11/07/2026
🕊️ শোক সংবাদ 🕊️
ভোলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, কে জাহান শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট সমাজসেবক,ভোলা উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মাসুদ খান লাবলু আজ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্পেশালিস্ট হাসপাতাল (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের প্রথম জানাজা নামাজ আগামীকাল সকাল ৭:০০টায় সিদ্ধেশ্বরীতে তাঁর বাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা হিসেবে কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। আমিন।