Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন

Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য
মানব সেবাই আমাদের ?

আসসালামু আলাইকুম,পবিত্র রমজান আত্মশুদ্ধির পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোরও মাস। এই রমজানে আমাদের ফরিদপুরের একটি স্থানী...
06/03/2026

আসসালামু আলাইকুম,
পবিত্র রমজান আত্মশুদ্ধির পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোরও মাস। এই রমজানে আমাদের ফরিদপুরের একটি স্থানীয় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের ঈদে নতুন পোশাকের খুশি উপহার দিতে 'One Last Bit' এবং 'Halal Sheba Foundation' যৌথভাবে একটি উদ্যোগ গ্রহণ করেছে - "মুখের হাসি" প্রজেক্ট।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার। আপনার সামান্য কন্ট্রিবিউশন হয়তো একটি শিশুর ঈদের আনন্দ পূর্ণ করতে পারে।
📅 ইভেন্টের তারিখ: ১৪ই মার্চ, ২০২৬
📍 স্থান: ফরিদপুর।

কিভাবে সাহায্য করবেন?
আমাদের অনুদান সংগ্রহ শুরু হয়ে গেছে এবং তা চলবে ১৩ই মার্চ পর্যন্ত। আপনার অনুদান পাঠাতে পারেন নিচের মাধ্যমে:
bKash (Personal): 01609035140
Nagad (Personal): 01609035140
Trust Bank:
Account No: 7028-0338000634
Account Name: Md. Refat Hossain Alvee
আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই পবিত্র মাসে সবার মাঝে খুশি ছড়িয়ে দেই।

  সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ সুবাহানাতলার।আসসালামুয়ালাইকুম।মহান আল্লাহ্ কে রাজি খুশি করার স্বার্থে Halal Sheba Foundatio...
29/08/2024


সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ সুবাহানাতলার।
আসসালামুয়ালাইকুম।
মহান আল্লাহ্ কে রাজি খুশি করার স্বার্থে Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বন্যা কবলিত সাধারণ জনগণের জন্য ত্রাণকার্য পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা। ইতোমধ্যে ৬৫০ প্যাকেট ত্রাণের ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে যাতে রয়েছে মুড়ি, চিড়া, বিস্কুট, পানি, খাবার স্যালাইন ইত্যাদি। এর পাশাপাশি গর্ভবতী নারী ও শিশু খাদ্যের চাহিদা মেটাতে ৩০ টি বিশেষ ত্রাণের প্যাকেট 'র ব্যবস্থাপনা করা হয়েছে। নিম্নোক্ত জায়গার উদ্দেশ্যে আমাদের পত্রাণের গাড়ি রওনা হয়েছে :

১) ছতর পাইয়া, কানকিরহাট বাজার, সেনবাগ, নোয়াখালী।
২) লাঙল কোট।
৩) চন্দ্রগঞ্জ চরসাই, ছয় নম্বর ইউনিয়ন, লক্ষ্মীপুর।
৪) চন্দ্রগঞ্জ থানা, আমানি, দশ নম্বর ইউনিয়ন, লক্ষ্মীপুর।
৫) ৯ নং নবীপুর ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী।

নিরাপদ ভাবে পত্রাণ গুলো বানভাসি ভাইবোনদের কাছে পৌঁছানোর জন্য আমাদের ১৪ জন ভলেন্টিয়ার ত্রাণের গাড়ির সাথে রওনা হয়েছে। সবাই দোয়া করবেন তারা যেন সহিসালামতে পৌঁছাতে পারে।

25/08/2024

#আপডেট
#২:৪০ AM
আলহামদুলিল্লাহ আমাদের রেস্কিও কাজ সহিসালামতে সম্পুর্ণ করেছি। এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি।

25/08/2024

Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন এর একটি টিম লন্ডন প্রবাসী এক ভাইয়ের ফ্যামিলি সহ আরো কিছু ফ্যামিলিকে রেস্কিও করার কাজে আমরা ফেনির উদ্দেশ্য যাচ্ছি। দোয়া রাখবেন সবাই।

 #ফান্ড_রাইজিং  #বন্যাআপনারা সকলেই অবগত আছেন কথিত বন্ধু রাষ্ট্র বাধ খুলে দেওয়াতে ফেনি,নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জ...
21/08/2024

#ফান্ড_রাইজিং
#বন্যা

আপনারা সকলেই অবগত আছেন কথিত বন্ধু রাষ্ট্র বাধ খুলে দেওয়াতে ফেনি,নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে।
পানির উচ্চতা সীমা অনেক বেশি হওয়ায় অজস্র মানুষ বন্যা পানিতে বন্দি হয়ে পড়েছে। ঘড়-বাড়ি, ক্ষেত-খামার ডুবে গেছে।
সবাই সবার সাধ্যমত ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে দাড়ান।

আমরা ২০২২ সালে আপনাদের সকলের সহযোগিতায় Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন এর উদ্দোগে সিলেটে অসহায় বন্যা কবলিত মানুষের মধ্যে যেমন এাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছিলাম এবং তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম আপনাদের দেয়া উপহার। তেমনি এই বছরও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্যা দূগত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা।

এইবার আমরা পাশে দাড়াতে চাচ্ছি ফ্ল্যাশ ফ্লাডে আক্রান্ত ফেনী নোয়াখালি এলাকার বন্যাগ্রস্ত মানুষের পাশে। উদ্যোগ নিয়েছি আমাদের ছোট্ট মানবিক সংগঠন Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই কাজটি সম্পন্ন করা সম্ভব নয়। তাই আপনারা আপনাদের সকলের সাধ্য মতো সাহায্য পাঠিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাড়ান।

শুকনা খাবার, ফার্স্ট এইড, পানি বিশুদ্ধকরণ উপকরণ ইত্যাদি কেনার জন্য ফান্ড প্রয়োজন।

আমরা আগামীকাল রাতে অথবা শুক্রবার সকালে বন্যা কবলিত এলাকায় রউনা দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

আপনার দেওয়া ১০ টাকায় হতে পারে বন্যার্থদের ১ বোতল বিশুদ্ধ পানি।সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসুন।

সাহায্য পাঠাতে নিচের নাম্বারে সেন্ড মানি করুন।

পারসোনাল বিকাশ/নগদ:-01637970971

ব্যাংক হিসাব নং:
MD SAYEED AHMED SABBIR
A/C NO: 2183732045001
Branch: Gulshan Avenue
District: Dhaka
THE CITY BANK LTD

#মানুষ_মানুষের_জন্যে


28/06/2024

দুঃখিত!! অতিরিক্ত বৃষ্টি এবং নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আমাদের লাস্ট আপডেট জানাতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ত্রান বিতরণ সন্ধ্যা ৭ টার মধ্যে সফলভাবে সম্পুর্ণ করেছি। এবং আমরা ভলান্টিয়াররা আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।

ঈদের সময়টা সিলেটবাসীর জন্য এমন না হলেও পারত!!💔🤲সবাই দোয়া করবেন সিলেট-বাসীর জন্য। 💙
18/06/2024

ঈদের সময়টা সিলেটবাসীর জন্য এমন না হলেও পারত!!💔🤲
সবাই দোয়া করবেন সিলেট-বাসীর জন্য। 💙

09/06/2024

আসসালামুয়ালাইকুম!!
হালাল সেবা ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ৬ জুন, ২০২৪ইং তারিখে আপনাদের সকলের মূল্যবান অর্থের ত্রাণ নিয়ে সিলেট ও সুনামগঞ্জ এর বন্যা কবলিত অঞ্চলে আমাদের স্বেচ্ছাসেবক দলের যাওয়ার কথা ছিলো ।
কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের স্থায়ী স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী থেকে আমাদের জানানো হয় যে সেখানের পরিস্থিতি এখন আগের থেকে অনেকটা ভালো এবং বন্যার পানি নেমে গেছে। এবং তারা না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
তাই আমরা সমগ্র পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ,"আসন্ন ঈদুল আযহার পর, সকল পরিস্থিতি বিবেচনা করে আমরা আপনাদের পাঠানো অনুদানের ত্রাণ নিয়ে বন্যা কবলিত পরিবারের কাছে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।।

সবাই আমাদের পাশে থাকবেন আশা করি।

06/06/2024

ইনশাআল্লাহ আমরা আগামী ২৭জুন সুনামগঞ্জ এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনার দেওয়া ১০ টাকায় হতে পারে বন্যার্থদের ১ বোতল বিশুদ্ধ পানি।
সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসুন।

সাহায্য পাঠাতে নিচের নাম্বারে সেন্ড মানি করুন।
পারসোনাল বিকাশ/নগদ:-
01637970971
ব্যাংক হিসাব নং:
MD SAYEED AHMED SABBIR
A/C NO: 2183732045001
THE CITY BANK LTD





#মানুষ_মানুষের_জন্য

05/06/2024

আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতার ১ম ধাপে ১৪৫ টি পরিবারের মধ্যে উপহার পৌঁছে দিতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা সামনে সুনামগঞ্জ এ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনার দেওয়া ১০ টাকায় হতে পারে বন্যার্থদের ১ বোতল বিশুদ্ধ পানি।
সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসুন।

সাহায্য পাঠাতে নিচের নাম্বারে সেন্ড মানি করুন।
পারসোনাল বিকাশ/নগদ:-
01637970971
ব্যাংক হিসাব নং:
MD SAYEED AHMED SABBIR
A/C NO: 2183732045001
THE CITY BANK LTD





#মানুষ_মানুষের_জন্য

04/06/2024

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে টিম Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন এর সাথে সাসাক্ষাৎকার দিয়েছিলেন, ২নং লক্ষিপুর জামে মসজিদের পেশ ইমাম। হুজুর বন্যার ভয়ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন সেখানকার পরিস্থিতি।

সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনার দেওয়া ১০ টাকায় হতে পারে বন্যার্থদের ১ বোতল বিশুদ্ধ পানি।

সবাই সবার সাধ্যমতো এগিয়ে আসুন।

সাহায্য পাঠাতে নিচের নাম্বারে সেন্ড মানি করুন।
পারসোনাল বিকাশ/নগদ:-
01637970971

ব্যাংক হিসাব নং:
MD SAYEED AHMED SABBIR
A/C NO: 2183732045001
THE CITY BANK LTD






#মানুষ_মানুষের_জন্য

Address

Mirpur-2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Sheba Foundation - হালাল সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share