Shamsul Hoque Khan School & College Scout Group

Directions Website Contact the organization

Shamsul Hoque Khan School & College Scout Group Welcome to our OFFICIAL page.

A Scout's honor is to be trusted.
2. A Scout is a friend to all.
3. A Scout is courteous and obedient.
4.

"সংকল্পে অটুট, সদা প্রস্তুত"

"সুখ লাভের প্রকৃত পন্থা অপর কে সুখী করা"
পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে আরও সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো।
- ব্যাডেন পাওয়েল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নং গ্রুপ হিসেবে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের এবং ২০২২ সালে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ৪৭২ নং দল হিসেবে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের রেজিস্টারভুক্ত হয়।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইমারি শাখায় কাবিং, মাধ্যমিক শাখায় স্কাউটিং ও উচ্চমাধ্যমিক শাখায় রোভারিং কার্যক্রম চালু রয়েছে। এ প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীরা স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে। শিক্ষার্থীদেরকে আত্মনির্ভরশীল, চরিত্রবান, যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা স্কাউটিং এ ইতোমধ্যে জাতীয় জাম্বুরি, জাতীয় রোভার মুট, জাতীয় ক্যাম্পুরী, জাতীয় কমডেকা, ডে ক্যাম্প ও আন্তর্জাতিক জাম্বুরী এবং ক্যাম্পে অংশগ্রহণ করেছে।

এছাড়াও স্কাউট শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন স্কাউটিং প্রশিক্ষণ ক্যাম্প, ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরী ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিষ্ঠান ও দেশের সুনাম বৃদ্ধি করেছে। ইতোমধ্যে ৪৯ জন কাব স্কাউট শিক্ষার্থী শাপলা অ্যাওয়র্ড ১৪৫ জন স্কাউট শিক্ষার্থী প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ও ১১৪ জন শিক্ষার্থী সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আত্মমর্যাদায় বিশ্বাসী, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে স্কাউট সকলের বন্ধু।
যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেকটা স্বার্থক। গৌরবের এই ২২ বছরে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সুনাম দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সমাদৃত। স্কাউটিং হলো একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সেবামূলক সংগঠন।


Bangladesh Scouts Dhaka Metropolitan Group No- 380
Bangladesh Scout Dhaka Region C.No- 7631/2001 Date: 18/02/2001
Bangladesh Scouts Dhaka District Rover Group No- 472
Bangladesh Scouts, Rover Region C.No- 3848/2022 Date: 03/10/2022

lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

PROGRAM:
Cub Scouts - ages 6 to 11
Boy Scouts- ages 11 to 17
Rover Scouts - ages 17 to 25

PROMISE:

***ON MY HONOR, I PROMISE THAT
I WILL DO MY BEST TO DO MY DUTY
GOD AND MY COUNTRY;
HELP THE OTHER PEOPLE AT ALL TIMES;
OBEY THE SCOUT LAW;

LAW:

1. A Scout is kind to animals.
5. A Scout is cheerful at all times.
6. A Scout is thrifty.
7. A Scout is clean in thought, word and deed.

MOTTO:
The Scout Motto is “Do your best to be prepared for service”. Bengali meaning is “Sebar jonne soda prastut thakte jathasadhya chesta kora”.

12/09/2026
02/09/2026

বাংলাদেশ স্কাউটস, স্পেশাল ইভেন্টস বিভাগ আয়োজিত ২০২৫ সালে এসএসসি এবং এইসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কাব স্কাউট দলের পরিবেশনা।

বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ-এর প্রতিনিধি দল! ...
27/08/2026

বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ-এর প্রতিনিধি দল! আগামী ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া '15th Malaysian Scout Jamboree 2026'-এ অংশগ্রহণ করবেন আমাদের চার গর্বিত সদস্য।

​স্কাউট লিডার: জনাব তানভির রহমান
স্কাউট সদস্য: ​নুসরাত জাহান; ​
তাহমিদুল ইসলাম ও ​
আহনাফ ইসলাম আরিক

​আন্তর্জাতিক এই জাম্বুরীতে যেন তারা সফলভাবে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারেন এবং পুরো সফর যেন নিরাপদ ও আনন্দময় হয়, তার জন্য সকলের কাছে বিনীত দোয়া ও শুভকামনা প্রার্থনা করছি।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সদস্যদের জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন! 🎈⚜️​যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী...
23/07/2026

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সদস্যদের জন্য অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন! 🎈⚜️

​যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গিলওয়েল পার্ক (Gilwell Park)—যা বিশ্ব স্কাউটিংয়ের হৃদপিণ্ড হিসেবে পরিচিত—সেখানে ‘3rd UK MSF International Jamboree’-তে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে অংশ নেওয়া সত্যিই এক দারুণ সম্মান ও গৌরবের বিষয়।

​আশা করি তারা ৪ জন এই জাম্বুরী থেকে নতুন অভিজ্ঞতা, আন্তর্জাতিক বন্ধুত্ব এবং চমৎকার সব স্মৃতি নিয়ে আগামী ২৭ জুলাই নিরাপদে দেশে ফিরে আসবে। তাদের এই শুভযাত্রা ও সফর সফল হোক! 🎉👏

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সদস্যরা হলেন-

১.স্কাউট জুনায়েদ শাহির মিশাল -৯ম
২.স্কাউট ফারদিন রহমান ইফতি-৯ম
৩.স্কাউট শাহাদত হোসেন ফাহিম-৯ম
৪.স্কাউট উমায়ের তাসিন-৯ম

 #স্কাউটিংয়ের_আঙিনায়_____একটি_গৌরবের_ইতিহাসস্কাউটিং জীবনের সবচেয়ে বড় মাইলফলক হলো 'দীক্ষা' বা শপথ গ্রহণ। সামসুল হক খান স্...
03/07/2026

#স্কাউটিংয়ের_আঙিনায়_____একটি_গৌরবের_ইতিহাস

স্কাউটিং জীবনের সবচেয়ে বড় মাইলফলক হলো 'দীক্ষা' বা শপথ গ্রহণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের প্রথম ব্যাচের সেই শপথ গ্রহণের দিনটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। পতাকা হাতে নিয়ে যখন তারা প্রতিজ্ঞা করেছিল—"আমি আমার আত্মমর্যাদার ওপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে..." তখন থেকেই মূলত এই প্রতিষ্ঠানের বুকে স্কাউটিংয়ের প্রাতিষ্ঠানিক প্রাণসঞ্চার ঘটে। তিন আঙুলে সালাম আর বাম হাতে করমর্দনের সেই নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সেই মুহূর্তগুলো আজও এই গ্রুপের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়।

২০০১ সালের সেই ফেব্রুয়ারি মাসটি ছিল আমাদের জন্য এক নতুন সূর্যোদয়ের মতো। প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা স্যারের লক্ষ্য, জনাব মো. রমজান হোসেন স্যারের নিরলস পরিশ্রম এবং রাজু-আসিফদের মতো একঝাঁক তরুণের অদম্য ইচ্ছাশক্তি—এই তিনের সমন্বয়েই ৩৮০ নং স্কাউট দলের জন্ম হয়েছিল। চার্টার নম্বর ৭৬৩১/১ কেবল কিছু সংখ্যার সমষ্টি ছিল না, এটি ছিল আমাদের আত্মপরিচয়ের প্রথম দলিল। শূন্য থেকে শুরু হওয়া সেই পদযাত্রা আজ যে বিশাল ঐতিহ্যে পরিণত হয়েছে, তার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শুরুর দিনগুলোর সেই ঘাম আর নিষ্ঠার গল্প।

এভাবেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্কাউটিংয়ের অঙ্কুরোদগম ঘটেছিল। কোনো বড় অর্জনের পথ কখনোই মসৃণ হয় না, কিন্তু যাদের লক্ষ্য স্থির থাকে, তারা ঠিকই লক্ষে পৌঁছাতে পারে। ১৮ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক স্বীকৃতির পর আমাদের সামনে খুলে গিয়েছিল এক বিশাল দিগন্ত। এরপরের গল্পটি কেবল এগিয়ে যাওয়ার; এরপরের ইতিহাসটি হলো তিলে তিলে নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসানোর। কীভাবে সেই ছোট চারাগাছটি একটু একটু করে ডালপালা মেলে মহীরুহ হয়ে উঠল, কীভাবে ৩৮০ নং দল ডেমরা ছাড়িয়ে পুরো দেশে নিজের নামের জয়ধ্বনি তুলল—তা আমরা দেখব পরবর্তী অধ্যায়ে।

চলবে _ ্কাউট_গ্রুপের_ইতিহাস

 #স্কাউটিংয়ের_আঙিনায়_____একটি_গৌরবের_ইতিহাস"একটি দীর্ঘ যাত্রার শুরু হয় একটি ছোট পদক্ষেপের মাধ্যমে। আমাদের এই গৌরবের ইতিহ...
30/06/2026

#স্কাউটিংয়ের_আঙিনায়_____একটি_গৌরবের_ইতিহাস

"একটি দীর্ঘ যাত্রার শুরু হয় একটি ছোট পদক্ষেপের মাধ্যমে। আমাদের এই গৌরবের ইতিহাসের শুরুটাও ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু লক্ষ্য ছিল অসাধারণ।"

যেকোনো মহৎ সৃষ্টির পেছনে থাকে একটি ছোট্ট বীজের গল্প, যা মাটির অন্ধকার ভেদ করে আলোর মুখ দেখার জন্য লড়াই করে। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ইতিহাসও তেমনি এক অদম্য লড়াই আর স্বপ্নের উপাখ্যান। আজ যখন আমরা ডেমরার এই বিদ্যাপীঠের আঙিনায় শত শত স্কাউটের সুশৃঙ্খল পদচারণা দেখি, তখন স্মৃতির পাতা উল্টে ফিরে যেতে হয় সেই শুরুর দিনগুলোতে—যখন স্কাউটিং ছিল আমাদের কাছে এক নতুন বিস্ময়।

​শৈশবের চঞ্চলতা আর তারুণ্যের উদ্দীপনাকে শৃঙ্খলার ছাঁচে ফেলে সুনাগরিক গড়ে তোলার যে মহান ব্রত নিয়ে এই বিদ্যাপীঠে স্কাউটিংয়ের যাত্রা শুরু হয়েছিল, তার নামই 'অঙ্কুরোদগম'। তখন আমাদের কোনো সুসজ্জিত 'স্কাউট ডেন' ছিল না, ছিল না আধুনিক সাজ-সরঞ্জাম। ছিল কেবল একঝাঁক স্বপ্নাতুর প্রাণ আর কয়েকজন নিবেদিতপ্রাণ শিক্ষকের পথনির্দেশনা। মাঠের এক কোণে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে আমরা যেদিন প্রথম স্কাউট শৃঙ্খলার পাঠ নিয়েছিলাম, সেদিনই মূলত এই গৌরবের ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এই অধ্যায়ে আমরা সেই সূচনালগ্নের অলিগলি আর আমাদের হার না মানা শুরুর গল্পগুলো তুলে ধরব।

একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, বরং শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শুরু থেকেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখত। সেই স্বপ্নেরই একটি অংশ ছিল স্কাউটিং। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে স্কাউটিংয়ের বীজ বপন করা হয়।

​সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের গোড়াপত্তন হয়েছিল এক দূরদর্শী নেতৃত্ব এবং একনিষ্ঠ কর্মপ্রচেষ্টার সমন্বয়ে। প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা স্যারের ঐকান্তিক ইচ্ছা এবং শিক্ষার্থীবান্ধব চিন্তা থেকে এই প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের বীজ বপন করা হয়। তিনি অনুধাবন করেছিলেন যে, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক বিকাশে স্কাউটিং হতে পারে এক অনন্য মাধ্যম।
​এই মহান লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি বেছে নেন একজন একনিষ্ঠ ও কর্মঠ কারিগরকে। প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় শিক্ষক জনাব রমজান হোসেন স্যারকে স্কাউট লিডার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষে ২০০১ সালে তাঁকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে প্রেরণ করা হয়।

​প্রশিক্ষণ পর্ব সফলভাবে শেষ করে রমজান হোসেন স্যার যখন ফিরে আসেন, তখন তাঁর চোখে ছিল এক নতুন স্বপ্ন এবং হৃদয়ে এক বিশাল দায়িত্ব। তিনি কেবল একজন প্রশিক্ষিত লিডার হিসেবেই ফিরলেন না, বরং সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করার প্রস্তুতি নিয়ে ফিরলেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং অদম্য উৎসাহ নিয়ে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম স্কাউট দল খোলার প্রস্তুতি শুরু করেন। সীমিত সুযোগ-সুবিধার মাঝেও একদল স্বপ্নাতুর শিক্ষার্থীকে সাথে নিয়ে শুরু হয় সেই অবিস্মরণীয় পথচলা, যা আজ এক বিশাল ঐতিহ্যে পরিণত হয়েছে।

প্রশিক্ষণ শেষ করে জনাব মো. রমজান হোসেন স্যার যখন ফিরে এলেন, তখন শুরু হলো এক নতুন উদ্দীপনা। একটি সুশৃঙ্খল দল গঠনের লক্ষ্যে তিনি একদল প্রাণচঞ্চল শিক্ষার্থীকে একত্রিত করেন। একঝাঁক তরুণকে নিয়েই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।

​মাঠের অনুশীলনের পাশাপাশি দলটিকে একটি প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক রূপ দেওয়া ছিল সময়ের দাবি। প্রিন্সিপাল জনাব মো. মাহবুবুর রহমান মোল্লা স্যারের ঐকান্তিক সহযোগিতা ও অনুমতি নিয়ে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনে দল নিবন্ধনের জন্য আবেদন ফরম প্রেরণ করা হয়।

​অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি আসে। ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ তার আনুষ্ঠানিক এবং আইনগত স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন থেকে প্রাপ্ত হয় ৩৮০ নং দল হিসেবে স্বীকৃতি। একইসাথে, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের পক্ষ থেকে প্রদান করা হয় চার্টার নম্বর ৭৬৩১/২০০১।

​এই রেজিস্ট্রেশন নম্বর এবং চার্টার প্রাপ্তি কেবল একটি দাপ্তরিক কাজ ছিল না; এটি ছিল ডেমরা এলাকার স্কাউটিং ইতিহাসে এক নতুন নক্ষত্রের উদয়। ১৮ ফেব্রুয়ারির সেই দিনটি থেকেই আমাদের গ্রুপ তার নিজস্ব পরিচয়ে এবং গৌরবে যাত্রা শুরু করে, যা আজ কয়েক দশক পেরিয়ে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

চলবে _ ্কাউট_গ্রুপের_ইতিহাস

অভিনন্দন ও শুভেচ্ছা জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬-র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ২য় স্থান হয়েছে ...
21/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬-র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ২য় স্থান হয়েছে মিফতাহুল জান্নাত এবং নৃত্য বিভাগে ৩য় স্থান হয়েছে আফরা সাইয়ারা রাজকন্যা।

30/12/2025

শোকবার্তা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাননীয় চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের জাতীয়নেত্রী বেগম খালেদা জিয়া- এর ইন্তেকালে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর স্মরণীয় অবদান রয়েছে। রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, সাহসী নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায় ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মহান রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষে

মো. মাহবুবুর রহমান মোল্লা
প্রিন্সিপাল
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

16/12/2025

১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস।

লাখো শহীদের রক্তে রচিত স্বাধীনতার এই সূর্যোদয় আমাদের ইতিহাস, আত্মপরিচয় ও প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণা। লাল-সবুজের পতাকায় প্রতিধ্বনিত হয় ত্যাগ, সাহস ও অঙ্গীকারের দীপ্ত বার্তা। এই বিজয়ের চেতনায় গড়ে উঠুক মানবিক, উন্নত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ।

Address

Shamsul Hoque Khan School & College Road, Paradogar, Matuail, Demra
Demran
1362

Alerts

Be the first to know and let us send you an email when Shamsul Hoque Khan School & College Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shamsul Hoque Khan School & College Scout Group:

Shortcuts

Share