01/05/2025
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, বিশ্বজুড়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন তাৎপর্যপূর্ণ একটা দিন। এই দিন ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার আন্দোলনরত শ্রমিক শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটি পালিত হয়।
শ্রমিকদের প্রতি সঠিক দায়িত্ব শুধু মানবিকতা নয় ধর্মীয় নির্দেশনাও। কিন্তু তাও শোষণ করা হচ্ছে শ্রমিকদের। তাঁদের হাড়ভাঙা শ্রমে গড়ে উঠেছে সভ্যতা। কিন্তু এই সভ্যতার চাকচিক্যের আড়ালে থেকে যায় তাঁদের লাঞ্ছনা-বঞ্চনার কথা।
নামমাত্র পরিশ্রমের বিনিময়ে ঠেলে দেওয়া হয় মৃত্যুর মুখে। কারখানাগুলো এক একটা কারাগার সেখানে শ্রমিক পুড়ে মরে, দালান ধ্বসে মরে, কিংবা অভাব অনাটনে বিনাচিকিৎসায় ধুকে ধুকে মরে। প্রবাসীশ্রমিকদের লাঞ্ছনা-বঞ্চনার আখ্যান আরও ভয়াবহ, আরও মর্মান্তিক।
আমাদের সভ্যতার মূল কারিগর এই শ্রমিকদের সম্মাননা জানাতে, শ্রমিক ভাইদের শ্রদ্ধার্হ নিবেদন করি, সবাইকে ১লা মে শ্রমিক দিবসের শুভেচ্ছা।
Promise Aid Foundation-PAF