B.M. Sabab Foundation

B.M. Sabab Foundation আমরা মানুষের জন্য!

26/08/2026
বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যানের শোকবার্তাসৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের...
09/08/2026

বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যানের শোকবার্তা

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় বি.এম. সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জীবিকার সন্ধানে পরিবার ও প্রিয়জনদের ছেড়ে প্রবাসে যাওয়া আমাদের দেশের এই মানুষগুলোর এমন করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাঁদের মৃত্যু শুধু কয়েকটি পরিবারের ক্ষতি নয়; এটি আমাদের সবার জন্যই গভীর বেদনার।

আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন নিহতদের সকল গুনাহ ক্ষমা করে তাঁদের মাগফিরাত দান করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং স্বজনহারা পরিবারগুলোকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও সবর দান করেন। আমিন।

একই সঙ্গে, যেহেতু এই মর্মান্তিক প্রাণহানি কর্মক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনার কারণে ঘটেছে, তাই নিহত প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ ও আইনগত অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণ ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

প্রবাসে দেশের জন্য অবদান রাখতে গিয়ে যাঁরা জীবন হারিয়েছেন, তাঁদের পরিবার যেন কোনোভাবেই অসহায় হয়ে না পড়ে—এ দায়িত্ব আমাদের সবার।

বি.এম. সাবাব
চেয়ারম্যান
বি.এম. সাবাব ফাউন্ডেশন

05/08/2026

"বাবা, তুমি যখন ফিরবে, আমি আর থাকব না হয়তো।
তুমি বোলো সবাইকে, আমরা শুধু বাঁচতে চেয়েছিলাম।
যাদের নাম ছিল, স্বপ্ন ছিল, ছিলোনা শুধু আগামীকাল ছিল
আজ তারা সবাই ছিন্নভিন্ন-কংকাল।

শো অফ নয় - নিজের মার্কেটিং নয়, নিজেকে বিশাল সেবক হিসেবে নয় , সত্যিকার অর্থেই তাদের জন্য বড় কিছু করতে চাই । আমি নিজেকে মাঝে মাঝে কল্পনা করি যদি আমার পরিবারটি গাজাতে থাকত তবে কি হইত আল্লাহ আমাকে হেপাজত করেছে সেই বিভীষিকা থেকে কিন্তু দায়িত্ব কাধে আছে , এই পবিত্র দায়িত্ব শুধুমাত্র পালন করতে চাই সরাসরি আল্লাহর প্রতিনিধি হিসেবে কোন পার্থিব আশাতে নয়।

আলহামদুলিল্লাহ, বি.এম.সাবাব ফাউন্ডেশন এর পক্ষ হতে আজকে ৫ আগস্ট ২০২৬ উপকূলীয় অঞ্চল বরগুনার একটি এতীমখানা-মাদ্রাসাতে চাউল ...
05/08/2026

আলহামদুলিল্লাহ, বি.এম.সাবাব ফাউন্ডেশন এর পক্ষ হতে আজকে ৫ আগস্ট ২০২৬ উপকূলীয় অঞ্চল বরগুনার একটি এতীমখানা-মাদ্রাসাতে চাউল এবং ডিসেম্বর মাসের কিছু কাঁচা বাজার হাদিয়া দেওয়া হইল। প্রতিমাসের প্রথমেই বিভিন্ন এতীমখানা-মাদ্রাসায় চাউল এবং কাঁচা বাজার পাঠানোর চেষ্টা করা হয়। আপনারাও সাধ্যমতন কোরআনের খেদমতে পাশে থাকুন। প্রতিমাসে ৫ হাজার ১০ হাজার টাকা অথবা নির্দিষ্ট কিছু টাকা বাচ্চাদের খাবার খরচ হিসেবে খরচ করুন,জাজাকাল্লাহ খাইরান।

30/07/2026

গ্যাস সংকট নিরসনে আমাদের বি.এম.সাবাব ফাউন্ডেশন এর চেয়ারম্যান স্যারের অগ্নিঝড়া বক্তব্য। সরাসরি তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের মানববন্ধন কর্মসূচি থেকে। অতিদ্রুত এই সমস্যার সমাধান দরকার।

বি.এম.সাবাব ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান জনাব বি.এম.সাবাব স্যার প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের স...
24/07/2026

বি.এম.সাবাব ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান জনাব বি.এম.সাবাব স্যার প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের স্বেচ্ছাসেবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। প্রিয় স্বেচ্ছাসেবক আপনারা যারা স্যারের সাথে যোগাযোগ করতে চান বা কোন বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী আপনারা প্রতি মাসের প্রথম শুক্রবারে আলোচনা করতে পারবনে, ইনশাআল্লাহ্‌ ।

14/07/2026

নিরবিচ্ছিন্ন নিরলসভাবে বি.এম.সাবাব ফাউন্ডেশন সাধ্যমতন কাজ করে যাচ্ছে চট্টগ্রামের বন্যার্ত এলাকার মানুষদের জন্য। আপনারা চাইলে যে কেউ সহযোগিতা পাঠাতে পারবেন। অনুদান পাঠানোর জন্য

01842-666611 ( Bkash/Nogod/Upay)
01842-6666113 ( Rocket)
-------------------------------------------
ব্যাংক হিসাব
Account Name :- B.M. Sabab Foundation
Ac no - 0371020029117
Routing : 015263379
Al-Arafah islami Bank PLC.
Mohammadpur Krisi Market Branch,Dhaka

Address

Tajmahal Road, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801842666611

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.M. Sabab Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to B.M. Sabab Foundation:

Shortcuts

Share