RMTP- WAVE Foundation

RMTP- WAVE Foundation Rural Microenterprise Transformation Project. (RMTP) WAVE FOUNDATION WAVE Foundation emerged as a Civil Society Organization in 1990.

Since its establishment, the organization has been implementing multifaceted activities for the socio-economic development of the poor and marginalized as well as the establishment of universal human rights and good governance. Besides, the organization is conducting issue-based policy advocacy and campaigns. WAVE follows an integrated approach where combination of service delivery, rights based a

nd creative transformation address the urgent and immediate concern of the poor and structural dimension of poverty and inequality. WAVE is driven by its motto “Together for Better Life” towards the vision of establishing “A just and Prosperous society”. WAVE has organized its programs into 3 major domains – 1) Sustainable Livelihood 2) Governance & Rights and 3) Social Development & Climate Resilience. It is now working directly with more than 17 million people all over the country and making significant contributions to the realization of the country’s development plan and the achievement of the sustainable development goals. The global coronavirus pandemic (COVID-19) forces many sectors of activity to slow down and adapt their functioning. Unlike the past, WAVE is responding through its actions and programs throughout Bangladesh to combat the coronavirus and its resulting crisis. WAVE Foundation promotes rights and entitlement of the people. Organization's priority is to include the poor and marginalized people in the development interventions towards sustainable livelihood, empowerment, equality, democratic governance and climate resilience.

আরএমটিপি ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্নওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর...
25/10/2025

আরএমটিপি ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’, যা আইএফএডি (IFAD) ও ড্যানিডা (DANIDA)-এর যৌথ অর্থায়নে এবং পিকেএসএফ (PKSF)-এর কারিগরি সহায়তায় পরিচালিত, এর আওতায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, নতুন পণ্য বাজারজাতকরণ ও ব্র্যান্ডিং বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি সকাল ৯:৪৫ মিনিট থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত ওয়েভ ফাউন্ডেশনের মালোপাড়া ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন সাইদুল আজহার সারওয়ার, হেড অব মার্কেটিং, পারটেক্স স্টার গ্রুপ। তিনি উদ্যোক্তাদের জন্য পণ্য উন্নয়ন, ব্র্যান্ড ইমেজ তৈরির কৌশল, বাজার প্রতিযোগিতা মোকাবিলা, এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং বিষয়ে বিশদ আলোচনা করেন।
তিনি বাজারের প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে পণ্যকে কার্যকরভাবে উপস্থাপন করে ক্রেতার কাছে পৌঁছানো যায়— তা বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ড. এস. এম. শহীদ প্রকল্পের সার্বিক অগ্রগতি, উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণটির সার্বিক সহযোগিতায় ছিলেন সকল ইন্টারভেনশন প্রধান, ভিসিএফ ও এভিসিএফসহ আরএমটিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ প্রশিক্ষণ তাদের ব্যবসা পরিচালনা, নতুন পণ্য উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।
তারা বলেন, “এই ধরনের ব্যতিক্রমধর্মী ও বাস্তবমুখী প্রশিক্ষণ আমাদের উদ্যোক্তা হিসেবে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।”
উদ্যোক্তারা ওয়েভ ফাউন্ডেশন ও আরএমটিপি প্রকল্পকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

25/10/2025

বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া জি- টিভিতে প্রচারিত ওয়েভ ফাউন্ডেশন আরএমটিপি- প্রকল্পের উদ্যোক্তরা জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন ।

19/10/2025
প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত রিভন এগ্রোর "শুভ উদ্বোধন" #দৈনিক মাথাভাঙ্গা । #দৈনিক সময়ের সমীকরণ ।
19/10/2025

প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত রিভন এগ্রোর "শুভ উদ্বোধন"
#দৈনিক মাথাভাঙ্গা ।
#দৈনিক সময়ের সমীকরণ ।

🌿 চুয়াডাঙ্গা এগ্রোর প্লান্টে নতুন সংযোজন ! 🌿উদ্যোক্তা ইরফান বিশ্বাসের নেতৃত্বে চুয়াডাঙ্গা এগ্রো প্লান্টে যুক্ত হয়েছে ...
14/10/2025

🌿 চুয়াডাঙ্গা এগ্রোর প্লান্টে নতুন সংযোজন ! 🌿

উদ্যোক্তা ইরফান বিশ্বাসের নেতৃত্বে চুয়াডাঙ্গা এগ্রো প্লান্টে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন ঘন্টায় ৪-৫ টন উৎপাদন সক্ষমতার কম্পোস্ট সেপারেশন মেশিন 💪

এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এখন আরও দ্রুত, মানসম্মত ও বিশুদ্ধ কম্পোস্ট উৎপাদন সম্ভব হচ্ছে। এটি সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি করবে এবং খামারি ও কৃষকদের জন্য উন্নত মানের জৈব সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 🌱

এই সংযোজন চুয়াডাঙ্গা এগ্রোর টেকসই কৃষি ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার পথে আরেকটি ধাপ এগিয়ে নিয়ে যাবে। 👏
#প্রকল্পটিতে সার্বিকভাবে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ইফাদ, ড্যানিডা।
#বাস্তবায়নে: ওয়েভ ফাউন্ডেশন ।





Address

House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 14:01 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801829785813

Alerts

Be the first to know and let us send you an email when RMTP- WAVE Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RMTP- WAVE Foundation:

Share