07/11/2025
আমরা প্রস্তুত—আপনি আসছেন তো!
দাওয়াতনামা
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
মুহতারাম!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনার প্রিয় প্রতিষ্ঠান খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এক যুগ পার করেছে। ইতোমধ্যে খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ একাধারে শিক্ষা, গবেষণা, দাওয়াত, জনসেবা, দাঈ গঠন, সবাহি মক্তব পরিচালনা এবং মাদরাসা প্রতিষ্ঠাসহ দেশব্যাপী ব্যাপক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
এ পর্যায়ে আজ ৭ নভেম্বর রোজ জুমাবার বিকেল ৩টা থেকে রামপুরা থানা সংলগ্ন বনশ্রী সোসাইটির খেলার মাঠে খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ এর এক যুগ পূর্তি উপলক্ষে ফুজালা সম্মেলন ও খতমে নবুওয়ত মাহফিল আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে মক্কা মদিনার মেহমানসহ দেশবরেণ্য ওলামা মাশায়েখগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আপনি সবান্ধবে উক্ত মাহফিলে বিশেষভাবে আমন্ত্রিত।
বিনীত নিবেদক
মুফতি শুয়াইব ইবরাহীম
প্রতিষ্ঠাতা পরিচালক, খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ
খতিব, বনশ্রী জামে মসজিদ।