স্বপ্ননীড় Swapnonir

Call Directions Contact the organization

স্বপ্ননীড় Swapnonir বিপরীতমুখী সমাজের বাস্তবতাকে মেনে নিয়ে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে...

ডাক্তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও ...
17/07/2026

ডাক্তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতার ফল।

সকলকে আন্তরিক ধন্যবাদ।

স্বপ্ননীড় এর পক্ষ হতে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা। 🌙✨
27/05/2026

স্বপ্ননীড় এর পক্ষ হতে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা। 🌙✨

25/03/2026

সুধী
আসসালামু আলাইকুম,

স্বপ্ননীড়ের কার্যক্রমকে নতুনভাবে শুরু করার প্রেরণায় স্বপ্ননীড়ের সদস্যবৃন্দ ও উপদেষ্টাদের অংশগ্রহণে ২৩ মার্চ, ২০২৬ (রোজ: সোমবার) তারিখে একটি প্রাণবন্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিষয়সমূহ ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে:
১) বছরে অন্তত একবার বাড়ির সবার মধ্যে মেলবন্ধন সৃষ্টি ও সম্মিলিত ভোজের আয়োজন করা।
২) সকলের মধ্যে হিংসামুক্ত মনোভাব গড়ে তোলা এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা।
৩) সকল বাধা উপেক্ষা করে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাওয়া।
৪) আলতাফ আলী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা।
৫) কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুল ও ফলের গাছ রোপণ করা।
৬) বাড়িতে যাতায়াত ব্যবস্থার উন্নয়নে ইটের সলিং রাস্তা নির্মাণ করা।
৭) সংগঠনের কাজকে কার্যকর ও জবাবদিহিতার আওতায় আনতে একটি কার্যকরী কমিটি গঠন করা।
৮) একটি আদর্শ বাড়ি গড়ে তোলার লক্ষ্যে শিশুদের খেলার মাঠ, জানাজা নামাজ এবং খান বাড়ির সকল প্রকার অনুষ্ঠান সম্পাদনের জন্য একটি উন্মুক্ত স্থান তৈরি ও বাস্তবায়ন করা।
৯) সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সদস্য ও উপদেষ্টাদের মাসিক চাঁদা প্রদান নিশ্চিত করা।
১০) সংগঠনের জবাবদিহিতার অংশ হিসেবে বছরে অন্তত একবার সকল আর্থিক হিসাব উপদেষ্টা মন্ডলীর নিকট পেশ করতে বাধ্য থাকবে।
১১) প্রতি বছর সাধারণ সভা আয়োজন করে কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা।

উপরোক্ত বিষয়সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল সদস্য ও উপদেষ্টাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বপ্ননীড়কে একটি আদর্শ ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।

ধন্যবাদান্তে,
কার্যনির্বাহী কমিটি
স্বপ্ননীড়।

14/02/2026

Revamp "Swapnonir" soon In Sha Allah

বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া বন্যার্তদের জন্য অনেক কঠিন এবং অনেকক্ষেত্রে দুঃসাধ্য। তাই ঐইসময় সহযোগিতা করাটা অনেক ...
26/08/2024

বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া বন্যার্তদের জন্য অনেক কঠিন এবং অনেকক্ষেত্রে দুঃসাধ্য। তাই ঐইসময় সহযোগিতা করাটা অনেক জরুরী। সেটা চিন্তা করে আমরা "স্বপ্ননীড়" সংগঠন আগামী শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ তারিখে ব্রাহ্মনপাড়ায় আর্থিক অনুদান অথবা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিব ইনশাআল্লাহ।

তাই সবাইকে অনুরোধ করছি যারা অনুদান দিতে চান আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ননীড়" এর মাধ্যমে দিতে পারেন। আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দিই না। তাই সবাইকে অনুরোধ বন্যার্তদের সেবায় এগিয়ে আসুন।

এটা কোন মুভির দৃশ্য নয়, এ এক কঠিন বাস্তবতা... চরম মানবিক বিপর্যয়ে পাশে দাড়ান সবাই
24/08/2024

এটা কোন মুভির দৃশ্য নয়, এ এক কঠিন বাস্তবতা... চরম মানবিক বিপর্যয়ে পাশে দাড়ান সবাই

23/08/2024
22/08/2024

আসুন পাশে দাঁড়াই…
স্মরনকালের ভয়াবহ বন্যায় প্রিয় কুমিল্লা, ফেনী, নোয়াখালিসহ বহু জনপদ প্লাবিত। আমাদের প্রতিবেশী মানুষদের এই কঠিন সময়ে আমরা বসে থাকতে পারিনা। মানুষ হিসেবে আমাদের উচিৎ পাশে দাঁড়ানো। অতীতের মত এবারও আমরা এসেছি সেই মানুষদের পাশে দাড়াতে। আমরা সরাসরি বন্যাদুর্গত মানুষদের কাছে সহযোগিতা পৌছে দিব ইনশাআল্লাহ অতীতে যেমনটা করেছিলাম। আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ওদের পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন…
আমাদের মাধ্যমে সহযোগিতা করতে নিম্নোক্ত নাম্বারগুলোতে বিকাশ বা নগদ করতে পারেন।
বিকাশ- ০১৫১৫-৬১০৬৬১ (বাহার), ০১৯১৬-৪৬৫১৮২ (মামুন) ০১৯৮৯৯১৮৩৫০ (শিপন),
নগদ- ০১৫১৫৬১০৬৬১ (বাহার)
আমাদের ফান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিবারের মত এবারও আপনাদের সামনে সহযোগিতার পরিমাণ ও বিতরণ সবকিছু প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

22/08/2024

বন্যার্তদের পাশে দাড়াতে আবারও আসছি...মানবতার পাশে আছি সবসময়

Address

Cumilla
3510

Telephone

+8801515610661

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ননীড় Swapnonir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বপ্ননীড় Swapnonir:

Shortcuts

Share