13/09/2026
📢 নোটিশ
বিষয়: প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও পুরোনো নাম ব্যবহারের সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “আত তাকওয়া ফাউন্ডেশন” নামের প্রয়োজনীয় নাম ছাড়পত্র (Name Clearance) না থাকায় প্রতিষ্ঠানের নতুন নাম “আল-হাক্কাহ ফাউন্ডেশন” (AL-HAKKAH FOUNDATION) নির্ধারণ করা হয়েছে।
অতএব, বর্তমান ও ভবিষ্যতের সকল অফিসিয়াল, সাংগঠনিক, প্রশাসনিক, আর্থিক, প্রচার ও জনসাধারণের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে শুধুমাত্র “আল-হাক্কাহ ফাউন্ডেশন” নামটি ব্যবহার করতে হবে।
পুরোনো নাম ব্যবহারের সীমা
“আত তাকওয়া ফাউন্ডেশন” নামটি শুধুমাত্র—
- পূর্বের নথিপত্র ও রেকর্ডে,
- পূর্বে প্রকাশিত পোস্টার, ব্যানার, ছবি বা প্রচারসামগ্রীতে,
- অতীতের কার্যক্রমের ইতিহাস বা পরিচিতি উল্লেখের ক্ষেত্রে
প্রয়োজনে ব্যবহার করা যাবে।
কোনো নতুন কার্যক্রম, অফিসিয়াল নথি, চিঠিপত্র, প্রচার-প্রকাশনা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ব্যানার বা প্রতিষ্ঠানের বর্তমান পরিচয়ে “আত তাকওয়া ফাউন্ডেশন” নামটি ব্যবহার করা যাবে না।
সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
আল-হাক্কাহ ফাউন্ডেশন
শিক্ষা • সেবা • দাওয়াহ •