26/05/2026
সীমান্ত জুড়ে এন্টি ড্রোন সিস্টেম বসানোর ঘোষণা সরকারের।
সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত ও নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকীকরণে বেশ কিছু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম কেনার কথা জানানো হয়েছে, যা বিভিন্ন বাহিনী ও সংস্থার মধ্যে ভাগ করে ব্যবহার করা হবে।লিখিত বক্তব্যে জানানো হয়, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থানের পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় মূলত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর জন্য ড্রোন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা, অনুপ্রবেশ ও চোরাচালান শনাক্ত করা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দ্রুত চিহ্নিত করার কাজে ব্যবহৃত হবে। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে মাইন ডিটেক্টর বসানোর কথাও বলা হয়েছে, যা স্থলমাইন বা বিস্ফোরক শনাক্তে সহায়তা করবে।