Furious Motoclub Comilla

Furious Motoclub Comilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Furious Motoclub Comilla, Community Organization, Police-Line, Cumilla.

আলহামদুলিল্লাহ।রনি ভাইয়ের সন্তানদের জন্য উপহার সংগ্রহ কার্যক্রম আজ থেকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। অতএব, পূর্বে উল...
02/02/2026

আলহামদুলিল্লাহ।

রনি ভাইয়ের সন্তানদের জন্য উপহার সংগ্রহ কার্যক্রম আজ থেকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। অতএব, পূর্বে উল্লেখিত কোনো অ্যাকাউন্টে আর উপহার না পাঠানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

গ্রুপ হিসেবে যেসব কমিউনিটি আমাদের কাছে আমানত জমা দিয়েছেন—

১. নোয়াখালী বাইকিং কমিউনিটি

২. ভেসপা কমিউনিটি বাংলাদেশ

৩. বাইকার্স অফ 07/09 ক্লাব

৪. বাইক বিডি

এছাড়া সর্বশেষ ক্লাব হিসেবে ফিউরিয়াস মটো ক্লাব কুমিল্লা–এর সদস্যরা ৫০,০০০/- টাকা প্রদান করেছেন।

বাকি উপহারকৃত অর্থ এসেছে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য বাইকার ভাইদের কাছ থেকে।

আপনাদের সকলের প্রতি ফিউরিয়াস পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন একটি ভালো কাজে পাশে দাঁড়াতে—এর জন্য আমরা সত্যিই ঋণী।

নিচে চূড়ান্ত হিসাব তুলে ধরা হলো—

বিকাশ: ৬২,৮৪১/- টাকা

নগদ: ৫,৬৬৪/- টাকা

ব্যাংক: ১,৪৭,১০০/- টাকা

ক্যাশ: ৭,০০০/- টাকা

ফিউরিয়াস ফান্ড: ৫০,০০০/- টাকা

মোট: ২,৭২,৬০৫/- টাকা

আমরা ইনশাআল্লাহ, ২,৮০,০০০/- টাকা উপহার হিসেবে রনি ভাইয়ের পরিবারের হাতে তুলে দেব।

আবারও ধন্যবাদ জানাই—এত উদারভাবে এগিয়ে আসার জন্য এবং এই মানবিক উদ্যোগকে সফল করার জন্য।

আসসালামু আলাইকুম।আমরা সকলেই হয়তো অবগত, বাংলাদেশের বাইকিং কমিউনিটি আরোও একজন আপন মানুষকে হারিয়েছে।ফাহিম হোসেন রনি শুধু ...
29/12/2025

আসসালামু আলাইকুম।
আমরা সকলেই হয়তো অবগত, বাংলাদেশের বাইকিং কমিউনিটি আরোও একজন আপন মানুষকে হারিয়েছে।
ফাহিম হোসেন রনি শুধু একজন বাইকার নন, তিনি ছিলেন বাইকারদের অনুপ্রেরণা এবং পরোপকারী একজন মানুষ।

নিজের ৬৪ জেলা ভ্রমণ এর পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ করেছেন। বাইকিংকে জীবনের অংশ করে নেওয়া, নতুন বাইকারদের উৎসাহ দেওয়া, বাইকারদের বিপদে পাশে থাকা, এই কমিউনিটির জন্য তার অবদান কখনো ভুলবার নয়।

দুঃখজনকভাবে রোড এক্সিডেন্টে তিনি আজ আমাদের মাঝে নেই। পেছনে রেখে গেছেন তার ছোট ছোট দুইটি বাচ্চাসহ পরিবার।

আমরা, তার বাইকিং কমিউনিটি, আজ একটি সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো হেল্প নয়, এটি তার প্রতি আমাদের সম্মান। তার অবদানের প্রতি কৃতজ্ঞতা।

তার বাচ্চাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য আমরা একটি ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করছি। এই অর্থ সরাসরি তার বাচ্চাদের নামে FDR করা হবে, যেন তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে।

রনি ভাই হয়তো আর রাস্তায় নেই, কিন্তু তার দায়িত্ব আমরা বহন করবো। একজন বাইকার চলে গেলে তার পরিবার যেন একা না থাকে এটাই হোক বাইকিং কমিউনিটির শক্তি।

আমরা ফিউরিয়াস নিজ উদ্যোগে রনি ভাইয়ের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে সহায়তা করতে ছোট প্রচেষ্টা করছি মাত্র।

আল্লাহ্ সর্বোচ্চ সহায়তাকারী আর আমরা সকলে তো মাত্র প্রচেষ্টাকারী।

ফান্ড রাইজিংয়ের সকল আপডেট প্রতিদিন করা হবে ইনশাআল্লাহ্।

বিকাশ/নগত: #01836-585258

ব্যাংক:

Dutch Bangla Bank
Ac No: 1941510061660
Ac Name: Mainul Hasan
Branch: Jhawtala
Routing Number: 090191161
Swift Code: DBBLBDDH

Bikers Mega Camping Fest – Season 10এবারের আসরে থাকছেন আমাদের সবার প্রিয় পর্বতারোহী তমাল। তিনি কিছুদিন আগেই সফলভাবে সাম...
18/12/2025

Bikers Mega Camping Fest – Season 10
এবারের আসরে থাকছেন আমাদের সবার প্রিয় পর্বতারোহী তমাল।

তিনি কিছুদিন আগেই সফলভাবে সামিট করেছেন বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মানাসলু (৮,০০০+ মিটার)। এই দুর্দান্ত অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে আরও একটি গর্বের অধ্যায় যুক্ত করেছেন।

এই বিশেষ আড্ডায় আমরা সরাসরি তাঁর কাছ থেকেই শুনবো😊
• মানাসলু অভিযানের রোমাঞ্চকর গল্প।
• ৮,০০০ মিটার উচ্চতায় ওঠার চ্যালেঞ্জ, অভিজ্ঞতা ও প্রস্তুতি।
• এবং সামনে থাকা তাঁর ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। পর্বতারোহন, অ্যাডভেঞ্চার আর অনুপ্রেরনার এক অসাধারন সন্ধ্যায় সবাইকে আমন্ত্রন। মিস করবেন না এই অনন্য সুযোগ! 🏔️

FMC একটা টিম নয়, একটা পরিবার।ভ্রাতৃত্ব, স্নেহ, সম্মান আর নিখাদ ভালোবাসা নিয়েই আলহামদুলিল্লাহ্ ফিউরিয়াস স্কোয়াড।ছোট বড় ...
16/12/2025

FMC একটা টিম নয়, একটা পরিবার।

ভ্রাতৃত্ব, স্নেহ, সম্মান আর নিখাদ ভালোবাসা নিয়েই আলহামদুলিল্লাহ্ ফিউরিয়াস স্কোয়াড।

ছোট বড় সবার সঙ্গে ভালোবাসার সেতুবন্ধন গড়ে তোলার শিক্ষা যিনি আমাদের দিয়ে গেছেন, ইনশাআল্লাহ্ তাঁর স্মরণে আমরা সেই বন্ধন আগলে রাখবো আজীবন।

কুমিল্লায় বাইকারদের প্রতি যে ভালোবাসা, আদর আর আপ্যায়নের সংস্কৃতি ভাই আমাদের শিখিয়ে গেছেন, ইনশাআল্লাহ্ যতদিন আমরা বেঁচে থাকবো আর যতদিন প্রোগ্রাম হবে, ততদিন ভাইয়ের সম্মান আর স্মরণে আমরা সেই পথেই কাজ করে যাবো।

আমরা বিশ্বাস করি, Bikers Mega Camping Fest কুমিল্লার ফিউরিয়াস স্কোয়াডের আয়োজনে হলেও এই প্রোগ্রাম কেবল আমাদের নয়। এটি দেশের সকল আপামর বাইকারদের ভালোবাসার মিলনমেলা। তাই কখনোই একে নিজেদের বলে দাবি করিনি। কারণ আপনাদের অসীম ভালোবাসা আর যে রেসপন্স আমরা পাই, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

সবার প্রতি রইলো অন্তর থেকে ভালোবাসা। আমাদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আগেই ক্ষমা প্রার্থনা করছি। কারণ দিনশেষে, এই আয়োজনটি সাইফুল ভাইয়ের স্মরণে ভালোবাসার এক নিবেদন।

ধন্যবাদ।

Bikers Mega Camping Fest Cumilla প্রতিবারই ভিন্নতা নিয়ে আসে, এবারের চমক Bangladesh Honda Private Limited কেমন হবে যদি তা...
15/12/2025

Bikers Mega Camping Fest Cumilla প্রতিবারই ভিন্নতা নিয়ে আসে, এবারের চমক Bangladesh Honda Private Limited
কেমন হবে যদি তারা সাথে করে সারপ্রাইস নিয়ে আসে 🤫
Best of luck!
ইনশাআল্লাহ সামনে অসাধারন কিছু হতে যাচ্ছে 🤲✨

MJ Racing joins us as a proud sponsorfor Bikers Mega Camping Fest – Season 10 and FTT BD – Season 3!Furious Moto Club পর...
10/12/2025

MJ Racing joins us as a proud sponsor

for Bikers Mega Camping Fest – Season 10

and FTT BD – Season 3!

Furious Moto Club পরিবারের পক্ষ থেকে MJ RACING -কে বিশাল ধন্যবাদ ও ভালোবাসা।

আপনাদের এই সাপোর্ট আমাদের ইভেন্টকে আরও শক্তি, আরও স্পিরিট আর আরও এনার্জি দেবে ইনশাআল্লাহ্।

একসাথে আরও বড় কিছু করার জন্য Cheers!

CFMoto joins Bikers Mega Camping Fest-Season 10আমাদের বাইকারদের বহুল প্রতীক্ষিত Bikers Mega Camping Fest Cumilla- Season...
10/12/2025

CFMoto joins Bikers Mega Camping Fest-Season 10

আমাদের বাইকারদের বহুল প্রতীক্ষিত Bikers Mega Camping Fest Cumilla- Season 10 এ আসছে CFMOTO BANGLADESH

নতুন মডেল, নতুন ডিজাইন এবং আরও শক্তিশালী উপস্থিতি নিয়ে তারা প্রস্তুত পুরো ফেস্টকে আরও রঙিন করে তুলতে।

ইনশাআল্লাহ্ দেখা হবে বিশ্ববিখ্যাত এবং বাংলাদেশে ঝড় তোলা ব্র্যান্ড CFMoto এর সাথে।

সাথে থাকুন, আরও অনেক চমক অপেক্ষা করছে।

Furious Moto Club-এর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই Moto Aid Bangladesh -কে, যারা আমাদের Bikers Mega Camping Fest, Season...
10/12/2025

Furious Moto Club-এর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই Moto Aid Bangladesh -কে, যারা আমাদের Bikers Mega Camping Fest, Season 10 এবং FTT BD, Season 3-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সমর্থন অংশগ্রহণকারীদের জন্য আরও স্মরণীয় মুহূর্ত নিশ্চিত করবে।

— with Töxïç Tŗãpz and 20 others.

Address

Police-Line
Cumilla
3500

Telephone

+8801625373577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Furious Motoclub Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share