Youth Club Onubadak

Youth Club Onubadak YCO IS NON-PROPHIT ORGANIZATION.DETERMINED TO INSPIRE POSITIVE CHANGE WITHIN YOUTH.

Should i still be alive?
25/03/2024

Should i still be alive?

ছবিটার দিকে লক্ষ্য করুন কি কিছু রিলেট করতে পারতেছেন? হ্যাঁ এরাই সে মা। যারা মা হাজেরা আ. এর উত্তরসুরী। যখন মহান রব্বুল ই...
23/03/2024

ছবিটার দিকে লক্ষ্য করুন কি কিছু রিলেট করতে পারতেছেন? হ্যাঁ এরাই সে মা। যারা মা হাজেরা আ. এর উত্তরসুরী।

যখন মহান রব্বুল ইজ্জতের নির্দেশ মোতাবেক ইব্রাহীম আ. মা হাজেরা আ. ও শিশু ইসমাঈল আ. উত্তপ্ত মরুভূমিতে রেখে এলেন। তখন ইবরাহীম আ. ফিরে যাওয়ার সময় হাজেরা আ. বলেছিলেন, ইব্রাহীম আ. তাদের এখানে একা রেখে যাচ্ছেন?

ইব্রাহীম আ. যখন বুঝাতে চাইলেন যে এটা স্বয়ং রব্বুল ইজ্জতের নির্দেশ।তখন হাজেরা আ. বুঝলেন আল্লাহ আয'যা ওয়া যাল যখন কারো জন্য যথেষ্ট হয়ে যান তখন আর কাউকে দরকার হয় কি!

আমাদের মজলুম উম্মাহ'র জন্য আল্লাহ আয'যা ওয়া যাল যথেষ্ট। আমার মতো পাপী বান্দাদের উম্মতের কিইবা উপকার হবে! শুধু এতটুকুই বলব আপনি মজলুমদের থেকে কতই না ভালো আছেন।তাই মজলুমানের জন্য দুয়া করতে ভূলে যাবেন না বিই'যনিল্লাহ তায়ালা।

আল্লাহ আমাদের অপারগতাকে ক্ষমা করুন,আমিন।

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও?ঠিক কোন দিক দিয়া বড় হইয়া গেলা এক হাত উঁচা?ঠিক কোন বুঝে বুঝলা আমার বুঝটা এক্কারে হাঁট...
23/03/2024

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও?
ঠিক কোন দিক দিয়া বড় হইয়া গেলা এক হাত উঁচা?
ঠিক কোন বুঝে বুঝলা আমার বুঝটা এক্কারে হাঁটুর তলায়?
ঠিক কোন চোখটা বন্ধ কইরা তুমি কইলা আমি এক চোখা?
জুব্বা-বোরকার চাইতে শার্ট-কামিজ, মিসওয়াকের চাইতে টুথব্রাশ,
টুপির চাইতে ক্যাপ, পানির চাইতে টিস্যু- কোন হিসাবে বড় কিছু?
ভোরের আলোয় কার্পেটে বসা রবীন্দ্র রেওয়াজ
বাদ ফজর জায়নামাযে বসা কুরআন তিলাওয়াতের চাইতে
কেমনে অধিকতর মধুর, পবিত্র আর প্রগতিশীল হইলো?
তুমি কবে কোন কল্যাণের দিকে ডাক দিয়া আগায় গেলা যেইখানে
প্রত্যেক ওয়াক্তে মিনারে মিনারে মুয়াজ্জিনের 'হাইয়া 'আলাল ফালাহ্'
তুমি ঠিক কোন দিক দিয়া সুপিরিওর হইয়া গেলা, কও তো দেখি?
ঠিক কোন কারণে পশ্চিমের সূর্যটারে পূর্বের চাইতে বড় ব্যাসার্ধের লাগে?
মানে, কোন হিসাবে? কোন ইতিহাসে? কোন উদ্দেশ্যে?
নাকি আমি ফালসাফা কই বইলা আমার দর্শন নাই?
মুদারাবা, মুশারাকা কই বইলা অর্থের নীতি নাই?
খেলাফত, উম্মাহ কই বইলা রাজ্যের নীতি নাই?
মুয়ামালাত, মুয়াশারাত কই বইলা দুনিয়ায় চলার নীতি নাই?
সব নীতির নীতি ঠিক করনের বর্গা ঠিক কোন নীতিতে লইলা?
ঠিক কোন কারণে তোমারটা বিপ্লব আর আমারটা তান্ডব?
হিরোশিমা, নাৎসি হইতে টুইন-টাওয়ার খালি চোখে দেখবার পারো
অথচ পেটমোটা লেন্সের আতশ দিয়াও দেখা যায় না
সিরিয়া, ইয়ামেন, আরাকান, উইঘুর, কাশ্মীর, ফিলিস্তিন
ঠিক কোন ডিএনএ-তে প্যাচ লাগোনের লাইগা
আমাগোরে ঠিক আর মানুষ মনে হয় না
নাকি ইনসানিয়াতের মইধ্যে মানুষ খুইজা পাওন যায় না?
আমারে তুমি স্বাধীনতা দিবা কইয়া বদলাইবার কও
বদলাইয়া যাওনটা আবার কবে স্বাধীনতা হইলো?
নফস আর গাইরুল্লাহর গোলাম হইয়া তুমি স্বাধীন হইবার পারলে
আমি কেন আল্লাহর গোলামিতে স্বাধীন হইবার পারমু না?
©Md Fahad Ibna Ilias

খাবার ভর্তি টেবিলে বসে গ@যাকে ভুলে যাচ্ছেন না তো? উম্মাহর এক অংশ উদরপূর্তি করে ঘুমোবে আরেক অংশ না খেয়ে পড়ে থাকবে? এ কি ক...
21/03/2024

খাবার ভর্তি টেবিলে বসে গ@যাকে ভুলে যাচ্ছেন না তো? উম্মাহর এক অংশ উদরপূর্তি করে ঘুমোবে আরেক অংশ না খেয়ে পড়ে থাকবে? এ কি করে হয়! আসুন, আমরা দুয়ায় ও সাহায্যে তাদেরকে না ভুলি। সাদাক্বাহ ও যাকাত পাঠানোর কিছু অথেন্টিক সোর্স:
♦️ সাদাক্বাহ প্রোজেক্ট ♦️
https://www.facebook.com/share/p/rH8RYT8A1YnNsB6c/...
2. Markazun Nahda:
https://m.facebook.com/story.php?story_fbid=730667702547341&id=100068123520659&mibextid=RtaFA8
3. Al-Aakhirah:
https://www.facebook.com/share/p/eMxDexqz8PjmHxXg/?mibextid=oFDknk
4. As-Sahaba Foundation:
https://www.facebook.com/share/p/6e5BxiwsbUnvF4uk/?mibextid=oFDknk
5. স্বদকায়ে হাসানাহ - صدقة حسنة
https://www.facebook.com/share/p/XWe3XPDCcjYxG4o7/?mibextid=oFDknk
6. 3tk/day for Ummah:
https://www.facebook.com/share/p/uTZMrtEsT4ivFn5X/?mibextid=oFDknk
7. ইন্তিফাদা ফাউন্ডেশন - Intifada Foundation :
https://www.facebook.com/share/p/DuqhwgP7e6u8b4Uv/?mibextid=oFDknk
8. Ilman Nafia:
https://www.facebook.com/share/v/bSRKsoa28zQaiWLh/?mibextid=oFDknk
9. One nation : https://www.facebook.com/share/r/h9nsKpADtYABwE76/?mibextid=oFDknk
♦️ যাকাত প্রোজেক্ট ♦️
1. Sab'a Sanabil Foundation : https://www.facebook.com/share/p/V2SLWKGmKZEmcxfX/...
2. ইন্তিফাদা ফাউন্ডেশন - Intifada Foundation :
https://www.facebook.com/share/p/DuqhwgP7e6u8b4Uv/?mibextid=oFDknk
3. Markazun Nahda:
https://m.facebook.com/story.php?story_fbid=729143709366407&id=100068123520659&mibextid=RtaFA8
~ Itqaan Ta'leemud Deen
(সাওয়াবের নিয়তে বেশি বেশি শেয়ার করুন)

18/03/2024

পবিত্র গণতন্ত্র, অলঙ্ঘনীয় বাকস্বাধীনতা, সর্বজনীন মানবাধিকার ইত্যাদি
-------------------------------------
যে আইডিওলজি বা ভ্যালু সিস্টেমগুলো পশ্চিমা সভ্যতায় চর্চা করা হয়, সেগুলো চর্চা করা হয় তাদের কলোনিয়াল হেজিমনি ধরে রাখার স্বার্থে। যেমন গণতান্ত্রিক বিভিন্ন চর্চা -- নির্বাচন, মানবাধিকার, ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা এই চর্চাগুলো পশ্চিমা দেশে প্র‍্যাকটিস করা হয় এবং প্রাচ্যে প্রোমোটও করা হয় -- কিন্তু সেটা ততক্ষণ, যতক্ষণ সেটা তাদের কলোনিয়াল হেজিমনি ধরে রাখার পক্ষে সহায়ক টুল বা প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে কাজ করে।
এ কারণে সেলেক্টিভলি অনেক দেশে গণতন্ত্রের কোনো চর্চা না থাকলেও এটা নিয়ে পশ্চিমাদের কোনো মাথাব্যথা নাই। ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা -- এই টুল বা অস্ত্রগুলো ব্যবহারের অলিখিত প্রযোজ্য শর্ত হচ্ছে এগুলো শুধুমাত্র অ-লিবারেল ধ্যানধারণার অবমাননা এবং লিবারেল নষ্টামিকে প্রোমোট করার জন্য ব্যবহার করা যাবে। কেউ যদি নির্বাচন, ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা, মানবাধিকার এসবকে পশ্চিমা হেজিমনির বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে, তখন পশ্চিমা শক্তি খুব কঠোরভাবে তাদেরকে দমন করে প্রচণ্ড ভায়োলেন্স কিংবা দমনমূলক আইনের মাধ্যমে -- এরকম উদাহরণ শয়ে শয়ে, তাদের দেশে এবং দেশের বাইরে। আপনি তার অস্ত্র দিয়ে তাকে ঘায়েল করবেন -- এতটা বোকা তো সে না।
গণতন্ত্র, বাকস্বাধীনতা, নির্বাচন -- এগুলো হচ্ছে একেকটা মূর্তির মতো, নিজেদের নিয়ন্ত্রণ ও স্থিতি ধরে রাখার জন্য কলোনিয়াল ব্যবস্থার হর্তাকর্তারা এগুলোর উপাসনা জারি রাখে, তবে যখন দরকার নেই সেগুলো নদীতে ফেলে দেয়। এগুলোর জন্ম হয়তো কল্যাণকামিতা বা নৈতিকতার খাতিরে কিংবা কোনো এক্সট্রিম ট্রমাটিক যামানায় হয়েছিল, কিন্তু কুফর সভ্যতার চিরাচরিত নিয়ম অনুযায়ী -- অল্প কিছু লোক, যাদেরকে কুরআনের ভাষায় বলে আল-মালা বা এসটাবলিশমেন্ট তারা নিজেদের ক্ষমতার স্বার্থে এগুলোকে মূর্তির মতো গড়ে আর ভাঙ্গে।
উপনিবেশকাল থেকে বিমূর্ত এই ধ্যানধারণাগুলো মুসলিমদের সামনে খুব আকর্ষণীয়, চলনসই, ফেয়ার একটা ভ্যালুসিস্টেম হিসেবে হাজির করানো হয়েছে আর ইসলামকে সিস্টেম্যাটিক্যালি উপস্থাপন করা হয়েছে অকার্যকর, অন্যায্য একটা ধর্ম হিসেবে -- যেকারণে এই শতকে তাই মুসলিমরা মুসলিম নাম ও নামস্বর্বস্ব কিছু প্র‍্যাকটিস চালু রেখে ইসলামকে কোনোরকমে ধরে রেখেছে কিন্তু মন-মননে এই কলোনিয়াল যুগে নির্মিত মূর্তিগুলোকে ধারণ করে রেখেছে।
এই মূর্তিগুলো তাদের এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, এটাই তাদের কাছে একমাত্র বাস্তবতা -- মেইড বাই ওয়েস্ট সিস্টেমের বাইরে কিছু নেই, থাকতে পারে না, যা কিছু করার এর মধ্যে থেকেই করতে হবে, ইসলামকে এর মধ্যে যতটুকু 'ফিট' করানো যায়, ততটুকুই বড়জোর সম্ভাব্য লক্ষ্য, সর্বোচ্চ চাওয়া। এমনকি, যেসব মুসলিম ইসলামে সিরিয়াসলি বিশ্বাস করে, ইসলামের বাস্তবায়ন ও বিজয় দেখতে চায়, তাদের মধ্যেও একটা বড় অংশ এই 'ঘোর' থেকে বের হতে পারে না, চায় না - এ যেন কারাগারের চমতকার ব্যবস্থাপনা আর নিয়মনীতিতে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় কারাবরণ করতে চাওয়া, লক্ষ্য তার একটি বড়সড় প্রকোষ্ঠে বাকি জীবন আরামসে কাটিয়ে দেওয়া!
পশ্চিমা সভ্যতার রোশনাই লাগা চোখে মনের এই বন্দীত্ব এতটাই স্বাভাবিক, চিন্তার এই শৃঙখল এতটাই ভারি, পশ্চিমা চশমায় দেখা দুনিয়াটা এতটাই বাস্তব যে -- কেউ যখন এই চশমা ছুঁড়ে, শৃঙখল ভেঙ্গে, মনের এই প্রাচীর টপকে বের হয়ে আলো ধরার বাসনা রাখে -- সেটা স্বেচ্ছাবন্দীদের কাছে প্রতিভাত হয় পাগলামি, মূর্খতা কিংবা চিন্তাপরাধ হিসেবে।
মুক্তির প্রথম ধাপ অন্ধকারের প্রতি এই অভ্যস্ততা, ঔদাসীন্য আর মুগ্ধতা থেকে মুক্তি। Zim Tanvir Hafi

16/03/2024

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রসুলুল্লাহ স.

হে শাতিমে রাসূল! শুনে নে। আমার জীবন থাকতে ধূলায় ধুসরিত হোক। কিন্তু আমার রাসূলের সম্মান মাটিতে মিশতে দিব না ইনশাআল্লাহ।

মান সববা নাবিয়ান ফাকতুলুহু

নারীদেরকে পর্দার বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে তাঁদের চেহারা ও হাত না দেখা যায়।_____শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহু...
16/03/2024

নারীদেরকে পর্দার বিধান এজন্যই দেয়া হয়েছে যাতে তাঁদের চেহারা ও হাত না দেখা যায়।
_____
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ
[ মাজমূয়ুল ফাতাওয়া : ১৫/৩৭২ ]
(ছবি সংগৃহীত)

আজ থেকে যখনই বিফ খাবেন তখনই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। ঢাক-ঢোল পিটিয়ে বিফ খাবেন। এটার একটা ইতিহাস আছে বাংলার ...
16/03/2024

আজ থেকে যখনই বিফ খাবেন তখনই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। ঢাক-ঢোল পিটিয়ে বিফ খাবেন। এটার একটা ইতিহাস আছে বাংলার এই জমিনে। আমাদের পূর্বপুরুষেরা সংগ্রাম করেছেন গরুর মাংস খাওয়ার জন্য। এটাকে ছোটো ভাবলে হবে না। এটা কালচারাল ওয়ারের একটা অংশ।
#আমার_দ্বীন_আমার_জমিন
#কালচারাল_ওয়ার collected

পৃথিবীরই একটি উপত্যকার মানুষেরা পাতার স্যুপ আর শুধু লেবু দিয়ে সারছে তাদের ইফতারি। যদিও এটা একটা প্রচলিত খাবার তাদের, তবু...
15/03/2024

পৃথিবীরই একটি উপত্যকার মানুষেরা পাতার স্যুপ আর শুধু লেবু দিয়ে সারছে তাদের ইফতারি। যদিও এটা একটা প্রচলিত খাবার তাদের, তবু, জৌলুশবিহীন এই ইফতারি যেন চলমান অবস্থারই একটা বাস্তব প্রদর্শনী।

চলুন, আমাদের টেবিলে সাজানো বাহারি ইফতারির জন্য সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি৷ তারপর, এই উপত্যকার মাযলুমদের জন্যে মনভরে দুয়া করি।

আরিফ আজাদ হাফি.

১/ লেখাটা পড়বেন, ২/ শেয়ার / কপি করে পেস্ট করবেন, ৩/ আপনার বাচ্চাদের ডেকে পড়ে শোনাবেন।  একদিন আগে দেখলাম অনেকগুলো ছোট বাচ...
13/03/2024

১/ লেখাটা পড়বেন,
২/ শেয়ার / কপি করে পেস্ট করবেন,
৩/ আপনার বাচ্চাদের ডেকে পড়ে শোনাবেন।

একদিন আগে দেখলাম অনেকগুলো ছোট বাচ্চা খালি বাসন হাতে বসে আছে - এক-দুই দিনেও কোনো খাবার নেই।
ফিলিস্তিনে যে খাবারের অভাব চলছে - এটা ইচ্ছাকৃত - গাজা একটা দেয়াল ঘেরা জায়গা যেখানে বাইরে থেকে খাবার বের বা ঢোকার কোনো সুযোগ নেই ইসরায়েলের অনুমতি ছাড়া।
এই যে প্রচন্ড ক্ষুধার্ত মানুষ - এদেরকে নিয়ে একটা পরিকল্পনা করে ইসরায়েল।
এরা কিছু সৈন্য পাঠায় খাবারের ট্রাকের ছদ্মবেশে।
রাত সাড়ে চারটায় ট্রাকগুলো ঢোকে।
ক্ষুধার্ত মানুষেরা দৌড়ে আসে।
ট্রাক থেকে এদের গুলি করা হয়।
১১২ জন মারা গেছে সেই গুলিতে।
৭৫০+ জন আহত।
আহত এবং নিহতদের দেহের ওপর দিয়ে ট্যাংক চালানো হয়।
পুরো দৃশ্য উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হয়।
এটাকে বলা হচ্ছে ফ্লাওয়ার ম্যাসাকার - আটা হত্যাযজ্ঞ।
জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে এটাকে নিন্দা করার প্রস্তাব ওঠে।
অ্যামেরিকা সেই প্রস্তাবে ভেটো দেয় - অর্থাৎ এই কাজটাকে তারা আসলে খারাপ বলতে নারাজ। কারণ তারা তদন্ত করে দেখতে চায় আসলে কী হয়েছিল (বাংলাদেশে যেমন কিনা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় মানুষকে বোকা বানানোর জন্য) এবং এমন ভাষায় নিন্দা প্রস্তাব আনতে চায় যা সবার কাছে (ইসরায়েল) গ্রহণযোগ্য।

এই লেখাটা কেন বাচ্চাদের পড়ে শোনাবেন?
তাদের বলবেন, আমরা অথর্ব - আমরা আমাদের ভাইদের মৃত্যু দেখলাম - যারা সিনসিয়ার তারা বড়জোর আল্লাহর কাছে দু'আ করেছি চোখের পানি ফেলে।
কিন্তু বাবা তোমরা আমাদের মতো অথর্ব হয়ো না - তোমরা এই খুনগুলোর বদলা নিও।

Md Sharif Abu Hayat Hafi.

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুব'হানাহুয়া তা'য়ালার জন্য এবং হাজারো দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুস্তফা মুহাম্মাদুর রা...
13/03/2024

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুব'হানাহুয়া তা'য়ালার জন্য এবং হাজারো দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুস্তফা মুহাম্মাদুর রাসুলুল্লাহ ﷺ প্রতি।

ছবিতে দেয়া ১০ বছরের শিশুটির নাম ইয়াজান আল কাফারনা। খাদ্যের অভাব এবং অপুষ্টিজনিত কারণে আমাদের এই ছোট্ট ভাইটি সম্প্রতী মারা যায়। তার জীর্ণশীর্ণ দেহ ঠিক যেন উম্মাহ্-এর প্রতিনিধিত্ব করছে! যেখানে দেহের এক অংশ আহতে হলে পুরো দেহের ব্যাথা অনুভব করার কথা, সেখানে এই উম্মাহ যেন মজলুম ভাইদের কথা স্মরণই করছে না!

আমাদের মজলুম ভাইদের বাসায় বাসায় এমন অনেক ইয়াজান শুয়ে আছে, মৃত্যুর অপেক্ষা করছে। আমরা যেখানে পেট পুরে ইফতার-সাহরিতে মাতোয়ারা, সেখানে তাদের প্রতিটি ঘরের মায়েরা তার শিশুর জন্য একবেলা খাবার যোগাড় করতে ছুটছে দিক-বেদিকে। আমরা যেখানে পেটপুরে নানান পদের খাবার নিয়ে ব্যস্ত সেখানে তারা পশুপাখির খাবার খাচ্ছে!

ছোট্ট শিশুর মায়াভরা মুখাবয়বে জমাটবাঁধা র ক্ত বার বার ভিজে উঠছে চোখের পানিতে, অনাহারে মারা যাচ্ছে, একটু খাবারের আশায় আকাশে উড়ন্ত বি মা নের নিচে গিয়ে দাঁড়াচ্ছে আর ন র প শু রা খাবারের পরিবর্তে বো মা হা ম লা য় ছোট্ট শিশুর দেহ ছি ন্নভি ন্ন করে দিচ্ছে।

ছোট্ট জান্নাতের ফুলেরা যদি হাশরের ময়দানে রব্বে কারিমের নিকট আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়? কি উত্তর দিবো আমরা? কোথায় পালাবো সেদিন?

তাই ১ম রমাদান থেকেই আস-সাহাবা ফাউন্ডেশন তাদের জন্য সাদাকাহ্ সংগ্রহ শুরু করছে।
রমাদানে অন্যান্য ইবাদতের পাশাপাশি যার যা সামর্থ্য আছে তার মধ্যে সর্বোচ্চটুকু সাদাকাহ্ প্রদান করার অনুরোধ থাকবে। শুধু নিজেরা না, অন্যদেরকেও সাদাকাহ্ প্রদানে অনুপ্রাণিত করব সবাই ইন শা আল্লাহ।
আমরা তো সেই পেয়ারা হাবীব ﷺ এর উম্মাহ্, যিনি রমাদানে রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন-সম্পদ দান করতেন। (সহিহ বুখারী,১৯০২)
তাহলে আমরা সাদাকাহ্ প্রেরণে বসে থাকি কিভাবে?

সাদাকাহ পাঠানোর ঠিকানা:

বিকাশ : নেই (বয়কট)
নগদ : 01751388052
রকেট : 01751388052-8

ব্যাংক একাউন্ট : Islami Bank Bangladesh
Ac/Name : Md. Mahbub Rafid Labib
Ac/No : 20503330201162209
Brunch : Dhap, Rangpur
Routing No : 1258505522

(বিঃদ্রঃ আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, সকলের নিকট নির্ভরযোগ্য সংস্থা one nation এর মাধ্যমে সাদাকাহ্ প্রেরণ করবো ইন শা আল্লাহ। দীর্ঘদিন যাবত মাঠ পর্যায়ে তারা কাজ করে আসছে।সাদাকাহ্ এর পরিমাণের উপর নির্ভর করে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।)

19/02/2024

কতই না সৌভাগ্যবান স্ত্রী
আতিকা রা.। কুরাইশি সাহাবিয়া। ইতিহাসে যিনি পরিচিত 'যাওজাতুশ শুহাদা' নামে। বাবার নাম যায়দ বিন আমর বিন নুফায়ল। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির অন্যতম সাঈদ বিন যায়দ রা.-এর সম্মানিতা বোন। আরেকদিকে আবার উমর ইবনুল খাত্তাব রা.-এর চাচাতো বোন। ছিলেন অত্যন্ত রূপসী, ইবাদত-বন্দেগিতেও অতুলনীয়, কাব্যপ্রতিভাও ছিল অসাধারণ। তার প্রথম বিয়ে হয়েছিল আবু বকর সিদ্দিক রা.-এর পুত্র আবদুল্লাহ রা.-এর সাথে। তায়েফের যু দ্ধে যিনি শ হি দ হয়ে যান। এরপর বিয়ে হয় চাচাতো ভাই আ মি রু ল মু মি নি ন উমর ইবনুল খাত্তাব রা.-এর সাথে। নামাজের ইমামতি চলাকালে এক মাজুসি ছু রি কা ঘা ত করে তাকেও শ হি দ করে দেন। তারপর বিয়ে হয় যুবায়ের ইবনুল আওয়াম রা.-এর সাথে। একপর্যায়ে তিনিও শ হি দ হয়ে যান।
তখন আতিকা রা. বলেন, 'আমি আর বিয়েই করব না। আমি যদি জগতের সবাইকেও বিয়ে করি, তাহলে একে একে সবাই-ই শ হি দ হয়ে যাবে।' এরপরও তার নিকট বিয়ের প্রস্তাব আসতে থাকে। কিন্তু তিনি সবাইকে না করে দেন। প্রচলিত হয়ে গিয়েছিল, 'যে শা হা দা ত চায়, সে যেন আতিকা রা.-কে বিয়ে করে।' মুয়াবিয়া রা.-এর শাসনামলের শুরুর দিকে ৪১ হিজরিতে তার ওফাত হয়।

Sheikh Ali Hasan Osama Hafi.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Youth Club Onubadak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share