Dhaka University Students’ Association of Uttara

Dhaka University Students’ Association of Uttara Dhaka University Students’ Association of Uttara is a non-profit voluntary social welfare organization that is run by the students of the University of Dhaka.

The organization mainly promotes “Friendship, Unity, and Humanity.”

🎓 শুভ জন্মদিন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়! 🎓ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর পক্ষ থেকেঢাক...
01/07/2026

🎓 শুভ জন্মদিন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়! 🎓

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর পক্ষ থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। এই ক্যাম্পাসের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি ভবন বহন করে হাজারো স্মৃতি, সংগ্রাম, অর্জন আর অসংখ্য স্বপ্নের গল্প। এখান থেকেই জন্ম নিয়েছে অসংখ্য চিন্তাবিদ, গবেষক, শিক্ষক, শিল্পী, নেতা ও দেশপ্রেমিক, যারা আলোকিত করেছেন বাংলাদেশকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়—আমাদের অহংকার, আমাদের অনুপ্রেরণা, আমাদের স্বপ্ন, আমাদের সাহস।

চির উন্নত হোক আমাদের প্রাণের ঢাবি। জ্ঞানের আলোয় আলোকিত করুক আগামী প্রজন্মকেও।

🌺 শুভ ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমার গৌরবের অভিযাত্রা চলুক অনন্তকাল।

🏆 ডুসাউ আয়োজিত ফুটবল ম্যাচ–২০২৬ 🏆⚽ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন! মাঠ কাঁপাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—...
25/06/2026

🏆 ডুসাউ আয়োজিত ফুটবল ম্যাচ–২০২৬ 🏆

⚽ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন! মাঠ কাঁপাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—
🔥 🇧🇷 ব্রাজিল বনাম 🇦🇷 আর্জেন্টিনা 🔥

রোমাঞ্চ, উত্তেজনা আর আবেগে ভরপুর এই হাই-ভোল্টেজ লড়াই উপভোগ করতে চলে আসুন সপরিবারে ও বন্ধুদের সঙ্গে। প্রিয় দলকে সমর্থন করুন, খেলোয়াড়দের উৎসাহ দিন এবং প্রাণবন্ত পরিবেশে উপভোগ করুন এক স্মরণীয় ফুটবল সকাল।

🗓️ তারিখ: ২৬-০৬-২০২৬ (শুক্রবার)
🕡 সময়: সকাল ৬:৩০ মিনিট
📍 স্থান: সেক্টর ১৪ মাঠ

গ্যালারি হোক উচ্ছ্বাসে ভরা, মাঠ হোক প্রতিদ্বন্দ্বিতার রঙে রাঙানো। কে জিতবে—ব্রাজিল নাকি আর্জেন্টিনা? উত্তর মিলবে মাঠেই। সবাইকে আন্তরিক আমন্ত্রণ! 🏆🔥

🍎🍍 ফল উৎসব ও বিতরণ কর্মসূচি–২০২৬ 🍍🍎মানবতার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তখনই, যখন আমরা আমাদের আনন্দ ও সামর্থ্যের একটি অংশ...
06/06/2026

🍎🍍 ফল উৎসব ও বিতরণ কর্মসূচি–২০২৬ 🍍🍎

মানবতার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তখনই, যখন আমরা আমাদের আনন্দ ও সামর্থ্যের একটি অংশ সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যয় করি।

এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে DUSAU আয়োজন করতে যাচ্ছে “ফল উৎসব ও বিতরণ কর্মসূচি–২০২৬”। আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফল বিতরণের মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া।

আপনাদের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও দোয়া আমাদের এই উদ্যোগকে সফল করতে পারে। আসুন, সবাই মিলে মানবতার এই সুন্দর যাত্রায় শামিল হই এবং প্রমাণ করি— মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

🤝 আপনার সহযোগিতাই আমাদের শক্তি,আপনার অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা ❤️

📌 সহযোগিতায় -
📲 বিকাশ: +880 15 7138 2584
📲 নগদ: 01832-420093

পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগের মহান বার্তা বহন করে। আ...
28/05/2026

পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগের মহান বার্তা বহন করে। আসুন আমরা সবাই হিংসা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই। পরিবার, আত্মীয়স্বজন ও অসহায় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে।

মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং জীবনে শান্তি, সুখ ও বরকত দান করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
"ঈদ মোবারক "🐄 ✨

রাশেদ ভাই, CEO ( Banglay IELTS )এবং আমাদের সম্মানিত Alumni-একজন সত্যিকারের অমায়িক ও অনুপ্রেরণাদায়ক মানুষ। আজ তাঁর অভিজ...
25/04/2026

রাশেদ ভাই, CEO ( Banglay IELTS )এবং আমাদের সম্মানিত Alumni-একজন সত্যিকারের অমায়িক ও অনুপ্রেরণাদায়ক মানুষ। আজ তাঁর অভিজ্ঞতার আলোকে তিনি আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আমাদের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে। তাঁর অভিজ্ঞতা ও আন্তরিকতা আমাদের জন্য এক বড় প্রাপ্তি।
ডুসাউয়ের পক্ষ থেকে তাঁর সাথে এই সৌজন্য সাক্ষাৎ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আমরা তাঁকে সবসময় ডুসাউয়ের সাথে যুক্ত ও সক্রিয়ভাবে পাশে পাবো, ইনশাআল্লাহ।

আজ সকাল ৭:১০-এ ক্ষণিকা বাসের আপট্রিপে ক্যাম্পাসে আসার পথে ফ্লাইওভার দিয়ে নামার সময় হঠাৎ চাকা ব্লাস্ট ও ব্রেক ফেল করে এ...
15/04/2026

আজ সকাল ৭:১০-এ ক্ষণিকা বাসের আপট্রিপে ক্যাম্পাসে আসার পথে ফ্লাইওভার দিয়ে নামার সময় হঠাৎ চাকা ব্লাস্ট ও ব্রেক ফেল করে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের শিফা দান করেন এবং তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।

সবার কাছে বিনীত অনুরোধ—আহতদের জন্য আন্তরিক দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এবং এমন দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন।

"এসো হে বৈশাখ, এসো এসো.!মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সবার জীবনে আসুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ ১৪৩৩!""পুরানো ...
14/04/2026

"এসো হে বৈশাখ, এসো এসো.!মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সবার জীবনে আসুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ ১৪৩৩!"

"পুরানো বছরের সব দুঃখ-বেদনা ধুয়ে-মুছে যাক। নতুনের আহ্বানে রঙিন হয়ে উঠুক আমাদের চারপাশ। সবাইকে ডুসাউয়ের পক্ষ থেকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।"

মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ২৬ মার্চ আমাদের সেই দিন, যেদিন বাঙালি জাতি অন্যায়ের ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ২৬ মার্চ আমাদের সেই দিন, যেদিন বাঙালি জাতি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল। অসংখ্য শহীদের আত্মত্যাগ, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ।

এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর সন্তানদের, যাদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল আমাদের এই লাল-সবুজের পতাকা। স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু একটি ভূখণ্ড নয়, বরং ন্যায়, সমতা ও মানবিক মর্যাদার প্রতিষ্ঠা।

আসুন, আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একসাথে কাজ করি। মহান স্বাধীনতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। 🇧🇩

২৫ মার্চ—বাংলার ইতিহাসে এক বিভীষিকাময় কালো রাত। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির উপর নেমে এসেছিল নির্মম হত্যাযজ্ঞ। অপ...
25/03/2026

২৫ মার্চ—বাংলার ইতিহাসে এক বিভীষিকাময় কালো রাত। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির উপর নেমে এসেছিল নির্মম হত্যাযজ্ঞ। অপারেশন সার্চলাইটের মাধ্যমে দখলদার বাহিনী চেষ্টা করেছিল আমাদের স্বপ্ন, সাহস আর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দিতে। কিন্তু তারা বুঝতে পারেনি—রক্তের বিনিময়ে জন্ম নেয়া জাতির চেতনাকে কখনো মুছে ফেলা যায় না।

এই কালো রাত আমাদের শোকের, কিন্তু একই সাথে প্রতিরোধের প্রেরণার প্রতীক। শহীদদের আত্মত্যাগই পরবর্তীতে স্বাধীনতার সূর্যোদয় এনেছিল। তাই ২৫ মার্চ শুধু বেদনার নয়, জাগরণেরও দিন—যে দিন আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি।

আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেইসব নিরীহ সাধারণ মানুষদের, যারা এই রাতে প্রাণ হারিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি লাল-সবুজের পতাকা।

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ) 🌙ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর ভাগাভাগির গল্প।এ...
20/03/2026

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ) 🌙
ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর ভাগাভাগির গল্প।এই পবিত্র দিনে সকল দুঃখ-কষ্ট ভুলে হাসি ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
ডুসাউ পরিবারের সবাইকে আন্তরিক মোবারকবাদ
✨ ঈদ মোবারক ✨

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students’ Association of Uttara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Students’ Association of Uttara:

Shortcuts

Share