30/08/2026
রক্তের বন্ধনে দেবীনগর-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আর্তমানবতার সেবায় এগিয়ে যাক দোয়া রাখি।
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী | রক্তের বন্ধনে দেবীনগর
২০২০ সালের ৩০ আগস্ট, করোনা মহামারিতে বিশ্ব যখন থমথমে অবস্থা, ঠিক সেই সময়ে কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাত ধরে শুরু হয়েছিল ‘রক্তের বন্ধনে দেবীনগর’ -এর যাত্রা। দেখতে দেখতে সেই ছোট্ট উদ্যোগ আজ অসংখ্য মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় একটি মানবিক পরিবারের রূপ নিয়েছে।
এই ৬ বছরে আমাদের স্বেচ্ছাসেবক ও রক্তদাতারা মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছেন, রক্তের প্রয়োজন মেটাতে ছুটে গেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। কারও এক ব্যাগ রক্ত হয়ে উঠেছে একটি পরিবারের স্বস্তি, কারও রক্তদান ফিরিয়ে দিয়েছে একটি প্রাণের আশা। বিনামূল্যে জানিয়েছে কয়েক হাজার মানুষের ব্লাড গ্রুপ।
এই পথচলায় যারা নিজেদের মূল্যবান সময়, শ্রম, অর্থ, রক্ত ও ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন—
সকল স্বেচ্ছাসেবক, সম্মানিত রক্তদাতা, শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং প্রিয় দেবীনগরবাসীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
আমাদের পথচলা এখানেই শেষ নয়।
বরং আগামী দিনগুলোতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো, আরও বেশি স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করা এবং মানবিকতার এই বন্ধনকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
'শুভ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী'
রক্তের বন্ধনে দেবীনগর
স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন