DHAKA 98_00

DHAKA 98_00 DHAKA 98_00 Official Page
(SSC 1998 & HSC 2000)

07/04/2026

চল্লিশের পর নারীদের শরীরে আসে নানান পরিবর্তন—হরমোন, স্বাস্থ্য, মানসিক অবস্থা…কিন্তু আমরা অনেকেই তা অবহেলা করি বা বুঝতে পারি না। এইসকল বিষয়ে জানার জন্য আমাদের আজকের বিশেষ লাইভ আয়োজনঃ
চল্লিশোর্ধ্ব নারী: চাই বিশেষ যত্ন,
বিশেষ অতিথি: ডা. শাহনাজ আক্তার , এসোসিয়েট প্রফেসর, গাইনী ও অবস, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, সঞ্চালনায়: তাহমিনা খানম

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

🌿 চল্লিশের পর 🌿নিজের যত্ন নেওয়ার বন্ধুত্বপূর্ণ আড্ডা!আমরা যারা একসাথে বড় হয়েছি, একসাথে হাসি-কান্না, আড্ডা, তর্ক সব পেরিয়...
04/02/2026

🌿 চল্লিশের পর 🌿
নিজের যত্ন নেওয়ার বন্ধুত্বপূর্ণ আড্ডা!

আমরা যারা একসাথে বড় হয়েছি, একসাথে হাসি-কান্না, আড্ডা, তর্ক সব পেরিয়ে এসেছি, আজ আমাদের সবার বয়সই চল্লিশের ওপরে।
এই বয়সে এসে শরীর ধীরে ধীরে নিজের ভাষায় কথা বলতে শুরু করে;
কারও প্রেসার, কারও সুগার, কারও ঘুমের সমস্যা, কারও স্ট্রেস, কারও আবার জয়েন্ট পেইন বা হঠাৎ ক্লান্তি।

ভয়ের কিছু নেই, কিন্তু সচেতন হওয়াটা এখন জরুরি।
ভাগ্য ভালো, আমাদের এই বন্ধুমহলেই আছেন অনেক অভিজ্ঞ ডাক্তার ও হেলথ-সচেতন বন্ধু, যারা বন্ধুর মতো করেই এসব বিষয় নিয়ে কথা বলতে পারেন।

তাই আমরা আয়োজন করতে যাচ্ছি একটি বন্ধুদের লাইভ আড্ডা / ফেসবুক প্রোগ্রাম, যেখানে আলোচনা হবে—

• ৪০+ বয়সে সাধারণত কোন কোন হেলথ ইস্যু দেখা দেয়
• কীভাবে আগেভাগে প্রিভেনশন নেওয়া যায়
• কোনো সমস্যা থাকলে কীভাবে সেটাকে ম্যানেজ বা কন্ট্রোলে রাখা যায়
• লাইফস্টাইল, খাবার, মানসিক স্বাস্থ্যের ছোট কিন্তু কার্যকর টিপস
এটা কোনো ডাক্তারের লেকচার নয়, এটা কোনো চেম্বারও না
এটা বন্ধুদের জন্য বন্ধুদের আন্তরিক, পরামর্শমূলক আড্ডা 💙
নিজের জন্য, সবাইকে এই আড্ডায় পাশে চাই

“98 Health Talk” এর এই ধারাবাহিক আয়োজনে আমরা শুরু করেছি Mohammad Masumul Haque এর অংশগ্রহণে এবং Dil Afroz Munia এর উপস্থাপনায় প্রথম পর্ব।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
ক্যান্সার: আছে কি বাঁচার উপায়...

📅 তারিখ ও সময়:
০৪.০২.২০২৬ বুধবার, রাত ৮:০০ টায়
📍 প্ল্যাটফর্ম: (লাইভ / ফেসবুক গ্রুপ)
DHAKA 98_00
চলো, ভয় নয়—সচেতন হই।
একসাথে, বন্ধুর মতো 🤝

আগামী ১৬ জানুয়ারি ,২০২৬ রংপুর বিভাগ দিয়ে শুরু হতে যাচ্ছে " 98 WORLD CUP CRICKET " এর মাঠের লড়াই । খেলা হবে ঐতিহ্যবাহী দি...
08/12/2025

আগামী ১৬ জানুয়ারি ,২০২৬ রংপুর বিভাগ দিয়ে শুরু হতে যাচ্ছে " 98 WORLD CUP CRICKET " এর মাঠের লড়াই । খেলা হবে ঐতিহ্যবাহী দিনাজপুরে। শীতের আমাজে শুরু হতে যাচ্ছে " 98 WORLD CUP CRICKET " এর বাছাইপর্বের খেলা।
দিনাজপুরের শীতের আমেজ নিতে চাইলে ওই সময়ে তোমাদের একটা ভ্রমণ পরিকল্পনাও করে ফেলতে পারো। সরাসরি দিনাজপুরের বন্ধুদের খেলাও দেখলে সাথে ঐতিহ্যবাহী দিনাজপুরও ঘুরে আসতে পারলে।

SSC98 ব্যাচের সমগ্র বাংলাদেশের স্কুলগুলোকে সবার মাঝে তুলে ধরতে এবং সব 98 স্কুলের বন্ধুদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করার...
01/10/2025

SSC98 ব্যাচের সমগ্র বাংলাদেশের স্কুলগুলোকে সবার মাঝে তুলে ধরতে এবং সব 98 স্কুলের বন্ধুদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করার জন্য আসছে " 98 WORLD CUP CRICKET "

যে সকল স্কুল এই খেলাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসকল স্কুলের বন্ধুদের নির্দিষ্ট ফরম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

# # খেলার ধরণঃ সিক্স এ সাইড (৬ + ৬= ১২ ওভারের খেলা)

# # খেলোয়াড়ঃ ৮ জন (৬ জন + ২ অতিরিক্ত)

# # টিম মেম্বারঃ ১ জন ম্যানেজার + ১ জন কোচ এবং ১জন অ্যাম্বাসেডর (খেলোয়াড়সহ মোট টিম মেম্বার ১১ জন)

# # ৮ জন খেলোয়াড় এবং ১ জন ম্যানেজার অবশ্যই একি স্কুলের ১৯৯৮ ব্যাচের (রেজিঃ ১৯৯৬) হতে হবে।

# # কোচ এবং অ্যাম্বাসেডর যে কোন স্কুল / যে কোন ব্যাচের হতে পারে।

# # ওয়াইল্ড কার্ড এন্ট্রিঃ বিশেষ ক্ষেত্রে অন্য যে কোন স্কুলের ৯৮ ব্যাচের একজন খেলোয়াড় ৫০০০ টাকা ওয়াইল্ড কার্ড এন্ট্রি ফি দিয়ে নির্দিষ্ট স্কুলের হয়ে খেলতে পারবে। সেক্ষেত্রে একি স্কুলের ৭ জন এবং ওয়াইল্ড কার্ড খেলোয়াড় ১জন দিয়ে ৮ জন খেলোয়াড় হবে।

# # রেজিস্টার্ডকৃত স্কুলের কোনো খেলোয়াড় অন্য স্কুলের হয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে না।

# # খেলার প্রাথমিক নিয়মঃ খেলা মূলত দুই পর্বে অনুষ্ঠিত হবে।

# # প্রথম পর্বে বিভাগ / জেলা পর্যায়ে নিজ নিজ জেলায় / বিভাগে বাছাই পর্ব খেলা হবে এবং প্রতি বিভাগ থেকে বিভাগীয় চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ নির্বাচিত হবে।

# # দ্বিতীয় পর্বে ৮ বিভাগের ৮ চ্যাম্পিয়ন স্কুলদের নিয়ে ঢাকায় মূল পর্ব অনুষ্ঠিত হবে।

# # একটি বিভাগ থেকে নুন্নতম ৪ টি (চার) স্কুল রেজিস্ট্রেশন হতে হবে, ৪ টির (চার) নিচে রেজিস্ট্রেশন হলে সেই বিভাগের কোন স্কুল এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে না।

# # রেজিস্ট্রেশন ফিঃ ৯৮০০ টাকা

# # ৩০০০ টাকা অগ্রিম পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হবে। বাকী টাকা খেলার ১০ দিন আগে পরিশোধ করতে হবে।

# # প্রাইজঃ বিভাগীয়ঃ
চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ ট্রফি এবং মেডেল।

# # ৯৮ ওয়ার্ল্ড কাপঃ
চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ ট্রফি এবং মেডেল।
চ্যাম্পিয়নঃ ১০৯৮০০ টাকা
রানার্স-আপঃ ৪৯৮০০ টাকা

# # রেজিস্ট্রেশন লিঙ্কঃ
http://bit.ly/42Uslht

অথবা ছবিতে দেয়া QR কোড স্ক্যান করেও রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

08/09/2025

98 World Cup Cricket
A School Based
Cricket Tournament

৯৮ ব‍্যাচের সমগ্র বাংলাদেশের স্কুলগুলোকে সবার মাঝে তুলে ধরতে এবং সব স্কুলের বন্ধুদের মধ‍্যে একটি সেতুবন্ধন তৈরী করতে আমাদের এই প্রয়াস। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ বিবরণী আসছে...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DHAKA 98_00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DHAKA 98_00:

Share