বাইউস্ট ইইই অ্যালামনাই এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বাইউস্ট ইইই অ্যালামনাই এসোসিয়েশন

বাইউস্ট ইইই অ্যালামনাই এসোসিয়েশন Alumnus of Dept of EEE, BAIUST This is the official page of BAIUST EEE Alumnus. You will get various updates from us. Let's rock again.

Eid Mubarak !!
21/03/2026

Eid Mubarak !!

Let's welcome our new Executive Committee for the year of 2026 & 2027. 🇧🇩
02/03/2026

Let's welcome our new Executive Committee for the year of 2026 & 2027. 🇧🇩

 #মানবিক_সাহায্য৩+ মাস বয়সী শিশুটির নাম আজওয়া ইসলাম। তার  বয়সে হার্টে Repair of ALCAPA (Anomalous Left Coronary Artery f...
14/02/2026

#মানবিক_সাহায্য

৩+ মাস বয়সী শিশুটির নাম আজওয়া ইসলাম। তার বয়সে হার্টে Repair of ALCAPA (Anomalous Left Coronary Artery from the Pulmonary Artery) এর চিকিৎসা গ্রহণ করতে হবে যার জন্য অনধিক অপারেশন + অপারেশন পরবর্তী স্টেজে অনেক অর্থের প্রয়োজন হবে। তার মা মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে চিকিৎসা করাচ্ছেন।

আমাদের এলুমনি এসোসিয়েশন থেকে আমরা প্রতি বছরে অন্তত ১ টি চিকিৎসাজনিত মানবিক সেবামূলক কাজে অংশ নেবো। পূর্বে বাইউস্ট ইইই পরিবারের একজন স্টাফ এবং বাইউস্ট এর একজন এলুমনি এর জন্য আমরা এধরনের সেবা + ফান্ড রেইজ করেছিলাম। যদিও সে ২ জনের কেউই বর্তমানে জীবিত নেই।

আজ বাইউস্ট এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে ৫০০০ টাকা অর্থ সহযোগীতা আমাদের এসোসিয়েশন থেকে প্রদান করা হলো। আমরা চাই, এই ছোট্ট শিশুটি পৃথিবীকে উপভোগ করুক। অর্থ সংক্রান্ত কোন ডিটেইল কেউ জানতে চাইলে বা কেউ ব্যক্তিগত ভাবে সাহায্য করতে চাইলে এসোসিয়েশন এর জিএস/ট্রেজারার এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।



07/01/2026

বাইউস্ট নামে একটি বিশ্ববিদ্যালয় আছে, যেখান থেকে পড়াশুনা করে বেরুলে, সেখানকার কোন নিয়োগে আবেদনের সকল যোগ্যতা পূরণ সাপেক্ষে সেখানকার কোন এক্স স্টুডেন্ট আবেদন করলে, তাদের ইন্টারভিউ এর জন্যে ডাকা হয় না। কালে ভদ্রে এক/দুই জন কে প্রেসারে পরে ডাকা হয়। আবার যাদের ডাকা হয় ও নিয়োগ দেওয়া হয়, তারা নিজেদের লোক বা পরিচিতজন। এ ইন্টারভিউ বোর্ডের সিলেকশনগুলো কারা করে? তাদের কি যোগ্যতা? তাদের কি অভিজ্ঞতা? কখনোও তারা নিজেরা আয়নায় দেখেছে? স্বচ্ছতা ও জবাবদিহি কেন নেই? বাইউস্ট কেন নিজের প্রোডাক্ট কে নিজের আঙিনায় সুযোগ দেয় না? সমগ্র বাংলাদেশে এত বড় একটি জাগরণ হয়ে গেলো, কিন্তু বাইউস্ট থেকে গেলো সেই আগের মতোই। আমাদের বিশ্ববিদ্যালয় কে আমাদের থেকে বেশি কেউ সম্মান ও ভালোবাসা দিবেনা। সুযোগ সন্ধানীরা এভাবেই এগিয়ে যাবে। বঞ্চিত হবো আমরাই, পিছিয়ে থাকবে বাইউস্ট।

 #পেইড_কোর্স_স্কলারশিপ_অফারবাইউস্ট ইইই এলুমনি এসোসিয়েশন এর পক্ষ থেকে ১০০% স্কলারশিপসহ পেইড কোর্স করার সুবর্ণ সুযোগ।  টপি...
23/12/2025

#পেইড_কোর্স_স্কলারশিপ_অফার

বাইউস্ট ইইই এলুমনি এসোসিয়েশন এর পক্ষ থেকে ১০০% স্কলারশিপসহ পেইড কোর্স করার সুবর্ণ সুযোগ।

টপিক সমূহঃ

1) Advance Industrial Motor Controlling & Relay Logic Control

2) Solar PV system - Panel Selection & Design Steps

3) Basic PLC with project

প্রত্যেকটি পেইড কোর্সের মূল্য ১০,০০০ টাকা। আমাদের এসোসিয়েশন থেকে প্রতি মাসে ১৫ জনকে এই কোর্স-ফি ফুল স্কলারশিপ হিসেবে দিবো।

কোর্স শুরু হবে জানুয়ারি ২০২৬ থেকে। কোর্স নিবে Ulterior Engineering। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। কোর্স ফি ১০০% স্কলারশিপ এর আওতায় থাকছে।

যারা এই কোর্স করতে আগ্রহী তারা আপনার নাম, মোবাইল নং, ইমেইল সহ সরাসরি যোগাযোগ করুন আমাদের এসোসিয়েশন এর ইমেইলে

[email protected]

বিঃদ্রঃ সময় ও সুযোগ সীমিত। তাই ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ইমেইল করতে অনুরোধ করছি। পোস্টটি প্রত্যেক ব্যাচে শেয়ার করার অনুরোধ করছি।


সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤️
16/12/2025

সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ❤️

গেট টুগেদার ২০২৬ সার্ভেযারা গেট টুগেদার এ অংশগ্রহণ করে ইচ্ছুক বা করবেন তাদের সার্ভে ফর্মটি ফিলাপ করতে অনুরোধ করছি। ফর্ম ...
14/12/2025

গেট টুগেদার ২০২৬ সার্ভে
যারা গেট টুগেদার এ অংশগ্রহণ করে ইচ্ছুক বা করবেন তাদের সার্ভে ফর্মটি ফিলাপ করতে অনুরোধ করছি।

ফর্ম ফিলাপের শেষ সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, রাত ১১.৫৯।

২০২৫ এর মতো আমরা ২০২৬ এর জানুয়ারী মাসে বাইউস্ট ইইই গেট টুগেদার করতে আগ্রহীদের সংখ্যা জানতে চাচ্ছি। কারণ রুট প্ল্.....

Nomination Form - BAIUST EEE Alumni Association Executive Committee 2026-27সালটা ২০১৫! ধূসর ক্যাম্পাসে টিন শেডের ক্লাসরু...
05/12/2025

Nomination Form - BAIUST EEE Alumni Association Executive Committee 2026-27

সালটা ২০১৫! ধূসর ক্যাম্পাসে টিন শেডের ক্লাসরুমে ছিলাম, আর আজ আমরা এলুমনি।
আমাদের সময়ে যেসব সুবিধা আমরা পাইনি, পরবর্তী অনুজরা যেন গাইডেন্স ছাড়া না থাকে তার জন্য ২০২৪ সালে যাত্রা শুরু হয় EEE এলুমনি এসোসিয়েশন।

২০২৪ ও ২০২৫ এ সফলতা ও ব্যর্থতা কে পাশে রেখে এগিয়ে যাবার লক্ষ্যে আমরা ২য় মেয়াদের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করতে যাচ্ছি।

পরিষদ গঠনে স্বতন্ত্র ভূমিকা ও দায়িত্ব পালন করবে আমি সোনিয়া আফসানা (০১ ব্যাচ), জাহিদ হাসান (০৩ ব্যাচ), নাহিদুল আলম (০৩ ব্যাচ)।

পূর্বের কেস স্টাডির সূত্রে আমরা এবারের প্যানেলকে ছবির মতো করে উইং করেছি৷ এতে আমাদের এসোসিয়েশন এর কার্যপরিধি অনেক বাড়বে বলে মনে করেছি। কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নেবার পরে, উইং অনুযায়ী তাদের কাজ ভাগ করে নিবে।

আজ থেকে নমিনেশন ফর্ম পাবলিশ হয়েছে, নমিনেশন সংগ্রহ চলবে ১ সপ্তাহ। যারা এসোসিয়েশন এর মাধ্যমে ডিপার্টমেন্ট ও জনকল্যাণমুখী কাজ করতে আগ্রহী, তাদেরকে আমরা চাই।

ধন্যবান্তে,
১. সোনিয়া আফসানা,
২. নাহিদুল আলম,
৩. জাহিদ হাসান

কমিশনার,
বিইএএ ই/সি প্যানেল ২০২৬-২৭।

প্যানেল সংক্রান্ত যেকোন তথ্য বা গোপনীয় তথ্য বা কোন সাজেশন বা অনুরোধ থাকলে আমাদের কমিশনার দের সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।

নমিনেশন ফর্মের লিংক :

So, please submit this form if you are interested in serving the EEE Department for the next two years and leading this organization. Based on the number of applicants, we will determine which positions require selection, which require an election, and whether any positions will remain vacant and be...

Address

BAIUST
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when বাইউস্ট ইইই অ্যালামনাই এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share