বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি বৃহত্তর কুমিল্লা শাখা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি বৃহত্তর কুমিল্লা শাখা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি বৃহত্তর কুমিল্লা শাখা বিটিইবি ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্

03/08/2026

Writing
মাননীয় প্রধানমন্ত্রী,
আমাদের আর্তনাদটি একবার শুনুন।

সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি (ক্লিনিক্যাল) ডেন্টাল ডিপ্লোমা সম্পন্ন করে আজ প্রায় ২০ হাজার ডিপ্লোমাধারী অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। একটি শিক্ষিত জনগোষ্ঠীর হালাল রুজি-রোজগার, স্বপ্ন এবং পরিবারের ভবিষ্যৎ আজ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।

আমাদের বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মপরিধি ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এই সংকটের ন্যায়সংগত সমাধান সম্ভব হবে এবং তৃণমূল মানুষের দন্তস্বাস্থ্যসেবাও আরও সহজলভ্য হবে।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, আপনি এই হাজারো পরিবারের কান্না ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি ন্যায়সঙ্গত সমাধানের পথ তৈরি করবেন।

মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আপনাদের আন্তরিক হস্তক্ষেপ আজ হাজারো ডিপ্লোমাধারীর ভবিষ্যৎ রক্ষা করতে পারে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না—আমরা চাই আমাদের শিক্ষা, দক্ষতা ও কর্মপরিধির যথাযথ মূল্যায়ন এবং সম্মানজনকভাবে কাজ করার সুযোগ।
সরকার যখন জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) প্রতিষ্ঠা করেছে, তখন সেখান থেকে দক্ষ জনবল তৈরি করে তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও সময়ের দাবি।

আমাদের আবেদন—যোগ্যতার স্বীকৃতি দিন, কর্মপরিধি বাস্তবায়ন করুন, হালাল রুজি-রোজগারের পথ উন্মুক্ত করুন এবং তৃণমূল মানুষের দন্তস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করুন।

আমাদের বিশ্বাস—মাননীয় প্রধানমন্ত্রী কখনোই এই বিশাল জনগোষ্ঠীকে নিরাশ করবেন না।
Tarique Rahman
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
এসএএ শাফী ডাঃমোঃ এন আই জাকির
Dr. M A Muhit
#মাননীয়_প্রধানমন্ত্রী #স্বাস্থ্যমন্ত্রী #স্বাস্থ্য_প্রতিমন্ত্রী #ডেন্টাল_ডিপ্লোমা #বাংলাদেশ

31/07/2026
29/07/2026

ডিপ্লোমা +বিডিএস

কয়েকটি তিতা সত্য কথা—মুখোশ খুলে নেওয়ার সময় এসেছে!
এতই যদি ডিগ্রির বড়াই, তবে ডিপ্লোমাধারীদের উপার্জন দেখে পেটে এত জ্বালা ধরে কেন? টাকা ঢেলে আর পাঁচ-বছর বই মুখস্থ করে এসে যখন দেখেন মাঠে কোনো কদর নেই, তখন সেই ক্ষোভ গিয়ে পড়ে চার বছরের ডিপ্লোমাধারীদের ওপর! আসল সমস্যা আপনাদের অহংকার নয়, আসল সমস্যা হলো আপনাদের ফাঁকা পকেট আর আয়ের হিংসা!
চেম্বারে যখন রোগী থাকে না, মাছি তাড়াতে হয়, তখন তো শয়তান মাথায় সওয়ার হবেই! সারাদিন বসে বসে গঠনমূলক কাজ না করে কীভাবে ডিপ্লোমাধারীদের টেনে নিচে নামানো যায়, কীভাবে ফেসবুক উসকানি ছড়ানো যায়—এটাই এখন আপনাদের প্রধান ডিউটি হয়ে দাঁড়িয়েছে। রোগী পাওয়ার যোগ্যতা অর্জন করতে না পেরে ডিপ্লোমাধারীদের ওপর দোষ চাপানো বন্ধ করুন।
ডিপ্লোমাধারীরা কি কখনো বলেছে তারা আপনাদের লেভেলে যেতে চায়? তারা তাদের চার বছরের অর্জিত যোগ্যতা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে। তারা নিজেদের সীমানায় খুশি, আপনাদের জায়গায় কেউ ভাগ বসাতে যায়নি। তবে আপনাদের কেন ডিপ্লোমাধারীদের পেছনে লাগার এত চুলকানি? নিজেদের কাজ ফেলে অন্যের পেছনে লেগে থাকার নাম পেশাদারিত্ব নয়, একে বলে চরম হীনমন্যতা!
মাথায় ডিগ্রির তকমা লাগালেই 'মানুষ' হওয়া যায় না, সেটা আপনাদের আচরণেই স্পষ্ট। বিবেক বেঁচে দিয়ে অহংকারের বড়াই করার দিন শেষ। কাউকে ছোট করে বা অন্যের রুজি-রোজগারে বাধা দিয়ে নিজের মর্যাদা বাড়ানো যায় না।
সোজা কথা:
ফাঁকা আওয়াজ আর ফেসবুক-ইউটিউবে বিষোদ্গার বন্ধ করে নিজেদের দিকে তাকান। ডিপ্লোমাধারীদের পেছনে না লেগে যদি নিজেদের চেম্বারে একটু মন দিতেন, তবে হয়তো আজ মাছি তাড়াতে হতো না! নিজেদের চরকায় তেল দিন, অন্যের পেছনে লাগা বন্ধ করুন!
""""রিজিকের মালিক স্বয়ং আল্লাহ""""

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি বৃহত্তর কুমিল্লা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share