30/12/2025
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পার্সনস উইথ সেরিব্রাল পালসি ফাউন্ডেশন (PCPF) গভীরভাবে শোকাহত।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম। দেশের সামাজিক উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদকে হারাল।
পার্সনস উইথ সেরিব্রাল পালসি ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।