Kaiser History Blogs

Kaiser History Blogs Started on May 11, 2020,

History, it can tell us how we evolved. what decisions, what to preserve

এ পেজটি তৈরী করা হয়েছে নতুন প্রজন্ম ও হেরিটেজ, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি যাদের উৎসাহ রয়েছে তাদের জন্য, বিশ্বজুড়ে ইতিহাস নিয়ে অনেক গবেষনা হয়, গোটা বাংলা (এপার ও ওপার) আর বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে অগনিত ইতিহাস, ঐতিহ্য, হেরিটেজ স্থাপণা, এই পেজে পুরানো ছবি, হেরিটেজ সাইট গুলোর ইতিহাসগুলো দেয়ার একটাই উদ্দেশ্য রয়েছে, যাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় যে কারো মাধ্যমে যাতে তারা সুদৃষ্টি দেন , এই ছবি, নথি

আর হেরিটেজ গুলো ইতিহাস ও ঐতিহ্য, এগুলোকে রক্ষা অবশ্যই করতে হবে আর এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবার মিলিত প্রচেস্টায় তা হতে পারে আর এ স্থানগুলো হতে পারে পর্যটনের জন্য উৎকৃষ্ট স্থান সাথে জেলা/উপজেলা/থানা/গ্রামগুলোর মানুষের সামাজিক উন্নতি সাধন হবে, আর এ খাত থেকে হতে পারে দেশের জন্য অর্থ উপার্জনের আরেকটি মধ্যম।

আশির দশকে পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকার রোড আর অদূরে আহসান মঞ্জিল। সূত্রঃ BOP
23/04/2026

আশির দশকে পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকার রোড আর অদূরে আহসান মঞ্জিল।
সূত্রঃ BOP

১৯১১ সালের ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় যে, ভূমিকম্পের আগে সিলেট শহরে একটি "ইংলিশ চার্চ" ছিল। উনিশ শতকের শেষের দিকে ও...
08/04/2026

১৯১১ সালের ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় যে, ভূমিকম্পের আগে সিলেট শহরে একটি "ইংলিশ চার্চ" ছিল। উনিশ শতকের শেষের দিকে ওয়েলশ প্রেসবিটেরিয়ান মিশন এই অঞ্চলে খুব সক্রিয় ছিল এবং তারা সিলেটে গির্জা ও স্কুল প্রতিষ্ঠা করেছিল।

মূল এমসি কলেজ ভবনটি এর প্রতিষ্ঠাতা, সিলেটের রায়নগরের জমিদার রাজা গিরিশ চন্দ্র রায়ের বাসস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কলেজটি ১৮৯২ সালে রাজা গিরিশ চন্দ্র রায় তাঁর মাতামহ মুরারি চাঁদ রায়ের সম্মানে প্রতিষ্ঠা করেন, যিনি নিজেও একজন বিশিষ্ট জমিদার ছিলেন।

১৮৯৭ সালের ভয়াবহ আসাম ভূমিকম্পে কলেজের ভবন এবং জমিদারের প্রাসাদ উভয়ই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই বিপর্যয়ের পর, রাজা গিরিশচন্দ্র রায় ব্যক্তিগতভাবে কলেজটির পুনর্নির্মাণের জন্য অর্থায়ন করেন। পরবর্তীতে

১৯১২ সালে এটিকে গোবিন্দ পার্কের (বর্তমানে হাসান মার্কেট) একটি অস্থায়ী ভবনে স্থানান্তরিত করা হয়।

১৯২৫ সালে কলেজটি ঠাকরে পাহাড়ে (তিলাগড়) তার বর্তমান ঐতিহাসিক ক্যাম্পাসে স্থানান্তরিত হয়, যা প্রায় ১৫০ একর সরকারি জমির উপর নির্মিত হয়েছিল।

ছবিঃ Philip Thornton (Restored)

ত্রিশ দশকে ফুলার রোড এ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন (পুরানো ছবি AI দিয়ে এনহান্স করা )বাংলোর সামণে দুজন ইউরোপিয়ান শ...
08/04/2026

ত্রিশ দশকে ফুলার রোড এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন (পুরানো ছবি AI দিয়ে এনহান্স করা )

বাংলোর সামণে দুজন ইউরোপিয়ান শিশু দেখা যাচ্ছে, তৎকালীন সময়ে ভিসি ছিলেন জি।এইচ ল্যাংলে (G.H. Langley) ১৯৩৪ সাল পর্যন্ত ভিসি ছিলেন

#ঢাকাবিশ্ববিদ্যালয়

08/03/2026

ঢাকা ও চট্টগ্রামের কিছু ঐতিহাসিক ইমারত
কন্ঠ: কবি কাজী নজরুল ইসলাম 🥀
কার্টেসীঃ Dream Planners

1885, General view of the Chowk Bazar market place in the then Old Dacca now Dhaka, Picture shows (in the center) the Bi...
02/03/2026

1885, General view of the Chowk Bazar market place in the then Old Dacca now Dhaka, Picture shows (in the center) the Bibi Mariam Mughal Cannon and it was built in Mughal Era by Bengali Subadar Mir Zumla II, later now it is relocated opposite to the Historical Curzon Hall of Dhaka University near the then Ramna now Suhrawardy Park.

Chowk Bazaar is a sprawling wholesale market area in Dhaka, Bangladesh, with hundreds of shops, market stalls and vendors. It dates to the 17th century CE when the area was under Mughal rule. The bazaar is located in the Chowkbazar Thana part of Old Dhaka.

Beside the market square is Chowk Mosque, built in 1676 by Shaista Khan, the Subahdar of Mughal Bengal. It is 94 feet long and 80 feet wide and has three domes.

১৯৭৭/৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী শাড়ি পড়ে  বাইসাইকেল চালিয়ে ক্লাসে যাচ্...
19/02/2026

১৯৭৭/৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী শাড়ি পড়ে বাইসাইকেল চালিয়ে ক্লাসে যাচ্ছেন। সে সময় Times পত্রিকা সেই ছবি তুলে নিউজ করে।

ছবি কৃতজ্ঞতাঃ সায়ন্তনী তিশা (ছবিতে তার মমতাময়ী মা)

ষাট দশকে রথখোলা মোড়/কাপ্তান বাজার মোড় থেকে নবাবপুর রোড, ঢাকা
10/02/2026

ষাট দশকে রথখোলা মোড়/কাপ্তান বাজার মোড় থেকে নবাবপুর রোড, ঢাকা

"অ্যালায়েন্স ফ্রাঁসেজ" এর সামনে। মিরপুর রোড, ধানমন্ডি (১৯৬৮)
05/02/2026

"অ্যালায়েন্স ফ্রাঁসেজ" এর সামনে। মিরপুর রোড, ধানমন্ডি (১৯৬৮)

২য় বিশ্বযুদ্ধের সময় ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম এর এয়ারফিল্ডের কিছু চিত্র  #বিশ্বযুদ্ধ
02/02/2026

২য় বিশ্বযুদ্ধের সময় ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম এর এয়ারফিল্ডের কিছু চিত্র
#বিশ্বযুদ্ধ

১৯৭৭ সালে এক সময়ের ঢাকার মহাখালীতে গোল্ডেন ড্রাগন চাইনিজ রেস্তোরাঁর বিজ্ঞাপন। এখন এ এলাকাটি রাওয়া ক্লাব এর কাছে আব্বাস গ...
31/01/2026

১৯৭৭ সালে এক সময়ের ঢাকার মহাখালীতে গোল্ডেন ড্রাগন চাইনিজ রেস্তোরাঁর বিজ্ঞাপন। এখন এ এলাকাটি রাওয়া ক্লাব এর কাছে আব্বাস গার্ডেন নামে পরিচিত, যেখানে একসময় আরেকটি রেস্টুরেন্টের জন্ম হয়েছিল, যার নাম ছিল পান্ডা গার্ডেন।

এই রেস্তোরাঁর সুইট এন্ড সাওয়ার প্রন দেখতে লাল গোল বল এর মত আর চাওমিন বেশ মজার ছিল, যারা গিয়েছেন তারাই স্মৃতিচারন করতে পারবেন, আরো একটা ছিল বনানীর চেয়ারম্যান বাড়িতে 'ফারইস্ট।

ঢাকার আধুনিক আভিজাত্যের ‘হোটেল শাহবাগ’​ঢাকার আধুনিকায়নের ইতিহাসে 'হোটেল শাহবাগ' একটি অবিস্মরণীয় নাম। বর্তমানে আমরা যে ভ...
18/01/2026

ঢাকার আধুনিক আভিজাত্যের ‘হোটেল শাহবাগ’

​ঢাকার আধুনিকায়নের ইতিহাসে 'হোটেল শাহবাগ' একটি অবিস্মরণীয় নাম। বর্তমানে আমরা যে ভবনটিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বা পিজি হাসপাতাল হিসেবে চিনি, সেটিই ছিল এক সময়কার দক্ষিণ এশিয়ার অন্যতম বিলাসবহুল এই হোটেল।

​১৯৫১ সালে হোটেল শাহবাগের মডেল বা নকশা চূড়ান্ত করা হয়। ১৯৫২ সালের ২৬শে মার্চ প্রকাশিত একটি ঐতিহাসিক নথিতে দেখা যায়, তৎকালীন পূর্ববঙ্গ সরকার ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) কাছে এই বিশাল হোটেলটি নির্মাণ শুরু করে। ১ লক্ষ ২৩ হাজার ১২৪ বর্গফুট আয়তনের এই ভবনটি ছিল তৎকালীন সময়ের আধুনিকতম স্থাপত্য।

​সেই সময়ের প্রেক্ষাপটে এই হোটেলের সুযোগ-সুবিধা ছিল বিস্ময়কর। চারতলা বিশিষ্ট এই ভবনে সর্বমোট ১৪১ জন অতিথির থাকার ব্যবস্থা রাখা হয়। ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (AC) কক্ষসহ মোট ৯৯টি কক্ষ ছিল এখানে। প্রতিটি কামরার সঙ্গে টেলিফোন, দামি আসবাবপত্র এবং আলাদা ‘প্রাইভেট ভিজিটিং রুম’ ছিল। এমনকি কাপড় ধোয়ার জন্য 'সেম ডে লন্ড্রি সার্ভিস'-এর ব্যবস্থাও ছিল।

​১৯৬৮ সালের অবিশ্বাস্য রেটকার্ড:
​১৯৬৮ সালের একটি বিজ্ঞাপনী রেটকার্ড থেকে জানা যায়, তখন হোটেলের সিঙ্গেল রুমের ভাড়া ছিল মাত্র ২৫ টাকা এবং ডাবল রুমের ভাড়া ছিল ৪০ টাকা! কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যেত মাত্র ২ টাকা ৫০ পয়সায়। হোটেলের ভেতরে পোস্ট অফিস, মেডিকেল স্টোর এবং শপিং আর্কেডের মতো সুবিধাও ছিল। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ওপেন এয়ার বার-বি-কিউ রেস্টুরেন্ট ‘চন্দ্রিমা’।

​সময়ের বিবর্তনে আধুনিক হোটেল হিসেবে এর যাত্রা শেষ হয় এবং পরবর্তীতে এটি একটি উচ্চতর চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালে রূপান্তরিত হয়। ভবনটির অবকাঠামোতে সামান্য পরিবর্তন আনা হলেও এর মূল কাঠামো আজও আমাদের শহরের সোনালী ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এরপরে অনেক ব্লক বৃদ্ধি করে পাশে বহুতল আধুনিক ভবন তৈরি করে এবং এর কলেবর অনেক বৃদ্ধি করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে" রূপান্তরিত করা হয়।

​ছবি কৃতজ্ঞতা: ইমতিয়াজ আহমেদ ও অন্যান্য সংগৃহীত

Address

Lake Road
Dhaka
01206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaiser History Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kaiser History Blogs:

Share