21/07/2026
কলম থেমে যায়, কিন্তু কথা থেকে যায় — এমনই ছিলেন মরহুম আবু সুফিয়ান।
শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ আবু সুফিয়ানের স্মরণে আজ গণ উন্নয়ন গ্রন্থাগারে আয়োজিত হলো দোয়া মাহফিল ও স্মরণ সভা, যেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শিক্ষা, রাজনৈতিক ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন প্রয়াতকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন।