Youth Global Foundation

Youth Global Foundation Youth Global Foundation is a Nonprofit Organization for Youth.. Member Link: https://ygf.foundation

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন একটি অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।
এই সংগঠনের মাধ্যমে তরুন সমাজ কে জীবন জীবিকার প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ইত্যাদির মাধ্যমে প্রস্তুত করা একটি অন্যতম লক্ষ্য।
এছাড়াও অসুস্থের সেবা, দুর্যোগে সাহায্য, দুর্গমে শিক্ষা পৌঁছানো, ভালো কাজে স্বীকৃতি ইত্যাদিও সংগঠনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
বাংলার সংস্কৃতিকে সারাদেশ তথা সারাবিশ্বে ছড়িয়ে দিতেও আমরা বদ্ধপরিকর।
একজন সেচ্ছাসেবক হ

িসেবে এই সংগঠনের সাথে যুক্ত হতে চাইলে নিচের ফর্মটি পুরন করুন।
পরবর্তীতে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
ফর্মের লিংকঃ
https://ygf.foundation/membership-form/
ধন্যবাদ
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন টিম
তারুন্যের আলোয় আলোকিত বিশ্ব

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সভাপতি খাদিজা আক্তার মনিকা আপুর সভাপতিত্বে,মইনুল হাছান সুমন এবং ইসমাইল হোসেন সোহেলের পরিচালনায...
10/05/2025

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সভাপতি খাদিজা আক্তার মনিকা আপুর সভাপতিত্বে,মইনুল হাছান সুমন এবং ইসমাইল হোসেন সোহেলের পরিচালনায় এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়ার নবগঠিত কমিটির সভাপতি জনাব সফি ভাই, সাধারণ সম্পাদক জনাব ফয়সাল মোল্লা ভাই এবং সাংগঠনিক সম্পাদক জনাব জাফর ভাইকে ফুল দিয়ে বরন করা হয়।আলোচনা পরবর্তি পর্বে রাতের খাবার এবং সর্বশেষ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য। যেসব সদস্য ব্যস্ততার কারনে উপস্থিত হতে পারেনি তাদেরকেও ধন্যবাদ।

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন এর পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিবৃতিসর্বজনবিদিত, ফিলিস্ত...
09/04/2025

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন এর পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিবৃতি

সর্বজনবিদিত, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরোচিত হামলায় প্রতিদিন অসংখ্য নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছে। শুধুমাত্র গত এক বছরে এ পর্যন্ত গাজায় শহীদ হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ-যা নিঃসন্দেহে ইতিহাসের জঘন্যতম গণহত্যা। ইসরাইল যুদ্ধের নামে গণহত্যা, আগ্রাসন, জাতিগত নিধন চালাচ্ছে ফিলিস্তিনে, যার সর্বসাম্প্রতিক হিংস্রতম পর্যায় চলছে ফিলিস্তিনের গাজায়। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত প্রকৃত অর্থে যুদ্ধ নয়, গণহত্যা। গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে সাধারণ নাগরিক, নারী, শিশু, বৃদ্ধ; পুড়ছে জনবসতি।

এই বাস্তবতায়, আমরা, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন এর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি-

বাংলাদেশ সরকার যেন অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়টি ওআইসি (OIC)-তে জোরালোভাবে উত্থাপন করে এবং সেখানকার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাই।

মানবতার এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাচ্ছি।

খাদিজা আক্তার মনিকা
সভাপতি
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন
তারিখ: ০৯ এপ্রিল, ২০২৫ (বুধবার )

আমাদের মেহেদী সন্ধ্যা
31/03/2025

আমাদের মেহেদী সন্ধ্যা

Address

275/D, Suite C11, Rangs Nasim Square, Road 27, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Youth Global Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Global Foundation:

Share