Social Aider Development Organisation

Social Aider Development Organisation This is a social organisation where we are together for social work. Like providing health support, education support and environmental sustainability.

২য় রমজানের সেহরি ও ইফতারের সময়সূচিঃ-
19/02/2026

২য় রমজানের সেহরি ও ইফতারের সময়সূচিঃ-

19/02/2026

রমজান হোক আত্মার পুনর্জন্মের মাস,
ভালো মানুষ হয়ে ওঠার নতুন প্রতিজ্ঞার সূচনা।

স্বাগতম মাহে রমজান।রহমত, মাগফিরাত আর নাজাতের মাস এসে গেছে আমাদের দরজায়।এই রমজান হোক আত্মশুদ্ধির, ক্ষমার আর নতুনভাবে শুরু...
18/02/2026

স্বাগতম মাহে রমজান।
রহমত, মাগফিরাত আর নাজাতের মাস এসে গেছে আমাদের দরজায়।
এই রমজান হোক আত্মশুদ্ধির, ক্ষমার আর নতুনভাবে শুরু করার মাস।
আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন। আমিন।

বিজয়ের শুভেচ্ছা।
15/12/2025

বিজয়ের শুভেচ্ছা।

06/09/2025

সুন্দর যাত্রা শুরু হওয়ার অপেক্ষায়..

সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ 💜💜

06/09/2025

সুন্দর যাত্রা শুরু হওয়ার অপেক্ষায়..

সাহসী পথচলার গৌরবময় ৮ম বছরে পদার্পণ…!!মানবতার মশাল হাতে নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল এক টুকরো স্বপ্ন দিয়ে। আজ সেই স...
06/09/2025

সাহসী পথচলার গৌরবময় ৮ম বছরে পদার্পণ…!!

মানবতার মশাল হাতে নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল এক টুকরো স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন রূপ নিয়েছে দৃষ্টান্তে, ভালোবাসার আলোয় ভরিয়ে তুলেছে অগণিত প্রাণ।

রক্তদানের অমূল্য সেতুতে আমরা হয়েছি একে অপরের আত্মীয়,বৃক্ষরোপণে ছুঁয়েছি সবুজের দিগন্ত,শীতার্ত মানুষের বুকে পৌঁছে দিয়েছি উষ্ণতার পরশ,বন্যার্তদের ক্ষুধার্ত মুখে ছিটিয়েছি আশার আলো,হুইলচেয়ারে বন্দী মানুষকে উপহার দিয়েছি চলার শক্তি।

শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছি জ্ঞানের প্রদীপ,অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে খুলেছি জীবনের জানালা,
রমজানের পবিত্রতায় ভাগাভাগি করেছি ইফতার ও সাহরীর আনন্দ,ঈদের খুশি পৌঁছে দিয়েছি অসহায় দুয়ারে।

করোনা মহামারীর অন্ধকারে আমরা হয়ে উঠেছি নিশ্বাসের ভরসা, মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, খাদ্য ও আর্থিক সহায়তায় গড়েছি মানবতার এক অনন্য ইতিহাস। “শব্দঘর পাঠাগার” হয়ে উঠেছে আলোকবর্তিকা, জ্ঞান আর সেবার বীজ বুনেছে আগামী দিনের হৃদয়ে।

অতীতের প্রতিটি পদক্ষেপ আমাদের গৌরব, বর্তমানের প্রতিটি সংগ্রাম আমাদের শক্তি, আর ভবিষ্যতের প্রতিটি চ্যালেঞ্জ হবে আমাদের সাহসের জয়গান।

প্রিয় সংগঠনের প্রতিটি নিবেদিত সদস্যকে জানাই অসীম ভালোবাসা ও শ্রদ্ধা। তোমাদের নিরলস পরিশ্রমেই মানবতার এ অভিযাত্রা অগ্রসর হয়েছে আরো মহৎ আগামী দিনের দিকে।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, প্রিয় মানবতাবাদী সংগঠন —
Social Aider Development Organisation।
তুমি বেঁচে থাকো হাজার বছর মানবতার অমর জয়ধ্বনি হয়ে…!!

21/07/2025

রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোর পাশে মাইলস্টোন কলেজের ভিতরে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে অনেক নিহত অনেক মানুষই আহত আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত দান করুক আমিন🤲🤲🤲

🚨 জরুরি বার্তা 🚨
রক্ত ও অক্সিজেনের চাহিদা অত্যন্ত বেশি।
মাইলস্টোন কলেজের আশেপাশের হাসপাতালগুলো খুলে দেওয়া হবে।
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিচের হাসপাতালগুলোতে রক্ত ও অক্সিজেন দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এবং উত্তরার আশেপাশে এসকল হসপিটালগুলোতে দ্রুত নিয়ে যান-
১. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
২. লুবানা জেনারেল হাসপাতাল
৩. স্কয়ার হাসপাতাল (উত্তরা শাখা)
৪. শিন-শিন জাপান হাসপাতাল
৫. উত্তরা আধুনিক হাসপাতাল
উত্তরার ভাইয়েরা ও বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ —
✅ জরুরি অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা অবিলম্বে ফাঁকা করে দিন।
প্রত্যেক সেকেন্ড এখন জীবন-মৃত্যুর প্রশ্ন।

এক ব্যাগ রক্ত হয়তো কারো জন্য নিছক কিছু মিলিলিটার তরল, কিন্তু কারো জন্য সেটিই বেঁচে থাকার শেষ আশ্রয়। স্বেচ্ছায় রক্তদান মা...
21/06/2025

এক ব্যাগ রক্ত হয়তো কারো জন্য নিছক কিছু মিলিলিটার তরল, কিন্তু কারো জন্য সেটিই বেঁচে থাকার শেষ আশ্রয়। স্বেচ্ছায় রক্তদান মানে কেবল রক্ত দেওয়া নয়—এটা মানবতার জন্য নিঃশব্দ এক শপথ, জীবন বাঁচানোর এক নির্ভরযোগ্য হাত।

আমরা যাদের চিনিও না, তাদের জন্যও যদি আমাদের শরীরের একফোঁটা রক্ত হতে পারে বেঁচে থাকার কারণ,
তবে তাতে গর্বের চেয়ে বড় কিছু আর কী হতে পারে?

রক্ত দিতে লাগে না অঢেল অর্থ, লাগে না ক্ষমতা কিংবা পদ,শুধু লাগে একটি সাহসী হৃদয় এবং একজন দায়িত্বশীল মানুষ হওয়ার মানসিকতা।

ছবির মানুষটি Social Aider Development Organisation কুড়িগ্রাম জেলা ইউনিটের দায়িত্বশীল Md Abdus Sabur

চলুন, আমরা স্বেচ্ছায় রক্ত দিই। জীবনের ডাকে সাড়া দিই। ভয় নয়—ভালোবাসার রক্ত হোক আমাদের পরিচয়।

জয় হোক মানবতার!!

প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচানো এ যেন নিঃশব্দে লেখা এক মহাকাব্য....দশমবারের মতো একজন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান কর...
20/06/2025

প্রাণের বিনিময়ে প্রাণ বাঁচানো এ যেন নিঃশব্দে লেখা এক মহাকাব্য....

দশমবারের মতো একজন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে আবারও প্রমাণ করলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সিফাত।

এই সমাজে যেখানে অনেকে নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে সিফাত নিঃস্বার্থভাবে ছুটে চলেছে মানুষের জন্য, জীবনের জন্য।

তিনি কেবল রক্তদাতা নন, একজন নিরলস যোদ্ধা—স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কুমিল্লা জেলা ইউনিটের দায়িত্বশীল সদস্য হিসেবেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

জীবনের প্রতিটি ফোঁটা যেন কারো শেষ আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠে এই বিশ্বাসে পথ চলা এক নির্ভীক হৃদয়ের নাম সিফাত।

মানবতার পথে তুমি এক উজ্জ্বল নক্ষত্র সিফাত। তোমার রক্তে কারও মা ফিরে পেয়েছে তার সন্তান কারো সন্তান ফিরে পেয়েছে তার বাবা।

তোমার এই মানবিক দায়িত্ববোধ ও আত্মত্যাগ সত্যিই আমাদের গর্বিত করে। তোমার প্রতি রইল হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

জয় হোক মানবতার

Social Aider Development Organisation

১৪ জুন | বিশ্ব রক্তদাতা দিবস...প্রাণ বাঁচানো এক মহৎ সাহসিকতা, যার নাম স্বেচ্ছায় রক্তদান। মানবতার রক্তস্রোতে যারা সেচে দ...
14/06/2025

১৪ জুন | বিশ্ব রক্তদাতা দিবস...

প্রাণ বাঁচানো এক মহৎ সাহসিকতা, যার নাম স্বেচ্ছায় রক্তদান। মানবতার রক্তস্রোতে যারা সেচে দিয়েছেন বেঁচে থাকার আশ্বাস—তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
মানবিকতা ও সহমর্মিতার এই মহোৎসবে সমস্ত রক্তযোদ্ধাকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের প্রতিটি ফোঁটা রক্তেই বেঁচে ওঠে নতুন গল্প, নতুন জীবন। আপনারাই সেই নীরব নায়ক—যাঁদের অদৃশ্য ভালোবাসা রঙ করে তোলে অচেনা অনেক মুখ।

চলুন, আমরা সবাই মিলেই ছড়িয়ে দিই বাঁচার বার্তা।
হই একসাথে মানবতার শিরা-উপশিরায়।

জয় হোক মানবতার

Social Aider Development Organisation

একফোঁটা রক্ত, এক মহাকাব্যের শুরু........বন্ধুবর Mohiuddin Titu একটি জীবন ছুঁয়ে দিয়েছে—নীরবে, নিঃস্বার্থে। স্বেচ্ছায় রক্ত...
13/06/2025

একফোঁটা রক্ত, এক মহাকাব্যের শুরু........

বন্ধুবর Mohiuddin Titu একটি জীবন ছুঁয়ে দিয়েছে—নীরবে, নিঃস্বার্থে। স্বেচ্ছায় রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয়, এ এক অভিজ্ঞান—মানবতার নিঃশব্দ শপথ।

তার ধমনীর স্পন্দনে নতুন করে বেঁচে ওঠেছে কারো সন্তানের মুখ,কারো মায়ের প্রার্থনা, কারো স্বপ্নের ঠিকানা।

বন্ধু, তোমার এই উদারতা আমাদের মনে করিয়ে দেয়—
নেতৃত্ব মানে অবস্থান নয়, বরং এগিয়ে আসার সাহস।
তুমি রক্ত দিলে, অথচ লিখে গেলে ভালোবাসার এক অনন্য ইতিহাস।

এই ছোট্ট কাজটিই যেন বিশাল এক বার্তা মানুষ মানুষের জন্য।রক্ত শুধু শরীরেই নয় সম্পর্কেও বয়ে চলে। তোমার এই মহৎ উদ্যোগ অনুকরণ হোক আমাদের সবার জন্য। এক ফোঁটা রক্তে তুমি ছুঁয়ে গেলে এক পৃথিবী ভালোবাসা....

জয় হোক মানবতার।

Social Aider Development Organisation

এডমিন।

Address

Dhaka

Telephone

+8801725896053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Aider Development Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Social Aider Development Organisation:

Share