Dhaka University Students Association of Gobindaganj, DUSAG

Dhaka University Students Association of Gobindaganj, DUSAG ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন।

ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💕(تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ)
27/05/2026

ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💕
(تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ)

ডুসাগের ৭ম কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত “ডুসাগের বার্ষিক নির্বাচন–২০২৬” এর ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে নির্ব...
17/05/2026

ডুসাগের ৭ম কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত “ডুসাগের বার্ষিক নির্বাচন–২০২৬” এর ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অঙ্কিতা রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাকিবুল হাসান।

ডুসাগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আশা করি, তাদের নেতৃত্বে ডুসাগ ভবিষ্যতে আরও সুসংগঠিত, সমৃদ্ধ হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।

অভিনন্দন MD Abdul Kader 🎉নবনির্বাচিত সভাপতি, Dhaka University IT Society (DUDS) অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, ...
25/04/2026

অভিনন্দন MD Abdul Kader 🎉
নবনির্বাচিত সভাপতি, Dhaka University IT Society (DUDS)

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের ডুসাগ পরিবারের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সম্প্রতি 'ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি' (DUITS) কর্তৃক আয়োজিত বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
তার এই সাফল্যে আমরা ডুসাগ পরিবার অত্যন্ত আনন্দিত।আমাদের বিশ্বাস, তার এই যোগ্য নেতৃত্ব আইটি সোসাইটিকে আরও সামনের দিকে নিয়ে যাবে।

গোবিন্দগঞ্জের কৃতি সন্তানরা এভাবেই মেধা আর নেতৃত্বে এগিয়ে যাক আগামীর পথে। শুভকামনা সবসময়💙

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।  ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (DUSAG)-এর...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (DUSAG)-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক!🌙

ডুসাগ ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ আলহামদুলিল্লাহ! Dhaka University Students Association of Gobindaganj, DUSAG  এর উদ্যোগে আ...
13/03/2026

ডুসাগ ইফতার ও দোয়া মাহফিল-২০২৬

আলহামদুলিল্লাহ! Dhaka University Students Association of Gobindaganj, DUSAG এর উদ্যোগে আয়োজিত 'ইফতার ও দোয়া মাহফিল' অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

​গত ১১ই মার্চ, টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহোদয়।

​সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। ডুসাগের এই ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আগামীতেও অটুট থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

আসসালামু আলাইকুম।পবিত্র মাহে রমজান উপলক্ষে ডুসাগ পরিবারের সকল সদস্যদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে "ইফতার ও দোয়া মাহফিল ২০২৬"...
10/03/2026

আসসালামু আলাইকুম।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ডুসাগ পরিবারের সকল সদস্যদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে "ইফতার ও দোয়া মাহফিল ২০২৬"।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩২ গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

​ডুসাগ-এর এই মিলনমেলায় আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক করবে।

​📍 স্থান: টিএসসি ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়।

🗓️ তারিখ: ১১ই মার্চ, ২০২৬ (বুধবার)।

​আয়োজনে: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ)

আজ অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। উক্...
04/03/2026

আজ অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন Dhaka University Students Association of Gobindaganj, DUSAG এর সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তানবৃন্দ, যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে নিজ নিজ পেশায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি। শত ব্যস্ততার মাঝেও তিনি উক্ত অনুষ্ঠানে আমাদের জন্য আলাদাভাবে সময় দিয়েছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শুনেছেন।

​পরিশেষে, এমন একটি সুন্দর আয়োজন করার জন্য গোবিন্দগঞ্জ সমিতিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ)-এর পক্ষ থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্ম...
13/02/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ)-এর পক্ষ থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন ভাইকে জানাই অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার নেতৃত্বে ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে -- এই প্রত্যাশা রইলো।

On behalf of the Dhaka University Students Association of Gobindaganj (DUSAG), we extend our warmest birthday greetings ...
08/01/2026

On behalf of the Dhaka University Students Association of Gobindaganj (DUSAG), we extend our warmest birthday greetings to esteemed Our president , Rakibul Hasan 🎂🎉

May this day bring you joy, prosperity and happiness.

Dhaka University Students Association of Gobindaganj, DUSAG এর বার্ষিক ভ্রমণ "ডুসাগের সমুদ্র অভিযাত্রা,২০২৫"  আলহামদুলিল...
27/12/2025

Dhaka University Students Association of Gobindaganj, DUSAG এর বার্ষিক ভ্রমণ "ডুসাগের সমুদ্র অভিযাত্রা,২০২৫" আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনের গিফট পার্টনার হিসেবে আমাদের পাশে ছিলেন Skin'O। ডুসাগ পরিবারের পক্ষ থেকে স্কিনোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

#বিশ্বের_দীর্ঘতম_সমুদ্রসৈকত_কক্সবাজার
's Bazar

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students Association of Gobindaganj, DUSAG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Students Association of Gobindaganj, DUSAG:

Share