22/03/2026
"জাগো বল দূর্বল হোক সবল"
Youths For Social Charity Association এবং নবধারা সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “সাবলম্বী” প্রকল্পের আওতায় ছয়ঘড়িয়া গ্রামের অসচ্ছল পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে মোট ৫০টি পরিবারের পাশে দাঁড়ানো হয়। এর মধ্যে ২০টি পরিবারকে সেলাই মেশিন ও ছাগল প্রদান করা হয়েছে।এছাড়াও ৩০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মানবিক এই উদ্যোগ কেবল সহায়তাই নয়, বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার প্রত্যয় বহন করে। এমন কার্যক্রম সমাজের অসচ্ছল মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাবে—এই বিশ্বাস আমাদের।
দেশ-বিদেশ থেকে যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা রইল। আপনারা আমাদের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস।
নবধারা সামাজিক সংগঠন -কে পাশে থাকার জন্য অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ।
আমরা আশা করি, এই সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।