21/08/2025
বিএসসি পাস = ৯ম গ্রেড (১ম শ্রেনী)
পদবি : সহকারী প্রকৌশলী
ডিপ্লোমা পাস = ১০ গ্রেড (২য় শ্রেণী)
পদবি : উপ সহকারী প্রকৌশলী
🤬এইটা বুঝতে কি রকেট সাইন্স লাগে? কি আজব🤬
১/দুইটা ভিন্ন যোগ্যতার ভিন্ন, দুইটা পোস্ট, এখানে কোটা আসলো কই ?
২/প্রমোশনতো দুনিয়ার সব চাকুরীতেই আছে এটা নিয়েও তোলপাড়, কি একটা অবস্থা😊
প্রমোশন পেয়ে ডিপ্লোমারা যদি সহকারী না হয় তাহলে সহকারীরা কিভাবে নির্বাহী, চিফ ইঞ্জিনিয়ার হয়?
পৃথিবীর সনামধন্য কোম্পানিতে আল্লাহ পাক রহমতে কাজ করতেছি মজার ব্যাপার হল ডিপার্টমেন্ট এর টোপ লেভেলে যিনি আছেন আমার একাডেমিক ডিপ্লোমা সিনিয়র যদিও এখন NUS থেকে মাস্টার্স করা। এইরকম অসংখ্য বড় ভাইদের দেখেছি যারা শুনামের সাথে লিড দিচ্ছে পৃথিবীর সব নামী দামী কোম্পানিতে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম দেখে যেসব বন্ধু সহপাঠীরা আড় চোখে তাকাইতো, আজ তাদের চোখগুলো দেখতে মন চাচ্ছে। সুযোগ থাকলে চোখ ধরে দেখাইতাম যে দেখ- ডিপ্লোমার পোস্টের জন্য বুকুরুচুয়েট সবাই রাস্তায় নামছে যা হাস্যকর ব্যাপার
এই হচ্ছে ১ম শ্রেনীর ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের ব্রেইন নামক যন্ত্রের অবস্থা। ভাবতে ভালোই লাগে এরাই না কি অটো রিকশা বানায় এবং গর্বিত। সপ্নটা বড় দেখেন সাথে চেষ্টা কেউ থামাতে পারবে না কিন্তু আর একজনের দেখে যদি হিংসা হয় ধংস অনিবার্য। হাস্যরসের দেশে, হাসি থামে না😃