21/07/2026
গত ১০ জুলাই, শুক্রবার কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ইয়ার লাঞ্চিং সভা। সভার শুরুতে সদ্য বিদায়ী সভাপতি রো. Md. Rabby Khandaker Redoy কলার হস্তান্তর করেন বর্তমান সভাপতিকে। এরপর ক্লাব সভাপতি রো. Adv Asmaul Hosna Provi তার প্রথম সভাটি শুরু করেন। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্জেন্ট রো. Md Jinnurain Nobin। রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন জয়েন্ট সেক্রেটারি রো. সুমাইয়া হিমি। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের প্রতিষ্ঠাতা আরসিসি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি নতুন কমিটিকে শুভকামনা জানান এবং তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ক্লাবের চার্টার প্রেসিডেন্ট Nayan Dewanji তার শুভেচ্ছা বক্তব্যে বলেন একটি বছর যেন নতুন কমিটি ভালো কিছু সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সম্পন্ন করে। ২০১৮-১৯ রোটারী বর্ষের সম্মানিত ডিআরআর রোটা, নাফিজুল আলম বাঁধন নতুন কমিটির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রো. আবু নেছার উদ্দিন, রো. Md. Mynul Arefin, রো. Pinto Chandra Sarkar, রো. Sabekun Sony, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পিপি Minto Dey, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সাগরিকার পিপি রো. শাখাওয়াত হোসেন রিয়াদ, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির পিপি রো. নাজমুল হুদা সোহাগ, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স এর চার্টার প্রেসিডেন্ট রো. এনামুল হাসান, আইপিপি রো. ইফরাত চৌধুরী, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের সেক্রেটারি Preontu Podder, ভাইস প্রেসিডেন্ট আজিম উল্যাহ হানিফ, জয়েন্ট সেক্রেটারি রো. Pritom Dey, ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. Israt Montaha, ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর রো. কাজী সাইফুল ইসলাম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. নুসরাত জালাল তিশা, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. মোঃ নাঈম হাসান ইফতি, ট্রেজারার রো. Mariya Akter Meghla, চীফ সার্জেন্ট এ্যাট আর্মস রো. আবদুল আলী রাকিব, সার্জেন্ট এ্যাট আর্মস রো. মোঃ জিন্নুরাইন নবীন, সদস্য রো. জয়ন্তী তালুকদার, রো. তাইফ চৌধুরী, রো. সৈয়দ সাকিব আল হাসান তাবিন, রো. গালিব মুতাসিম সিফাত প্রমুখ।