24/06/2026
After a long month, the family of an unidentified patient from Munshiganj was reunited with the help of Victory of Humanity Organization.
This morning, Upazila Social Service Officer, Laksam Upnyas Chandra Das called and said that a woman had been admitted to a government hospital Laksam for a long month and if her family could not be found, she would be sent to a government shelter center. As a last resort, I started searching for her family based on the information provided by Sir. I found out that she was mentally unstable; she was giving different information each time. Later, with the help of information and technology, her family was confirmed. She said her name was Rita, but later it was confirmed that her name was Sufia Begum alias Runa. Her home is in Baroikhali village of Sreepur upazila of Munshiganj district. When I told the UP member of that village, he recognized the family and informed the family. Later, if the family contacted me, I could quickly come to Laksam.
Later in the afternoon, when her son Sheikh Sajal, brother, daughter, and granddaughter Laksam arrived, I handed her over to them after completing all the formalities. It is worth noting that she went missing from home on March 9th, and on the 15th, she was left unconscious by the police at the Laksam Upazila Health Complex.
Alhamdulillah, I am happy to contribute to such a cause and thanks to my help, a family got their mother back.
Md. Faisal Hossain Bappy
April 19, 2026
দীর্ঘ ১মাস পর ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের আন্তরিকতায় মুন্সিগঞ্জের অজ্ঞাত রোগী ফিরে পেলো পরিবার।
আজ সকালে উপজেলা সমাজসেবা অফিসার, লাকসাম উপন্যাস চন্দ্র দাস কল দিয়ে জানান একজন মহিলা দীর্ঘ ১মাস সরকারি হাসপাতালে ভর্তি, পরিবার না পেলে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে। শেষ চেষ্টা হিসেবে স্যারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবার খোঁজা শুরু করলাম। জানতে পারি উনি মানসিক ভারসাম্যহীন; একেকবার একেক তথ্য দিচ্ছিল। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় উনার পরিবার নিশ্চিত হয়। উনি উনার নাম রিতা বললেও পরবর্তীতে নিশ্চিত হয় উনার নাম সুফিয়া বেগম ওরফে রুনা। উনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার বাড়ৈখালী গ্রামে। উক্ত গ্রামের মেম্বারকে জানালে উনি পরিবারকে চিনতে পারেন এবং পরিবারকে তিনি খবর দেন। পরে পরিবার আমার সাথে যোগাযোগ করলে তাদের দ্রুত লাকসাম আসতে পারি।
পরবর্তীতে বিকেলে উনার ছেলে শেখ সজল, ভাই, মেয়ে, নাতী লাকসাম এসে পৌঁছালে সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের নিকট হস্তান্তর করি। উল্লেখ্য উনি গত ৯মার্চ থেকে বাড়ি থেকে নিখোঁজ হোন, ১৫ তারিখ তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় পুলিশ হাসপাতালে রেখে যায়।
আলহামদুলিল্লাহ এমন একটি কাজে অবদান রাখতে পেরে আনন্দিত ও আমার উছিলায় একটি পরিবার তাদের মা ফিরে পেয়েছে।
মোঃ ফয়সাল হোসেন বাপ্পি
১৯ এপ্রিল, ২০২৬খ্রিঃ