19/03/2026
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাইটি অগ্রগতি যুব সংঘের উদ্যোগে আমাদের প্রিয় এলাকায় ৩০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
শুধু তা-ই নয়, স্বাবলম্বী করে তুলতে ২ জন অসহায় অটোরিকশা চালককে অটোরিকশা, ১ জন ভ্যানচালককে ভ্যান এবং ১০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতায় ছিল ফজলুর রহমান ফাউন্ডেশন, আব্দুল খালেক ফাউন্ডেশন, বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি এবং ডেমরা ভলান্টিয়ার্সের সম্মানিত সদস্যবৃন্দ।
আমাদের লক্ষ্য শুধু একদিনের সহায়তা নয়—বরং মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করে তোলা। আমরা বিশ্বাস করি, আজ যারা সহযোগিতা গ্রহণ করেছেন, আগামীতে তারাই সমাজের দাতা হিসেবে এগিয়ে আসবেন।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
সার্বিক সহযোগিতায়
Azadur Rahman
Ashikur Rahman
#পাইটি_অগ্রগতি_যুব_সংঘ ার