Bangladesh Railway Guards Council-"BRGC"

Bangladesh Railway Guards Council-"BRGC" An apolitical and voluntary organization, which seeks to assert its just demands and uphold its rights by maintaining a sense of brotherhood among its members.

চট্টগ্রাম - ঢাকা - চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ৮০১ আপ চট্টলা আজকে ভাটিয়ারি স্টেশনের আউটারে পাওয়ারকার...
26/03/2026

চট্টগ্রাম - ঢাকা - চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ৮০১ আপ চট্টলা আজকে ভাটিয়ারি স্টেশনের আউটারে পাওয়ারকারে আগুন লেগে যায়।দায়িত্বরত ট্রেন পরিচালক জনাব মোঃ ইমরুল কায়েস ও জনাব মোঃ শামীম সাহেবের বিচক্ষণতা, সাহসিকতা ও বুদ্ধিমত্তায় ক্ষয়ক্ষতি বহুলাংশেই হ্রাস পেয়েছে।

পাওয়ার কারে আগুন লাগার খবর পাওয়া মাত্র উনারা দায়িত্বরত এল এম সাহেবকে গাড়ি দাঁড় করানোর নির্দেশনা দেন ও উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাওয়ার কারের সামনের কোচ বিচ্ছিন্ন করে সামনে নিয়ে যেতে বলেন এবং আগুনসহ ২ কোচ কেটে পিছনের সব কোচের ব্রেক রিলিজ করে যাত্রী ও স্থানীয়দের সহায়তায় ঠেলে পিছনে সরিয়ে দিয়ে পুরো ট্রেনে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা করেছেন। রেলের ক্ষয়ক্ষতি কমানো সহ শতাধিক মানুষের জীবন বাঁচাবোর আপ্রাণ চেস্টা করেছেন।

ধন্যবাদ সহকর্মী জনাব মোঃ ইমরুল কায়েস ও জনাব মোঃ শামীমকে। আরও ধন্যবাদ ঐ সংশ্লিষ্ট স্টাফ, যাত্রী ও স্থানীয়দেরকে ট্রেন পরিচালকদ্বয়ের এই উপস্থিত বুদ্ধিমত্তাকে সায় দিয়ে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

একজন ট্রেন পরিচালক হিসেবে যাত্রীর জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে নিয়ে যে তৎপরতা দেখিয়েছেন তা সত্যিই অনুকরণীয়।

(তথ্যঃ সংগৃহীত
ক্ষতি গ্রস্ত কোচের ছবিঃ চট্টলা এক্সপ্রেসের পেইজ হতে নেওয়া)

18/03/2026

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন।
ঢাকা, ১৮ মার্চ, বুধবার।
ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ আগস্ট) ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬:৪৫ এ ছেড়ে যায়। সান্তাহার( ২৮৩ কিমি) স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ব্যানার সিগন্যাল অনুসরণ না করায় ২৮৬ কিমি এ তথা বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ৯ টি কোচ লাইনচ্যুত (ডিরেইলড) হয়। এতে আহত ৬৬ জন। এরমধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছে, ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
উদ্ধার কাজ চালানোর জন্য রিলিফ ট্রেন ইশ্বরদি ও পার্বতীপুর হতে যাচ্ছে।
দুর্ঘটনার প্রাক্কালে প্রকৌশল বিভাগের লোকজন ব্যানার ফ্ল্যাগ ধরে ও কশান মেসেজ দিয়ে রেল চেঞ্জের কাজ করছিল। স্টেশন হতেও কশান অর্ডার দেয়া হয় । তা লোকো ড্রাইভার অনুসরণ না করায় ডিরেইলমেন্টের কারণ হিসাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

ঢাকা থেকে আজ সন্ধ্যায় ও রাত্রে ছাড়বে এরকম সবগুলো ট্রেন বের হয়ে এসেছে। শুধু পঞ্চগড় এক্সপ্রেস সেকশন ক্লিয়ার না হলে আসতে পারবে না।

চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে।
ইত:মধ্যে উদ্ধারকার্যক্রম সমাপ্ত হলে এগুলোর কোনটিই বাধাপ্রাপ্ত হবে না।

যদি উদ্ধারকাজ শেষ নাও হয়, কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার থেকে বিকল্প পথে কুড়িগ্রাম প্রেরণ করা যেতে পারে। উদ্ধারকাজ শেষ না হলে সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযানও পথিমধ্যে আটকা পড়তে পারে।

আগামীকাল সকালে ঢাকা থেকে ছাড়ার নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস কিছুটা বিলম্ব হতে পারে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ের যাত্রী সেবায় রেল কর্মীদের কিছু আন্তরিক প্রচেষ্টা অনন্য। বিগত কয়েকবছর ধরেই ব্যতিক্রমী কিছু যাত্রী সেবায় মানবিক কর...
18/03/2026

রেলওয়ের যাত্রী সেবায় রেল কর্মীদের কিছু আন্তরিক প্রচেষ্টা অনন্য। বিগত কয়েকবছর ধরেই ব্যতিক্রমী কিছু যাত্রী সেবায় মানবিক কর্মকাণ্ড বিভিন্ন ট্রেন পরিচালকদের আন্তরিকতা সবার নজর কেড়েছে। অদ্য ১৮.০৩.২০২৬ ইং তারিখেও এমন একটি ঘটনার স্বাক্ষী হয়ে রইল ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তার অধীনে ময়মনসিংহ হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক জনাব আব্দুল আল মাহমুদ ও জনাব আমিনুল ইসলাম সাহেব। উনারা উভয়েই আজ ঢাকা - মোহনগঞ্জ - ঢাকা রুটে চলাচলকারী ৭৭৭ নং আপ ট্রেনে দায়িত্বরত ছিলেন। ট্রেনে ভ্রমণরত এক প্রসূতি মায়ের প্রসব বেদনা শুরু হয়। উনারা উনাদের স্থান থেকে প্রশাসনের সাথে কথা বলে যতটুকু সম্ভব উক্ত যাত্রীকে সহযোগিতা করার সর্বাত্মক চেস্টা করেছেন। মহিলা যাত্রী ময়মনসিংহ স্টেশনে প্রবেশের পূর্বেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও শিশু উভয়েই আল্লাহর রহমতে সুস্থ আছেন।

ট্রেন পরিচালক আমিনুল ইসলামের এই বিষয়ে একটি পোষ্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। এই পোষ্টটিতে উনি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার পোষ্টের কথাগুলো এখানে তুলে ধরা হলো-

"মামা হয়ে গেলাম
অদ্য ১৮/০৩/২৬ ইং রোজ মঙ্গলবার হাওর এক্সপ্রেস ট্রেনে ডিউটি কালীন সময়ে ভ্রমনরত এক মহিলার প্রসব ব্যথা উঠে। সাথে সাথে খোঁজ খবর নেই, ঢাকা কন্ট্রোলকে অবহিত করি। নিরাপদে দ্রুততার সাথে ময়মনসিংহে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহর রহমতে গাড়ী ময়মনসিংহ স্টেশনে ঢুকার পূর্বেই মহিলার পুত্র সন্তান ভূমিষ্ট হয়। গাড়ী স্টেশনে ঢুকার সাথে সাথেই ফায়ার সার্ভিস, পুলিশ এবং রেলওয়ে স্টাফদের সহযোগিতায় সু-চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। ধন্যবাদ ফায়ার সার্ভিস, পুলিশ, কন্ট্রোল /ঢাকা, এডিটিও/ঢাকা, টি আই টি/ ময়মনসিংহ, ওয়ার্কিং গার্ড আল মাহমুদ ভাই সহ যারা এতো রাতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।"

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সাধারনের যাতায়াত সুবিধায় গৃহীত নানা আয়োজনের সিদ্ধান্ত।
04/03/2026

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সাধারনের যাতায়াত সুবিধায় গৃহীত নানা আয়োজনের সিদ্ধান্ত।

বাংলাদেশ রেলওয়ের একজন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, আন্তরিক ও নিবেদিত কর্মী ছিল ফিরোজ।ট্রেন নিয়ে ঢাকায় গিয়ে না ফেরার ট্রে...
20/01/2026

বাংলাদেশ রেলওয়ের একজন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, আন্তরিক ও নিবেদিত কর্মী ছিল ফিরোজ।

ট্রেন নিয়ে ঢাকায় গিয়ে না ফেরার ট্রেনে চড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল সে। মহান আল্লাহ তাকে তার ভালো কাজের উছিলায় জান্নাতের ফয়সালা দান করুন, আমীন।

ট্রেন নিয়ে ঢাকা গেলেন ফিরোজ, ফিরলেন নিথর দেহে

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলসংক্রান্ত সব ধরনের আলোচনার পথ আপাতত বন্ধ। দুই দেশের মাঝে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল এবং...
17/01/2026

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলসংক্রান্ত সব ধরনের আলোচনার পথ আপাতত বন্ধ। দুই দেশের মাঝে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল এবং ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্প নিয়ে আলোচনার পথও বন্ধ হচ্ছে। প্রতি বছর অনুষ্ঠিত হওয়া আন্তঃসরকার রেলওয়ে বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ভোটের আগে ঘুরছে না রেলের চাকা।এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমাদের দিক থেকে বৈঠক হবে না, পরে কীভাবে হবে এসব নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। সবকিছু মিলিয়ে আন্তঃসরকার বৈঠকের পরিস্থিতি নেই। যা হবে সব ভোটের পর। আপাতত সবকিছু বন্ধ থাকবে।অন্তর্বর্তী সরকার এই বৈঠক করার কোনো উদ্যোগ নিচ্ছে না। চলতি জানুয়ারিতে বৈঠকটি ঢাকায় অনুষ্ঠানের কথা থাকলেও তা হচ্ছে না। আগের বৈঠকটি ভারতের রাজধানী দিল্লিতে হয়েছিল। প্রথা অনুযায়ী এবারের বৈঠক ঢাকায় হওয়ার কথা।

কিন্তু বৈঠকে আমন্ত্রণ জানিয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে কোনো চিঠি দেওয়া হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, ভোটের আগে আর আন্তঃসরকার বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশ-ভারতের মধ্যে ২০২৪ সালের জুলাই থেকেই নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আসন্ন আন্তঃসরকার বৈঠক কেন্দ্র করে যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রেলপথ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হতো।

কিন্তু সেই অবস্থান থেকে সরকার সরে এসেছে। আপাতত ট্রেন চালানোর ইস্যুতে কোনো চিঠি দেওয়া হচ্ছে না। ট্রেন চলাচলের বিষয়েও নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তাই ভোটের আগে চিঠি নয়।
ভারতীয় অর্থায়নে রেলে ছয়টি অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান ছিল। এর মধ্যে তিনটিতে ভারত ঋণ দেওয়া বন্ধ করে দেয়। যার দুটি আবার একেবারে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর একটি প্রকল্পের জন্য বিকল্প অর্থায়ন প্রায় চূড়ান্ত করা হয়েছে। তবে আশার কথা, দুই দেশের মাঝে পণ্যবাহী ট্রেন চলাচল এখনো স্বাভাবিক আছে। ট্রেন চালাতে এখনই ভারতকে চিঠি দিচ্ছে না বাংলাদেশ : দুই দেশের দ্বিপক্ষীয় রেল যোগাযোগব্যবস্থাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ৩৮তম ‘ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং’য়ের (আইজিআরএম) প্রস্তুতিমূলক সভায় ট্রেন চালানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ৬ অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে আন্তঃসরকার বৈঠকের আলোচ্য সূচি নিয়ে প্রস্তুতিমূলক ওই সভা হয়। পরে ২৩ অক্টোবর সভার কার্যবিবরণী চূড়ান্ত করে তাতে স্বাক্ষর করেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তদেশীয় মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের আবারও চিঠি দেওয়ার কথা ছিল। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর কথা। আর রাজশাহী-কলকাতা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে রেলওয়ে। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচলের পথ বদল করতে চায় রেলওয়ে। নতুন পথে পদ্মা সেতু ব্যবহারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।তাই পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিচালনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর কথা ছিল রেলওয়ের। এ প্রস্তাবে রাতের বেলা ট্রেন পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হতো। একই সঙ্গে আপ লাইনে ক্রস ওভার তৈরির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হতো। এখন এসবের কিছুই আর হচ্ছে না।রেলপথ মন্ত্রণালয় সূত্র বলছেন, যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে গত বছরের আগস্টে ভারতীয় রেলওয়ে বোর্ডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকবার অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় যোগাযোগ করে। তবে তাতে সায় দেয়নি ভারত। এরপর ১৯ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের এক চিঠির বিপরীতে পণ্যবাহী ট্রেন চালুর বিষয়ে অনুমতি দেয় ভারত। ওই রাতেই পণ্যবাহী ট্রেন চলাচলে অনাপত্তি পায় বাংলাদেশ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে আন্তদেশীয় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়।

(বাংলাদেশ প্রতিদিন)

ঢাকা - কক্সবাজার - ঢাকা রুটে স্পেশাল ট্রেন পরিচালনা।
12/01/2026

ঢাকা - কক্সবাজার - ঢাকা রুটে স্পেশাল ট্রেন পরিচালনা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা–বেনাপোল–মোংলা রুটে চলাচলকারী বেতনা/মোংলা কমিউটার ট্রেন আজ ১১.০১.২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার থ...
11/01/2026

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা–বেনাপোল–মোংলা রুটে চলাচলকারী বেতনা/মোংলা কমিউটার ট্রেন আজ ১১.০১.২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার থেকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। ট্রেনটির টিকিট ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’।

রেলওয়ে সূত্র জানায়, আয় বৃদ্ধির লক্ষ্যে ট্রেনটিকে বেসরকারি খাতে দেওয়া হয়েছে। তবে ট্রেনের সময়সূচি ও ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি।

খুলনা–বেনাপোল–মোংলা রুটে বেতনা/মোংলা কমিউটার ট্রেনের বেসরকারি টিকিট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। ১৯ মে দরপত্র খোলা হয় এবং জুন মাসের প্রথম সপ্তাহে যাচাই-বাছাই শেষে বিষয়টি রেলওয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। সব প্রক্রিয়া শেষে তিন বছরের জন্য ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-কে ট্রেনটির টিকিট ব্যবস্থাপনার কার্যাদেশ দেওয়া হয়।

ট্রেনটির মঙ্গলবারের অফডে প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ ট্রেনটি প্রতিদিন চলাচল করবে।

সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে আন্তঃনগর সুন্দরবন, মধুমতী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের।আগামি ২৫.১২.২০২৫ তারিখ যীশু খ্রীষ্ট...
11/12/2025

সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে আন্তঃনগর সুন্দরবন, মধুমতী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের।

আগামি ২৫.১২.২০২৫ তারিখ যীশু খ্রীষ্টের জন্মদিন এবং ২৬.১২.২০২৫ ও ২৭.১২.২০২৫ তারিখ সাধারণ সরকারি ছুটি থাকায় অধিক যাত্রী চাপ সামাল দিয়ে যাত্রী সাধারনের যাতায়াতের সুবিধার জন্য আন্তঃনগর সুন্দরবন, মধুমতি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

ঢাকা–কক্সবাজার রুটে বিশেষ ‘টুরিস্ট/চট্রগ্রাম স্পেশাল’ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বড়দিন উপলক্ষে ২৫ ডিস...
11/12/2025

ঢাকা–কক্সবাজার রুটে বিশেষ ‘টুরিস্ট/চট্রগ্রাম স্পেশাল’ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ঢাকা–কক্সবাজার রুটে অতিরিক্ত যাত্রীচাপ দেখা দিতে পারে। এ কারণে ২৪ ও ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ১ জোড়া বিরতিহীন "ট্যুরিস্ট/চট্টগ্রাম স্পেশাল" ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনগুলো অতিরিক্ত কোচের সমন্বয়ে চলবে।
দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন থাকবে। ক্যাটারিং সেবা পরিচালনা করবে বিআরসিটিসি। স্টুয়ার্ড/অ্যাটেনডেন্ট নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলকে। স্পেশাল ট্রেনের ওয়াশপিট সম্পন্ন হবে কক্সবাজার রেলস্টেশনে।

স্পেশাল ট্রেনের সময়সূচি

২৪ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম স্পেশাল: চট্টগ্রাম ছাড়বে দুপুর ২:৪৫ মিনিট, ঢাকা পৌঁছাবে রাত ৮টা।

টুরিস্ট স্পেশাল: ঢাকা ছাড়বে রাত ১০:৩০ মিনিট, কক্সবাজার পৌঁছাবে সকাল ৬:৫০ মিনিট।

২৭ ডিসেম্বর ২০২৫ টুরিস্ট স্পেশাল:
কক্সবাজার ছাড়বে সকাল ১১:৩০ মিনিট, ঢাকা পৌঁছাবে রাত ৮টা।

চট্টগ্রাম স্পেশাল: ঢাকা ছাড়বে রাত ১০:৩০ মিনিট, চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৪:৩০ মিনিট।
তথ্য ও ছবি ঃ সংগৃহীত

বিভিন্ন সেতুর পয়েন্ট চার্জ আরোপের ফলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভাড়া কিছুটা বেড়ে যাচ্ছে। এই পয়েন্ট চার্জ বাংলাদেশ রে...
09/12/2025

বিভিন্ন সেতুর পয়েন্ট চার্জ আরোপের ফলে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ভাড়া কিছুটা বেড়ে যাচ্ছে। এই পয়েন্ট চার্জ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে ইতিমধ্যে আরোপিত হয়ে আছে।

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চল...
08/11/2025

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। এই আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

আজ ০৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ শনিবার সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) জনাব আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী জনাব শেখ মইন উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব আফজাল হোসেন।

প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আহমেদ জামিউল ইসলাম জানান- পথচারী, সাইকেল ও রিকশার জন্য আলাদা লেনের সুবিধাসম্পন্ন এটি ঢাকা শহরের প্রথম রেলওয়ে আন্ডারপাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার এবং চওড়া ৩১ মিটার। চারটি লেন মোটরচালিত যানবাহনের জন্য (বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ)। দুটি আলাদা লেন রিকশা, ভ্যান ও সাইকেলের মতো নন-মোটরচালিত বাহনের জন্য। পথচারীদের হাঁটার জন্য রয়েছে ফুটপাথ। স্থানীয়দের অভিযোগ ছিল, মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেই কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতো। যানজট এড়াতে অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতো। আন্ডারপাসটি না থাকায় টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন আসা-যাওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।

এটি খুলে দেওয়ার মধ্যদিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এবং মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আর আটকে থাকতে হবে না।
(সূত্রঃ রেল নিউজ বিডি)

Address

Kamlapur Railway Station
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway Guards Council-"BRGC" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share