01/03/2026
"আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় শহীদ হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পশ্চিমী আধিপত্য আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে বেশি যে ব্যক্তিকে প্রতিবাদী দেখা যেত, তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তাঁর দেশ নিয়ে লড়াই করে গেছেন। আমেরিকান নানাবিধ নিষেধাজ্ঞা আর প্রতিকূলতার মাঝেও তিনি তাঁর দেশকে গড়ে তুলেছেন মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হিসেবে। গাজা এবং আশেপাশের দেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় প্রতিরোধের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। যখন অনেক মুসলিম শাসক কেবল বিবৃতিতে সীমাবদ্ধ ছিলেন, তখন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি হয়ে উঠেছিলেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা। উল্লেখ্য যে, গতকাল ইরানে চালানো এক যৌথ হামলায় খামেনির সাথে তাঁর পরিবারের সদস্য এবং উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাগণ শহীদ হয়েছেন।"
"Iran's Supreme Leader, Ayatollah Ali Khamenei, has been Shaheed in a joint military strike by the United States and Israel. (Inna lillahi wa inna ilayhi raji'un).
Ayatollah Ali Khamenei, the Supreme Leader of Iran, was the most prominent figure seen protesting against Western dominance and Israeli aggression. For decades, he stood alone in his struggle for his country. Despite various American sanctions and numerous adversities, he built his nation into a superpower in the Middle East. He had often stood as a shield of resistance against Israeli aggression in Gaza and neighboring regions. While many Muslim rulers remained confined to mere statements, he fought alone against injustice, emerging as one of the most influential leaders in the Muslim world. It is noteworthy that in yesterday's joint attack on Iran, Khamenei was Shaheed along with members of his family and high-ranking military officials."