09/05/2026
রিয়াদুল মুসলিমাত
৭১২/২২/৮, বায়তুল আমান হাউজিং,
আদাবর ১০, ঢাকা।
*আসন্ন কুরবানী ঈদ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত*
বিসমিল্লাহির রহমানির রহিম,
গত ২৫শে এপ্রিল ২০২৬ ইং তারিখ রোজ শনিবার “রিয়াদুল মুসলিমাত” এর নবগঠিত নির্বাহী পরিষদের সদস্যদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য মন্ডলীদের সাথে আসন্ন কুরবানী সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনার পর নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।
১. অএ প্রতিষ্ঠানে পর্যাপ্ত লোকবল না থাকায় এ বছরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রকার কোরবানি দেওয়া সম্ভব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু
২. কুরবানী উপলক্ষে আবাসিক, অনাবাসিক ছাত্র-ছাত্রী ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে রান্না করা খাবার বিতরনের জন্য সদস্যরা সাদাকা স্বরূপ অর্থ *নগদ,বিকাশ বা ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারবেন।
*Bkash/Nagad:
Riyadul Muslimat
01993786684
Bank:
Name: Riyadul Muslimat
A/C NO. 401213100000672
Shjajalal Islami Bank Plc, Satmasjid Road Branch
Routing Number: 190264035
৩. উক্ত সংগৃহীত অর্থ দিয়ে ঈদ পরবর্তী সময়ে গরু, খাশি অথবা গোশত ক্রয় করে প্রতিষ্ঠান ভবনে বাবুর্চি দ্বারা রান্না করা খাবার সকলের মাঝে বিতরণ করা হবে।
৪. ঈদের দিন আবাসিক মেয়েদের খাওয়ার জন্য সদস্যরা চাইলে আদাবরে কুরবানীর গোশত পাঠাতে পারেন। যে সকল সম্মানিত সদস্য আবাসিক মেয়েদের জন্য কুরবানির গোশত পাঠাতে ইচ্ছুক তারা নিজস্ব লোক দ্বারা আদাবরে গোশত পাঠাতে পারবেন অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ম্যানেজার বা দারোয়ান উক্ত গোশত সংগ্রহ করবেন। সেক্ষেত্রে পূর্বেই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা বা ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে
01916861213, সুমাইয়া, প্রশাসনিক কর্মকর্তা
01818199676, তাজুল ইসলাম, ম্যানেজার
এই অনিচ্ছাকৃত অপারগতার জন্য রিয়াদুল মুসলিমাতের পক্ষ থেকে সভাপতি আন্তরিক ভাবে দূঃখ প্রকাশ করেছেন। উক্ত গৃহীত সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নে আপনাদের সকলের সহায়তা আমাদের একান্ত কাম্য।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
রিয়াদুল মুসলিমাত