ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ ”আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে”

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহর সম্মানিত পিতা মনোহরগঞ্জ উপজেলা অন্তর্...
22/03/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহর সম্মানিত পিতা মনোহরগঞ্জ উপজেলা অন্তর্গত হাওরা ইসলামিয়া কওমি মাদরাসা সন্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা জামাল উল্ল্যাহ খন্দকার সাহেব ইন্তেকাল করিয়াছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

মরহুমের জানাজা আজ বাদ মাগরিব ওনার নিজ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা...
20/03/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

আমাদের নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ ভাইয়ের বড় বোন রাত ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।...
25/02/2026

আমাদের নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ ভাইয়ের বড় বোন রাত ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ সকাল ১০.০০ টায় সেলিম মাহমুদ ভাইয়ের বাসায় জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

18/12/2025
ওসমান হাদীর উপর হামলা,সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার করুন -ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ...
12/12/2025

ওসমান হাদীর উপর হামলা,সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার করুন -ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী আজ শুক্রবার এক যৌথবিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জুলাইযোদ্ধা ওসমান হাদী সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ায় জনমনে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উঠেছে। তফসিল ঘোষণার পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হলে নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে? নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ ঠেকাতে মূলত এমন হামলার ঘটনা ঘটেছে। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।

নেতৃবৃন্দ আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর এভাবে সন্ত্রাসীদের হাতে মানুষ মারা যাবে,এটা সহ্য করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।প্রশাসনকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে।

বার্তা প্রেরক
মুফতী আবু বকর সিদ্দিক
কেন্দ্রীয় প্রচার সম্পাদক,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা Mufti S...
10/12/2025

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা Mufti Shamsuddoha আশরাফী ভাইয়ের (রাইট টু রাইজ) বিশাল এক বাইক শো-ডাউন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণে দাওয়াতি মাস উদ্বোধন আজ ১ অক্টোবর'২৫ ইং বুধবার বাদ আসর থেকে ইসলামী যুব ...
01/10/2025

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণে দাওয়াতি মাস উদ্বোধন

আজ ১ অক্টোবর'২৫ ইং বুধবার বাদ আসর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন এর সভাপতিত্বে লাকসামে দাওয়াতি মাস উদ্বোধন করা হয়।

উক্ত দাওয়াতি মাস উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ-এর জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মনিরুল ইসলাম

আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু জাফর ছালেহ, দফতর সম্পাদক মাওলানা মমিনুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আলম সুমন, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সালাউদ্দিন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক আমীর হোসাইন, উপসম্পাদক রিয়াজুল ইসলাম উপসম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, লাকসাম পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি নুরে আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
হাফেজ শামীম হোসাইন
প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা দক্ষিণ

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ আগামী ১ অক্টোবর ২০২৫ বুধবার, বাদ আসর লাকসাম হাউজিং মসজিদ সংলগ্ন, বাইপাস...
30/09/2025

ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ আগামী ১ অক্টোবর ২০২৫ বুধবার, বাদ আসর লাকসাম হাউজিং মসজিদ সংলগ্ন, বাইপাস দাওয়াতি মাস উদ্বোধন হবে ইনশাআল্লাহ।
উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং কুমিল্লা ৯ ( লাকসাম- মনোহরগণ্জ) সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ এবং ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন উপস্থিত থাকবেন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share