27/04/2026
"যখন জীবনে অনেকগুলো সমস্যা থাকে, তখন প্রতিটাই আলাদা আলাদা করে সমস্যা মনে হয়। কিন্তু যখন জীবনে একটি নিরাময় অযোগ্য রোগ আসে, তখন সেই একটিই সব সমস্যার কেন্দ্র হয়ে দাঁড়ায়।
আমি গার্গী চ্যাটার্জী কথা । পিরোজপুরে আমার বড় হওয়া, এরপর ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়েছি; ছোটবেলা থেকে ভালো ফলাফল আর এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের কারণে আমি পরিচিতি পেয়েছি আপনাদের সবার কাছে। ভেবেছিলাম আইন ও হিউম্যান রাইটস নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের। যে কারণে দ্বিতীয় মাস্টার্স করি এবং গবেষণার কাজ করছিলাম। কিন্তু তিন বছর আগে অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস (AS)-এর অ্যাডভান্স স্টেজ ধরা পড়ায় সেই পথটা হঠাৎ থমকে যায়। যদিও থেমে থাকিনি, আমি এই রোগকেই আমার সঙ্গী করে এল.এল.বি ( সিজিপিএ ৩.৮৬) , এল.এল.এম (সিজিপিএ ৩.৮৮) সম্পন্ন করেছি। তবে দ্বিতীয় মাস্টার্সের শেষ সেমিস্টারটি সম্পন্ন করতে পারিনি।
২০২৩ সালে আমার অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস (AS) ধরা পড়ে, যখন ধরা পরে তখন আমার এডভান্স স্টেজ। রোগটার নামটা যেমন কঠিন এই রোগ নিয়ে বেঁচে থাকা তার চেয়েও বেশি কঠিন। প্রথমে এই রোগটি আমার মেরুদণ্ডে ছড়ায়। এর ফলে ধীরে ধীরে আমার চলাফেরার শক্তি কমে যেতে থাকে। পরে আমার বাম পা ও ঘাড়ও আস্তে আস্তে বেঁকে যেতে শুরু করে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুরুতে আমাকে প্রতি দুই সপ্তাহ অন্তর Adalimumab 40 mg (প্রতি ডোজ ১১,৫০০ টাকা) ইনজেকশন দেওয়া হতো এবং পাশাপাশি নিয়মিত ফিজিওথেরাপি চলত। সেই সময়ে আমি মোটামুটি স্থিতিশীল ছিলাম। তবে ২০২৪ সালের শেষের দিকে ইনজেকশনটি আগের মতো কার্যকর থাকেনি। এরপর ২০২৫ সাল থেকে আমাকে প্রতি সপ্তাহে Etanercept 25 mg (প্রতি ডোজ ৪,৫০০ টাকা) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গত এক বছর ধরে আমি নিয়মিত এই ইনজেকশন নিচ্ছি, সাথে ফিজিওথেরাপি ও অন্যান্য ওষুধ চালিয়ে যাচ্ছি যা দীর্ঘমেয়াদী এমনকি সারাজীবন ধরে চালিয়ে যেতে হতে পারে।
কিন্তু গত দেড় বছরে অবস্থার তেমন কোন উন্নতি হয়নি, আমি আস্তে আস্তে একদম লাস্ট স্টেজের রোগীদের মতো আমার চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেলছি। আমার ঘাড় এবং মুখের চোয়ালের মুভমেন্ট ও কমে যাওয়ায় আমরা এক্সরে করে জানতে পারি যে, রোগটা মোটামুটি আমার শরীরের সব ছোটবড় জয়েন্টেই ছড়িয়ে যাচ্ছে। যার ফলাফল আমি একেবারেই স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা হারিয়ে ফেলেছি।
ছোটবেলা এবং বিশ্ববিদ্যালয় জীবনে আমি খুবই প্রাণবন্ত ছিলাম- এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস য়ে অংশ নিতাম , বিভিন্ন ক্লাবে ছিলাম । কিন্তু আজ এমন অবস্থায় আছি, যেখানে দৈনন্দিন সাধারণ কাজ করতেও অন্যের সাহায্য নিতে হয় এবং প্রতিনিয়ত আমার অবস্থার আরোও বেশি অবনতি হচ্ছে।
গত জানুয়ারি মাসে চিকিৎসক আমাদের পরামর্শ দেন যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে যেতে। তিনি জানান, আমার সার্জারি প্রয়োজন হতে পারে এবং সার্জারির পর নিয়মিত রিহেবিলিটেশনও করতে হবে। চিকিৎসকের মতে, এই উন্নত চিকিৎসা সম্পন্ন হলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আগের মতো হাঁটতে পারবো এবং নিজের কাজ নিজে করতে সক্ষম হবো।
প্রতিমাসে আমার চিকিৎসা খরচ বাবদ ৫৫-৬০ হাজার টাকা খরচ লাগে। উন্নত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুর এ যাওয়া-আসা, ওখানে চিকিৎসা বাবদ খরচ সব মিলিয়ে একটি আনুমানিক খরচ প্রায় এককালীন ৩৫-৪০ লক্ষ টাকা। উল্লেখ্য যে, গত তিনবছরে শুধু আমার চিকিৎসায় ২২-২৫ লক্ষ টাকা খরচ হয়েছে, পুরোটাই আমার পরিবার বহন করেছে।
এছাড়াও, আমার বাবা ২০১৭ সালে মারা গিয়েছে।বাবা মারা যাওয়ার পর আমাদের গ্রামের বাড়ি বিক্রি করে আমার মা আমার চিকিৎসা পড়াশোনার খরচ বহন করেছে । পরবর্তীতে নিলয় ও আমি , আমার চিকিৎসার খরচ বহন করেছি । এখন পরিস্থিতি আসলে এমন যে আমার রেগুলার খরচ বহন করাই কষ্টকর হয়ে যাচ্ছে পাশাপাশি এককালীন উন্নত চিকিৎসার জন্য এত বড় একটা অংক কোনো ভাবেই আমাদের পক্ষে বহন করা সম্ভব না।
আমি আগের মতো সহজ এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই। তাই, আমার চিকিৎসা সম্পূর্ণ করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। আপনাদের ছোট্ট সহায়তাও আমার চিকিৎসার পথে বড় শক্তি ও অনুপ্রেরণা হবে। তাই আমি আন্তরিকভাবে সবার সাহায্য কামনা করছি।
BKash:
01970251544 ( Gargi)
01784188760 (Neloy)
Nagad:
01745251544 ( Gargi )
01784188760 (Neloy)
Rocket: 01784188760
Bank Account:
Sonali Bank Ltd
Account name: Gargi Chatterjee
Account no: 1015701012576;
Branch: Panchlaish
Contact number: 01784188760(Neloy)
"