Bangladesh Textile Mills Association

Bangladesh Textile Mills Association Bangladesh Textile Mills Association is the sole non Govt. Association in Bangladesh to regulate entire textile industry. For any queries :
1. Mr.
(2)

Brigadier General Md. Zakir Hossain (Retd.) Secretary General
Cell: 01751566604
2. Muhammad Ziaur Rahman
Joint Secretary General
Cell: 01713685099
3. Ziaul Hassan Chowdhury
Deputy Secretary General
Cell: 01711315317

23/08/2026
বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) এবং ঢাকা সফররত ভার...
19/08/2026

বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) এবং ঢাকা সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন Confederation of Indian Industry (CII) এর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যকার এক মধ্যাহ্নভোজ সভা গত ১৮/০৮/২০২৬ইং তারিখে ঢাকাস্থ মতিঝিলে FBCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। সভায় বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল উপস্থিত থেকে বিটিএমএ’র প্রতিনিধিত্ব করেন এবং গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন। বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়ে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়িয়ে, শুল্ক ও অশুল্ক বাধা দূর করে ব্যবসা সহজ করার ওপর জোর দিয়েছেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয় CII প্রতিনিধিদল দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা, উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশীদারিত্বের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি টাস্কফোর্সের রূপরেখা নির্ধারন করবে। CII প্রতিনিধিদল বাংলাদেশ ও ভারতের মধ্যকার B2B (বিজনেস টু বিজনেস) সম্পর্ক উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। CII অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) উন্নয়নে এবং অন্যটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও সভায় ICCB, BGMEA, BKMEA, DCCI, BCI, BPGMEA সহ বিভিন্ন Chamber of Commerce এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬.০৮.২০২৬ইং (বিকাল ০৫:০০টায়) স্পিনিং, উইভিং এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলের উন্নয়ন এবং বিটিএমএ’র সদস্য মিল সমূহের স্থা...
19/08/2026

১৬.০৮.২০২৬ইং (বিকাল ০৫:০০টায়) স্পিনিং, উইভিং এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলের উন্নয়ন এবং বিটিএমএ’র সদস্য মিল সমূহের স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত স্থায়ী কমিটির ৩য় সভা বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ’র সম্মানিত পরিচালক এবং কমিটির চেয়ারম্যান জনাব মোঃ খোরশেদ আলম। সভায় উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান এবং কমিটির কো-চেয়ারম্যান জনাব মোঃ হেলাল মিয়া, বিটিএমএ’র পরিচালক এবং কমিটির সদস্য জনাব মোঃ রুহুল আমিন ও বিটিএমএ’র সাবেক পরিচালক জনাব মোঃ কামরুল হাসান এবং জাহিন রিসাইক্লিং প্ল্যান্ট এর ব্যবস্থাপনা পরিচালক খতিব মাহদী আল মানসুবী জাহিন । উক্ত সভায় Special Invitee হিসেবে বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব ‍শফিকুল ইসলাম সরকার, বিটিএমএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ সালেউদ জামান খাঁন ও সভাপতি বাংলাদেশ টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এসোসিয়েশন এবং সহ-সভাপতি বাংলাদেশ টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এসোসিয়েশন উপস্থিত ছিলেন। সভায় কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং Special Invitee সহ নির্ধারিত এজেন্ডা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় বিটিএমএ’র সেক্রেটারী জেনারেল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

A worsening gas crisis has brought production at hundreds of factories across the country to a standstill, with industry...
17/08/2026

A worsening gas crisis has brought production at hundreds of factories across the country to a standstill, with industry leaders warning that export orders are already shifting to rival producing countries.
Industry insiders said nearly 900 textile mills, around 300 dyeing and finishing units, and numerous steel, ceramic, oil and sugar refineries have been forced to suspend production. Read More...

A worsening gas crisis has brought production at hundreds of factories across the country to a standstill, with industry leaders warning that export orders are already shifting to rival producing countries.

গ্যাস সংকটবেশির ভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ- সমকাল---দেশে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলছে। এর ফলে বাসাবাড়ির র...
15/08/2026

গ্যাস সংকট
বেশির ভাগ ভারী শিল্পে উৎপাদন বন্ধ- সমকাল
---
দেশে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট চলছে। এর ফলে বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্পকারখানা– সব খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে ভারী শিল্পে। গ্যাস এবং এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্টিল, সিরামিক, কাচের মতো গ্যাসনির্ভর শিল্পগুলোর উৎপাদনক্ষমতা শূন্যে নেমেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সব শিল্পাঞ্চলের ভারী শিল্পের বেশির ভাগ কলকারখানা বন্ধ ছিল। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহকারী বড় কয়েকটি শিল্প গ্রুপের প্রায় সব কারখানা বন্ধ হয়ে গেছে। বিস্তারিত...

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দুষণ নিয়ন্ত্রন ও নদী সংরক্ষণকল্পে শিল্প প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাগণ ও অংশীজনের সমন্বয়ে এক মতবিনি...
15/08/2026

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দুষণ নিয়ন্ত্রন ও নদী সংরক্ষণকল্পে শিল্প প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাগণ ও অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভা পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকাস্থ আগারগাঁও এর পরিবেশ অধিদপ্তরে ১৩/০৮/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল আউয়াল মিন্টু, এমপি, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শেখ ফরিদুল ইসলাম, মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও জনাব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। উক্ত মতবিনিময় সভায় বিটিএমএ’র সম্মানিত সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব হোসেন মেহমুদ অংশগ্রহন করে বিটিএমএ’র প্রতিনিধিত্ব করেন। বিটিএমএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দুষণ নিয়ন্ত্রন ও নদী সংরক্ষণ ও পরিবেশ দূষন রোধকল্পে বিভিন্ন প্যারামিটার সমূহ চিহ্নিত করতে হবে। শিল্পখাতের অংশীদারিত্বের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ চূড়ান্তকরণ এবং বিটিএমএ’র প্রস্তাবনাসমূহ বিবেচনায় নিয়ে সকল ধরনের আইন প্রনয়ন ও পরিবর্তন করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মতবিনিময় সভায় ড. ফাহমিদা খানম, ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ড. মোঃ লুৎফর রহমান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, রিয়ার অ্যাডমিরাল জনাব মোঃ মাকসুদুর রহমান, বাংলাদেশ নৌ-বাহিনী, জনাব মোঃ হাতেম, প্রেসিডেন্ট, বিকেএমইএ, জনাব এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় উন্মূক্ত আলোচনা পর্বে আগত বিভিন্ন শিল্পখাতের অংশীজন বিভিন্ন মতামত প্রদান করেন।

গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদন সংকুচিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠান সংকটকালে উৎপাদন চালালেও তা আগের তুলনায় ৩৫-৪০ শতাংশ কমেছ...
15/08/2026

গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদন সংকুচিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠান সংকটকালে উৎপাদন চালালেও তা আগের তুলনায় ৩৫-৪০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বণিক বার্তার প্রতিবেদন। চট্টগ্রামের শিল্প-কারখানাগুলো পুরোপুরি অচল। ফলে রফতানিমুখী শিল্পগুলোর বিদেশী ক্রেতা হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক অবস্থান হারানোর ঝুঁকিও বাড়ছে। শিল্প খাতে গ্যাসের বাড়তি সরবরাহ নিশ্চিত করতেই হবে। বণিক বার্তার পূর্ববর্তী এক প্রতিবেদনেই বলা হয়েছিল, জ্বালানি গ্যাস খাতের পরিকল্পনা ছিল ঋণ ও আমদানিনির্ভর। তারই ধাক্কা সামলাতে হচ্ছে বর্তমান সরকারকে। অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্য নেয়া সরকারের জন্য তাই দ্রুত জ্বালানি সংকটের বিকল্প ও বহুমুখী সমাধান খুঁজতে হবে। বিস্তারিত...

দেশে জ্বালানি গ্যাস সংকট বর্তমানে কৌশলগত জাতীয় সংকট হয়ে উঠেছে। সাধারণ মানুষের ভোগান্তি তো রয়েছেই, তবে সবচেয়ে বেশ...

সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কুমিল্লা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ...
13/08/2026

সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কুমিল্লা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ঘন ঘন লোডশেডিং ও গ্যাসের চাপ শূন্যে নামায় বন্ধ হওয়ার উপক্রম শত শত কলকারখানা। বিস্তারিত...

সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কুমিল্লা, নরসিংদী ও ব্রাহ্ম....

গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে- সমকাল---দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি সমস্যার কারণে মহেশখালীর দুটি এলএনজি...
13/08/2026

গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে- সমকাল
---
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কারিগরি সমস্যার কারণে মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় ৬০ শতাংশ কমে গেছে। এর সঙ্গে কয়লা সংকটে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। ভারত থেকেও বিদ্যুৎ আমদানি কমেছে। সব মিলিয়ে বিদ্যুতের ঘাটতি বড় আকার নিয়েছে এবং উৎপাদনে ধস নেমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, সংকট কাটিয়ে উঠতে আরও অন্তত এক সপ্তাহ লাগতে পারে। ফলে এখনই বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতির আশা কম।

গত কিছুদিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, একদিকে বিদ্যুতের উৎপাদন কমেছে, অন্যদিকে চাহিদা বেড়েছে। লাইনের গ্যাস না পেয়ে বাসাবাড়িতে বৈদ্যুতিক চুলার ব্যবহার বেড়েছে। সেটিও বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিস্তারিত...

ফোরাম ফর এনার্জি রিপোটার্স (এফইআরবি) এর উদ্যোগে “জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়” শীর্ষক এক সেমিনার ঢাকা ক...
12/08/2026

ফোরাম ফর এনার্জি রিপোটার্স (এফইআরবি) এর উদ্যোগে “জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়” শীর্ষক এক সেমিনার ঢাকা ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। সভায় সভাপতিত্ব করেন এম আজিজুর রহমান, চেয়ারম্যান, এফইআরবি। এ ছাড়াও প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম ও ক্যাবের জ্বালানী উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম। উক্ত সভায় বিটিএমএর এনার্জি রেগোলেটরী কমিটির চেয়ারম্যান ও সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তাগণ বাংলাদেশে জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের সকল ধরনের বিকল্প ও সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বিগত ১৫ বছর ধরে বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুৎ কনজামশন হয়েছে, কি পরিমাণ চাহিদা রয়েছে, তাছাড়া কয়লা, বিদ্যুৎ, গ্যাস, ওয়েল কোন কোন ক্ষেত্রে দরকার, কি পরিমাণ ঘাটতি রয়েছে , দেশের অর্থনীতিকে সচল রাখতে এসব ঘাটতি পূরণে কি কি পদক্ষেপ নেয়া দরকার, পাবলিক ও প্রাইভেট সেক্টর কিভাবে একত্রে কাজ করা প্রয়োজন, LNG, LPG র চাহিদা পূরণে কক্সবাজারের মাতারবারীতে সরকারের কি ব্যবস্থা নেয়া প্রয়োজন, Renewable Energy বৃদ্ধি ও Gas Expulsion কে প্রাধান্য দেয়া, বাপেক্সকে আরো সক্রিয় করা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য রাখেন ও মূল্যবান মতামত ব্যক্ত করেন। এক পর্যায়ে মন্ত্রী মহোদয়ের প্রশ্নত্তোর পর্বে বিটিএমএর সাবেক পরিচালক ও বিটিএমএ এনার্জি রেগোলেটরী কমিটির চেয়ারম্যান প্রকৌশলী রাজীব হায়দার মন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের লক্ষ্যে মূল্যবান ৪/৫টি প্রস্তাব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সভাশেষে সভার সভাপতি এম আজিজুর রহমান, চেয়ারম্যান, (Forum for Energy Reporters Bangladesh (FERB) উপস্থিত অতিথি/ সূধীজন ও সাংবাদিকবৃন্দকে “জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Address

Level-8, UTC Bhaban, 8, Panthapath, Kawran Bazar
Dhaka
DHAKA-1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801819250007

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Textile Mills Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Textile Mills Association:

Shortcuts

Share