Apex Club Of Comilla City

Apex Club Of Comilla City আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৮ এর ৭১ নং ক্লাব
এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি
Apex Club of Comilla city

এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতপরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এপেক্স ক্লাব অব কু...
02/08/2026

এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লার সুবরাতি শাহজাদি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির অতীত সভাপতি ও ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি)–৮ এর প্রার্থী পিএনইএস এপে. আব্দুল হাই শরীফ,সভাপতি এপে. মাইন উদ্দিন সরকার এবং অতীত সভাপতি এপে. আবুল কালাম রাসেল, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. মীর মারুফ তাসিন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচির শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রিয় নিপু ভাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি!
02/08/2026

প্রিয় নিপু ভাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি!

গত ১৯ জুলাই রোজ রবিবার বিকাল ৬টায় কুমিল্লার একটি মাদ্রাসায় এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে ইয়াতিম ভাইদের সম্মানার...
22/07/2026

গত ১৯ জুলাই রোজ রবিবার বিকাল ৬টায় কুমিল্লার একটি মাদ্রাসায় এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে ইয়াতিম ভাইদের সম্মানার্থে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
হাফেজ মোহাম্মদ আলীর কোরআন তিলওয়াতের মাধ্যমে ও এপে. মাইন উদ্দিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সাবেক সভাপতি এপে. গোলাম মুহা.সামদানী।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সার্বিক পরিচালনা করেন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সেবা পরিচালক এপে. মোবারক হোসেন, এপে. মাসুম বিল্লাহ, এপে. কাউসার আহমেদ, এপে. সাইফুল আলম, এপে. আফতাবুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাঈনুদ্দিন। পরে হাফেজ ভাইদের সম্মানার্থে কেক কেটে ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Happy 65th Founding AnniversaryApex Bangladesh ❤️
19/07/2026

Happy 65th Founding Anniversary
Apex Bangladesh ❤️

19/07/2026

Address

Kandirpar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Apex Club Of Comilla City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Apex Club Of Comilla City:

Shortcuts

Share