্রথম প্রাতিষ্ঠানিক ইফতার পার্টি এবং নামকরণ করা হয়েছে *"প্রতাপিয়ান সেতু বন্ধন"*

এখন থেকে কোন না কোনোভাবে এই পথা পথ চলতেই থাকবে, হয়তো আরো ভালো কিছু সৃষ্টি হবে প্রবীন আর নবীনদের সমন্বয়ে।

আজকে তাত্ক্ষণিক সাপোর্ট দেওয়ার জন্য যে টিম গঠন হয়েছে, এরা প্রত্যেকে একএকটি নেতৃত্ব দেওয়ার মতো লিডার।

আমরা অর্বিভূত! আমরা আনন্দিত! আমরা বিস্মিত।

স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন কমিটির অন্তর্ভুক্ত প্রত্যেক টিমের টিম লিডার এবং টিম মেম্বারদের নাম, ব্যাচ,ফোন নাম্বার এবং আপনরা কে কোন কমিটির অন্তর্ভুক্ত ছিলেন? এবং দায়িত্ব পালন করতে কি কি ভালো লাগা? খারাপ লাগা হয়েছে,

নিজেরাই নিজেদের মতামত পরামর্শ কমেন্টস করে লিখে দিন।

জয়েন করুন আমাদের প্লাটর্ফমে https://forms.gle/ecizteHmDTa96EvM9

🌙✨প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী সবার অংশগ্রহণ মূলক ...
14/03/2026

🌙✨প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী সবার অংশগ্রহণ মূলক স্কুল মাঠে ইফতার পার্টি ২০২৬ ✨🌙

প্রিয় প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ,

আমাদের প্রিয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার পার্টি ২০২৬ আয়োজন করা হচ্ছে!

এই ইফতার পার্টিতে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা সবাই অংশগ্রহণ করতে পারবেন।

তারিখ : ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার (২৯ রমজান)

📍 স্থান : প্রতাপ গন্জ স্কুল প্রাঙ্গণ, চন্দ্রগঞ্জ।

অংশগ্রহণ নিশ্চিত করতে এখানেই রেজিস্ট্রেশন করুন:

👉 https://forms.gle/ecizteHmDTa96EvM9

দয়া করে দ্রুত ফর্মটি পূরণ করুন এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দিন।

আসুন সবাই মিলে এক সুন্দর ও আনন্দময় ইফতার পার্টি উপভোগ করি! 🌙💛

বিঃদ্রঃ ইফতার আয়োজনে অংশ গ্রহনে কোন প্রকার অর্থ চার্জ করা হবে না, যদি কেউ স্বেচ্ছায় অর্থ প্রদান করতে আগ্রহী হয়। তবে স্পটে ইফতারের দিন গ্রহন করা হবে, অন্যথায় কাহারো সাথে কোন আর্থিক লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হইলো।

আপনি কি জানেন ক্লাসের অনেক টপার ছাত্র চাকরি করে সেই “গড়পড়তা” ব্যাকবেঞ্চার ছাত্রের অধীনে? আমরা ছোটবেলা থেকে শুধু একটা জিন...
03/03/2026

আপনি কি জানেন ক্লাসের অনেক টপার ছাত্র চাকরি করে সেই “গড়পড়তা” ব্যাকবেঞ্চার ছাত্রের অধীনে?
আমরা ছোটবেলা থেকে শুধু একটা জিনিস শিখেছি IQ (Intelligence Quotient) ডেভেলপ করো । কে বেশি বুদ্ধিমান, কে দ্রুত অঙ্ক পারে, কে পরীক্ষায় টপ করে এসবই আমাদের ব্রেনে গেথে দেয়া হয়েছে ।
কিন্তু আমাদের কেউ শেখায়নি আরও তিনটা শক্তির কথা:
EQ (Emotional Quotient) — মানুষ বুঝার ক্ষমতা।
AQ (Adversity Quotient) — ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি।
SQ (Spiritual Quotient) — মূল্যবোধ, উদ্দেশ্য আর নৈতিক দিকনির্দেশ।

শুধু বুদ্ধিমান হওয়া এখন আর যথেষ্ট না। আপনি হয়তো বিশ্লেষণে সেরা, কিন্তু মানুষ সামলাতে পারেন না।
আপনি হয়তো পরিকল্পনায় নিখুঁত, কিন্তু ব্যর্থতা সহ্য করতে পারেন না।
আপনি হয়তো মেধাবী, কিন্তু জীবনের উদ্দেশ্য ক্লিয়ার না।

তখন কী হয়?
আপনি হন দক্ষ কর্মী
কিন্তু লিডার হয় অন্য কেউ।

বাস্তবতা হলো —
চাকরি বা ব্যবসা যেটাই করুন শুরু করতে IQ লাগে।
কিন্তু সেটা ধরে রাখতে EQ লাগে।
সংকটে টিকে থাকতে AQ লাগে।
আর সঠিক পথে থাকতে SQ লাগে।

অনেক সময় আমরা আফসোস করি, “আমি তো ওর থেকে বেশি মেধাবী ছিলাম।”

কিন্তু প্রশ্ন হলো —
আপনি কি তার মতো ধৈর্যশীল ছিলেন?
তার মতো মানুষকে গুরুত্ব দিয়েছেন?
তার মতো ব্যর্থতার পরও লড়েছেন?
তার মতো নিজের মূল্যবোধে স্থির ছিলেন?

নিজেকে জিজ্ঞেস করুন:
আমি কি আবেগ নিয়ন্ত্রণ করতে পারি?
আমি কি ব্যর্থতার পরেও শান্ত থাকি?
আমি কি আমার জীবনের উদ্দেশ্য জানি?

যে দিন এই চারটি Quotient একসাথে কাজ করবে,
আপনার অবস্থান বদলাতে সময় লাগবে না।


15/10/2024

বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মানুষ ৩৫ বছর বয়স পর্যন্ত বেকার থাকতে আগ্রহী! যেখানে দাবি হওয়া উচিৎ ছিল -

১) বয়স ২৪ এর মধ্যে গ্রাজুয়েশন শেষ করা বাধ্যতামূলক করা।

২) ৪ বছরের/ তারও কম সময়ের মধ্যে অনার্স শেষ করা। অপ্রয়োজনীয় কোর্স কমিয়ে প্রয়োজনীয় কোর্স বাড়িয়ে, যথা সময়ে কোর্স শেষ করা। পাশাপাশি প্রতি বছর নতুন নতুন সাবজেক্ট এ ডিপ্লোমা শেষ করা।

৩) ৯০% গ্রাজুয়েট এর জন্য ২৫-২৬ এর মধ্যে জব/বিজনেস/Phd এর সুযোগ সৃষ্টি করা।

৪) চাকুরির বাজার অনুযায়ী পড়াশোনাকে Redesign করা। যেন পোস্ট গ্রাজুয়েশন করা ছাত্রকে জবের জন্য আবার নতুন করে ১-২ বছর পড়তে না হয়।

৫) চাকুরির পরীক্ষা পদ্ধতি আধুনিক করা, দুর্নীতি কিংবা প্রশ্ন ফাঁস সম্পূর্নরুপে দমন করা।

৬) চাকুরিতে প্রথম শ্রেনী/নবম গ্রেড/ এন্ট্রি লেভেল পোস্টে MBA/মাস্টার্স চাওয়া বন্ধ করা অথবা কারো পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে রেগুলার স্যালারি থেকে ১০-২০% বেশি দেয়া বাধ্যতামূলক করা!!

৭) শিক্ষার মাধ্যমে সঠিক ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করা।

কিন্তু নাহ, দাবি কেবল ৩৫।

ভাইরে, ৩৫ বছর বয়সটা মানুষের পরবর্তী প্রজন্ম গড়ার বয়স, বাচ্চাকাচ্চা মানুষ করার বয়স, ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরুর করার বয়স ৩৫ না!!

(সংগৃহীত এবং পরিমার্জিত)

💥কুসংস্কার💥😲 ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।😲 পেঁচা ডাকলে অশুভ হয়, শকু...
24/06/2024

💥কুসংস্কার💥

😲 ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
😲 পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
😲 পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
😲 সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
😲 হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
😲 যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
😲 খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
😲 ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................
🎀🎀

বিকেএসপিতে যাঁরা ভর্তি হতে চান বা যাঁদের সন্তানকে বিকেএসপিতে ভর্তি করাতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। যে কোন জেলার...
04/03/2024

বিকেএসপিতে যাঁরা ভর্তি হতে চান বা যাঁদের সন্তানকে বিকেএসপিতে ভর্তি করাতে চান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে।

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতিঃ

ক) এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উণ্ড, কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধা ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে। আর্চারি, এ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শ্যুটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

খ) দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা

সম্পন্ন করবেন।

গ) প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

ঘ) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

৩) প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে। একজন আবেদনকারী একাধিক খেলার বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবে।

অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে।

অনলাইনে

আবেদন ফরম পূরণ করতে হবে।

বিঃ দ্রঃ ১। সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু মাত্র ঢাকা জেলার বাছাই পরীক্ষা ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

২। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। ৩। সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪। প্রতি ক্রীড়া বিভাগের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

জোন-১ (রাজশাহী ও রংপুর বিভাগ)

1- পঞ্চগড় ১৭.০৪.২০২৪

2 - ঠাকুরমাও ১৮.০৪,২০২৪

3 - দিনাজপুর ১৯.০৪.২০২৪

4 - নীলফামারী ২০.০৪.২০২৪

5 - রংপুর ২২.০৪.২০২৪

6 - লালমনিরহাট ২৩.০৪.২০২৪

7 - কুড়িগ্রাম ২৪.০৪.২০২৪

8 - গাইবান্ধা ২৫.০৪.২০২৪

9 - বগুড়া ২৭.০৪.২০২৪

10 - জয়পুরহাট ২৮.০৪.২০২৪

11 - নওগাঁ ২৯.০৪.২০২৪

12 - চাসাইনবাবগঞ্জ ৩০.০৪.২০২৪

13 - রাজশাহী ০২.০৫.২০২৪

14- নাটোর ০৩.০৫.২০২৪

15 - পাবনা০৪.০৫.২০২৪

16 - সিরাজগঞ্জ ০৫.০৫.২০২৪

জোন 2 (খুলনা ও বরিশাল বিভাগ)

1 - ভোলা ১৭.০৪.২০২৪

2 - বরিশান ১৮.০৪.২০২৪

3 - ঝালকাঠি ১৯.০৪.২০২৪

4 - পটুয়াখালী ২০.০৪.২০২৪

5 - বরগুনা 22.০৪.২০২৪

6 - পিরোজপুর ২৩.০৪.২০২৪

7 - বাগেরহাট ২৪.০৪.২০২৪

8 - খুলনা ২৫.০৪.২০২৪

9 - সাতক্ষীরা ২৭.০৪.২০২৪

10 - যশোর ২৮.০৪.২০২৪

11 - নড়াইল ১৯.০৪.২০২৪

12 - মাগুড়া ৩০.০৪.২০২৪

১৩ - ঝিনাইদহ ০২.০৫.২০২৪

14 - চুয়াডাসা ০৩.০৫.২০১৪

১৫ - মেহেরপুর ০৪.০৫.২০২৪

16 - কুষ্টিয়া ০৫.০৫.২০১৪

জোন-৩ (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ)

1 - মানিকগঞ্জ ১৭.০৪.২০২৪

2 - রাজবাড়ী১৮.০৪.২০২৪

3 - ফরিদপুর ১৯.০৪.২০২৪

4 - গোপালগঞ্জ ২০.০৪.২০২৪

5 - মাদারীপুর ২২.০৪.২০২৪

6 - শরিয়তপুর ২৩.০৪.২০২৪

7 - মুন্সিগঞ্জ ২৪.০৪.২০২৪

8 - নারায়ানগঞ্জ ২৫.০৪.২০২৪

9 - গাজীপুর ২৭.০৪.২০২৪

10 - টাঙ্গাইল ২৮.০৪.২০২৪

11 - জামালপুর ২৯.০৪.২০২৪

12 - শেরপুর ৩০.০৪.২০২৪

13 - ময়মনসিংহ ০২.০৫.২০২৪

14 - নেত্রকোনা ০৩.০৫.২০২৪

15 - কিশোরগঞ্জ ০৪.০৫.২০২৪

16 - ঢাকা ০৫.০৫.২০২৪

জোন-৪ (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)

1- নরসিংদী ১৭.০৪.২০২৪

2 - সুনামগঞ্জ ১৮.০৪.২০২৪

3 - সিলেট ১৯.০৪.২০২৪

4 - মৌলভিবাজার ২০.০৪.২০২৪

5 - হবিগঞ্জ ২২.০৪.২০২৪

6 - রাহ্মণবাড়ীয়া ২৩.০৪.২০২৪

7 - কুমিল্লা ২৪.০৪.২০২৪

8 - চাঁদপুর ২৫.০৪.২০২৪

9 - লক্ষ্মীপুর 27,04,2024

10 - নোয়াখালী ২৮.০৪.২০২৪

11 - ফেনী ২৯.০৪.২০২৪

12 - খাগড়াছড়ি ৩০.০৪.২০২৪

13 - রাঙ্গামাটি ০২.০৫.২০২৪

14 - বান্দরবান ০৩.০৫.২০২৪

15 - কক্সবাজার ০৪.০৫.২০১৪

16 - চট্টগ্রাম ০৫.০৫.২০২৪

তৃণমল পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম -২০২৪
রেজিস্ট্রেশন লিংক
https://bkspds.gov.bd/application/event/%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A1-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%AD-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%B7%E0%A6%A8-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA

শোকবার্তাঃকনফিডেন্স গ্রুপের ইন্টারনাল অডিটর, বাংলাদেশ চার্টার্ড একাউন্টেন্সী (সিএ) ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃত...
09/08/2023

শোকবার্তাঃ
কনফিডেন্স গ্রুপের ইন্টারনাল অডিটর, বাংলাদেশ চার্টার্ড একাউন্টেন্সী (সিএ) ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সম্মানিত সহঃপ্রচার সম্পাদক Ahsan Habib Kiron ভাই এর আম্মা হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, এবং উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ উনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

বিঃ দ্রঃ মরহুমার এর জানাযা বাদ আসর ( মুন্সি ডাক্তার বাড়ি) ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

অভিনন্দন ও শুভ কামনা.........❤️❤️❤️প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০১১ এসএসসি ব্যাচের কতৃ ছাত্রী ডাক্তার পান্না বেগম ৪১তম বি...
07/08/2023

অভিনন্দন ও শুভ কামনা.........❤️❤️❤️

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০১১ এসএসসি ব্যাচের কতৃ ছাত্রী ডাক্তার পান্না বেগম ৪১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে (সহকারী ডেন্টাল সার্জন) উত্তীর্ণ হয়েছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।
💐💐💐💐🌹🌹

অভিনন্দন ও শুভ কামনা.........❤️❤️❤️বাংলাদেশ চার্টার্ড একাউন্টেন্সী (সিএ) ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির “সাংস্কৃতিক বিষয়ক ...
24/06/2023

অভিনন্দন ও শুভ কামনা.........❤️❤️❤️

বাংলাদেশ চার্টার্ড একাউন্টেন্সী (সিএ) ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির “সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক" পদে নির্বাচিত হওয়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ইং সনের কৃতি ছাত্র। কনফিডেন্স গ্রুপের নির্বাহী অডিটর এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সম্মানিত সহঃপ্রচার সম্পাদক মোঃ আহসান হাবীব কিরন
Ahsan Habib Kiron কে

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।
💐💐💐💐🌹🌹

Address

House-67, Block-Ka, 2nd Floor, Piciculture Housing Society, Shyamoli
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম:

Share