26/11/2025
CZS Science Festival 2.0 উপলক্ষে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয়, তিনজন মডারেটর স্যার এবং একজন সিনিয়র শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিজ্ঞান উৎসবটি সফলভাবে আয়োজন করতে তাদের অসামান্য পৃষ্ঠপোষকতা, দিকনির্দেশনা ও অবিচল সহযোগিতা আমাদের জন্য ছিল অনুপ্রেরণামূলক। তাদের প্রতি ক্লাবের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সম্মাননা সনদ প্রদান করেন ক্লাবের সভাপতি হোসাইন মাহমুদ চৌধুরী।
আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তাদের মূল্যবান দিকনির্দেশনা আমাদের পথচলাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
কুমিল্লা জিলা স্কুল বিজ্ঞান প্রজেক্ট ক্লাব সবার সহযোগিতায় এগিয়ে যাবে আরও দূর।