কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন Kh Madi Foundation

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন Kh Madi Foundation

কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন Kh Madi Foundation এটি একটি অরাজনৈতিক ইসলামীক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি (মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান)

23/12/2025

🌿 একটি মহৎ স্বপ্ন, একটি পূণ্যপ্রবাহ... 🌿

ভাবুন তো! একদিন আপনার দানকৃত অর্থ একাধিকবার কর্জে হাসানা হিসেবে বিতরণ হচ্ছে —
📿 শত শত মানুষ সুদের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে।
🕊️ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঘুরে দাঁড়াচ্ছে, উপকৃত হচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ।

এমন একটি বরকতময় সদকা যদি আপনার আমার দ্বারা হয় তাহলে কেমন!
এই মহৎ ইচ্ছা ও আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করুন।
✨ আপনি নিয়ত করার মালিক, আর তাওফিক দানের মালিক হচ্ছেন মহান আল্লাহ।

🤲 আমিন!

20/12/2025
14/10/2025

#এক ব্যক্তি আবু বকর (রা.)–কে গালাগালি করছিল।
তিনি চুপচাপ শুনে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ ﷺ পাশে বসে হাসছিলেন।

একটু পর আবু বকর (রা.) জবাব দিলেন, নবী ﷺ উঠে গেলেন।
তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“হে আল্লাহর রাসূল ﷺ! আমি যখন চুপ ছিলাম, আপনি বসে ছিলেন; আমি যখন জবাব দিলাম, তখন আপনি চলে গেলেন কেন?”

রাসূলুল্লাহ ﷺ বললেন —
“তুমি যখন চুপ ছিলে, তখন ফেরেশতা তোমার হয়ে জবাব দিচ্ছিল।
কিন্তু যখন তুমি নিজে জবাব দিলে, তখন শয়তান এসে গেল। আর আমি শয়তানের পাশে বসি না।”
(সুনান আবু দাউদ: ৪৮৯৬)

শিক্ষা:
কখনও কখনও নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া।
চুপ থাকা মানে হেরে যাওয়া নয় — বরং আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকা।

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ *কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন*  প্রতিষ্ঠার শুরুটা ছিলো একেবা...
10/10/2025

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
*কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন*
প্রতিষ্ঠার শুরুটা ছিলো একেবারেই সীমিত পরিসরে, কিন্তু লক্ষ্য ছিলো মহৎ ।
আমাদের লক্ষ্য ছিলো একটি সুন্দর সুধ মুক্ত সমাজ বিনির্মাণ করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আমাদের আরেকটি লক্ষ্য সমাজের অসহায়, গরীব, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ইসলামী দ্বীনি শিক্ষা ও সমাজসেবা ছড়িয়ে দেওয়া,
আর একটি কল্যাণময় সমাজ গঠন করা।
আপনাদের সামান্য সামান্য আর একটু একটু করে আপনাদের দোয়া, ভালোবাসা এবং অক্লান্ত সহযোগিতায় আর অক্লান্ত প্রচেষ্টার বরকতেই আজ এই ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ্‌, হাটি হাটি পা পা করে অনেকদূর এগিয়ে যাচ্ছে ।

আমরা কৃতজ্ঞ সেই সকল হৃদয়বান মানুষের প্রতি, যারা নিঃস্বার্থভাবে পাশে ছিলেন, আছেন, এবং ইংশা আল্লাহ থাকবেন।
এই পথচলায় যারা পাশে থেকেছেন, যারা তাদের কষ্টার্জিত অর্থের সামান্য নিছাব পরিমাণ অংশও দান করে এই ফাউন্ডেশনের কাজে সহায়তা করেছেন আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ, কারন আপনাদের প্রতিটি দান শুধু দান নয় একেকটি দান আমাদের কাছে একটুকরো ভালোবাসা।

আপনাদের ছোট ছোট ভালোবাসা আর সহযোগিতা গুলোই আজ আমাদের এগিয়ে যাবার প্রেরণা।
আপনাদের সহযোগিতা ও আল্লাহর রহমতেই আমাদের কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন এখন অনেকদূর এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ।

*আল্লাহ তাআলা আপনাদের প্রতিটি দান কবুল করুন, আপনাদের জীবনে রিযিক ও রহমতের দরজা খুলে দিন এবং দুনিয়া ও আখিরাতে বারাকাহ দান করুন।
আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে কবুল করুন এবং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকাহ দান করুন।

*আমিন*🤲
কৃতজ্ঞতায়
কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন, বুড়িচং, কুমিল্লা।

ক. সালাতে  দাড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, তাশাহুদের বৈঠক ইত্যাদিতে দৃষ্টি কোথায় থাকবে? তাশাহুদে শাহাদাত আঙ্গুল নাড়ানো...
07/09/2025

ক. সালাতে দাড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, তাশাহুদের বৈঠক ইত্যাদিতে দৃষ্টি কোথায় থাকবে? তাশাহুদে শাহাদাত আঙ্গুল নাড়ানোর বিধান কি? খ. চোখ বন্ধ করে নামায পড়া কি জায়েজ আছে?

উত্তর:
নিম্নে উক্ত দুটি প্রশ্নের উত্তর দেয়া হল:

🌀 ক. সালাতে দৃষ্টি কোথায় থাকবে?

🔹 সালাতে কেবল তাশাহুদের বৈঠক ছাড়া অন্য সকল অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা সুন্নত। কেবল তাশাহুদের বৈঠকে দৃষ্টি থাকবে ডান হাতের শাহাদাত (তর্জনী) অঙ্গুলীর দিকে।

নিম্নে এ মর্মে বর্ণিত হাদিসগুলো পেশ করা হল:

▪ আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
إنَّ رَسُولَ اللهِ صلى الله عليه و سلم كانَ إِذَا صَلَّى، طَأْطَأَ رَأْسَهُ وَرَمَى بِبَصَرِهِ نَحْوَ الأَرْضِ
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে”।
[মুসতাদরাক হাকেম, হাদিস নং ১/৪৭৯। তিনি বলেন, হাদিসটি শাইখাইনের শর্ত অনুযায়ী বিশুদ্ধ। আল্লামা আলবানী রহ. হাদিসটির বিশুদ্ধ হওয়ার বিষয়ে সহমত পোষণ করেন। পৃ: ৮৯।]
▪অপর এক হাদিসে বর্ণিত,
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ حَتَّى خَرَجَ مِنْهَا
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বা ঘরে প্রবেশ করেন, বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সেজদার স্থান হতে অন্য দিকে ফেরান নি”।
[এ ইমাম হাকেম মুস্তাদরাকে বর্ণনা করেন, হাদিসটি শাইখাইনের শর্ত অনুযায়ী বিশুদ্ধ। দেখুন: ১/৪৭৯- আল্লামা যাহাবী রহ. হাদিসটি বিশুদ্ধ হওয়ার বিষয়ে সহমত পোষণ করেন। আল্লামা আলবানী রহ. তাদের উভয়ের সাথে একমত পোষণ করেন; দেখুন, এরওয়াল গালিল: ২/৭৩।]

#তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার বিধানঃ

🔹 তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলী দ্বারা ইশারা করা এবং সে দিকে নিদৃষ্টি নিবন্ধ রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত,
أنه كان إذا جلس للتشهد يشير بأصبعه التي تلي الإبهام إلى القبلة ويرمي ببصره إليها
“যখন তিনি তাশাহ্‌হুদের জন্য বসতেন, তখন তিনি তার বৃদ্ধাঙ্গুলের পাশে যে আঙ্গুলটি আছে (অর্থাৎ শাহাদাত বা তর্জনী আঙ্গুল) দ্বারা কিবলার দিকে ইশারা করতেন এবং তার দিকে দিক দৃষ্টি নিক্ষেপ করতেন”।
[ইবনু খুযাইমা: ১/৩৫৫; হাদিস: ৭১৯। আর মুহাক্কিক বলেন, হাদিসটির সনদ বিশুদ্ধ। দেখুন, সালাতের পদ্ধতি, পৃ: ১৩৯। অপর এক বর্ণনায় এসেছে, (وأشار بالسبابة ولم يجاوز بصره إشارته) মুসনাদে আহমাদ, হাদিস: ৪/৩, আবু দাউদ, হাদিস: ৯৯০]

▪ আব্দুল্লাহ ইবনু যুবায়র রা. থেকে বর্ণিত যে,
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِالسَّبَّابَةِ لاَ يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ ‏
“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ আদায় করতে বসতেন তখন তার বাম হাত তাঁর বাম উরুর উপর রাখতেন এবং তর্জনি দ্বারা ইশারা করতেন। আর দৃষ্টি তাঁর ইশারা অতিক্রম করত না।

উল্লেখ্য যে, আমাদের সমাজে একটি মাসআলা বলা হয় যে, রুকু অবস্থায় দৃষ্টি রাখতে হবে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে! এ কথাটি যে সহীহ সুন্নাহ পরিপন্থী তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ আমাদেরকে সহীহ সুন্নাহর পথে পরিচালিত করুন। আমীন।

🌀 খ. সালাতে চোখ বন্ধ রাখা:

কিছু মানুষকে দেখা যায়, সালাতে অধিক মনোযোগ সৃষ্টি হবে-এই নিয়তে চোখ বন্ধ করে সালাত আদায় করে। কিন্তু হাদিসের আলোকে তা সঠিক নয়। কেননা উপরোক্ত হাদিস সমূহে আমরা দেখলাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণভাবে সেজদার স্থানে আর তাশাহুদ অবস্থায় ডান হাতের তর্জনী আগুলের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতেন। এখান থেকে প্রতিয়মান হয় যে, চোখ বন্ধ করে সালাত আদায় করা সুন্নত পরিপন্থী কাজ।
তবে মুসল্লির সামনে যদি এমন কিছু থাকে বা নড়াচড়া করে যার কারণে সালাতে মনোযোগ বিঘ্নিত হয় তাহলে সে ক্ষেত্রে চোখ বন্ধ করা জায়েয আছে ইনশাআল্লাহ।
▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
©

💊 বন্ধু নির্বাচনের ছোট্ট একটা হাদীস।আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
07/09/2025

💊 বন্ধু নির্বাচনের ছোট্ট একটা হাদীস।

আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

’’সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল, কস্তুরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়ত তোমার কাপড় পু ড়ি য়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।"

সহীহুল বুখারী ২১০১, ৫৫৩৪, মুসলিম ২৬২৮, আহমাদ ১৯১২৭, ১৯১৬৩
রিয়াযুস স্বালিহীন ৩৬৭
🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄
আপনার ছোট্ট সোনামণি অথবা স্কুলে পড়ে বাচ্চাটার বন্ধু অথবা বান্ধবী আপনি নির্বাচন করে দেন।

কারণ অধিকাংশ ছেলে এবং মেয়ে নেশা এবং প্রেমে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে,
ভালো পরিবারের মেয়ে অথবা ছেলেটি ও বাজে বন্ধু ও বান্ধবীর সংস্পর্শে গিয়ে,
পিতা মাতার সারা জীবনের স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে।

বিশেষ করে যে পরিবারে অশ্লীল গান বাজনা জড়িত পিতা-মাতা সন্তান সবাই একই সাথে টিভি সিনেমা দেখে,

ওই পরিবারের বাচ্চাদের সাথে আপনার বাচ্চাকে মিশতে দেবেন না,

হেকমার সাথে কৌশলে এড়িয়ে চলুন ওই পরিবারকে।

আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন হেদায়েত দান করুন।

প্রশ্ন : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোন আমল আছে কী?উত্তর : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য নিম্নের আমলসমূহ করা যায়।...
05/09/2025

প্রশ্ন : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোন আমল আছে কী?

উত্তর : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য নিম্নের আমলসমূহ করা যায়। যেমন- ১. নিয়মিত জামা‘আতের সাথে ছালাত আদায় করা (মুসলিম হা/২২৩)। ২. গোপনে ছাদাক্বা করা (তিরমিযী হা/৬১৪, সনদ ছহীহ)। ৩. আল্লাহর যিকরে জিহবা সিক্ত রাখা (ছহীহুত তারগীব হা/১৫০৯)।
৪. আত্মীয়তার সম্পর্ক ও আমানত রক্ষা করা। রাসূল (ছাঃ) বলেন, ‘তখন ‘আমানত’ ও ‘রেহেম’কে (রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক) পাঠানো হবে। তারা দাঁড়িয়ে যাবে ছিরাতের দুই পার্শ্বে ডান ও বামে। তারপর তোমাদের কেউ সেতুটি অতিক্রম করবে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে (মুসলিম হা/১৯৫)।
৫. ছিয়াম পালন করা ও কুরআন তেলাওয়াত করা (ছহীহুত তারগীব হা/৯৮৪, ১৪৩৪)। ৬. এছাড়া নিয়মিত ওযূ করা (মুসলিম হা/২৪৬)। ৭.রাতের অন্ধকারে মসজিদে গমন করা (ছহীহুল জামে‘ হা/২৮২৩)। ৮.তাহাজ্জুদের ছালাত আদায় করা (ইবনু আবিদ্দুনিয়া, আত-তাহাজ্জুদ ওয়া ক্বিয়ামুল লায়ল পৃ. ২৮০)। ৯.সূরা বাক্বারাহ তেলাওয়াত করা, বিশেষত শেষ দুই আয়াত (মুসলিম হা/৮৬০)। ১০.সূরা কাহফ তেলাওয়াত করা (ছহীহাহ হা/২৬৫১)। ১১. ইসলামের উপর বার্ধক্যে উপনীত হওয়া (ছহীহাহ হা/১২৪৪)।
©
#কর্জেহাসানা #মিথিলাপুর

প্রশ্ন : আমার স্বামী তার বাবা-মা থেকে আলাদা হয়ে আমার ও দুই সন্তানের সাথে ভাড়া বাসায় থাকেন। মাঝে মাঝে শ্বশুর-শাশুড়ি একসাথ...
04/09/2025

প্রশ্ন : আমার স্বামী তার বাবা-মা থেকে আলাদা হয়ে আমার ও দুই সন্তানের সাথে ভাড়া
বাসায় থাকেন। মাঝে মাঝে শ্বশুর-শাশুড়ি একসাথে থাকার জন্য কান্নাকাটি করেন। আমার স্বামীও তাদের প্রতি দুর্বলতা দেখিয়ে একসাথে থাকার কথা বলেন, যদিও আমার এতে মানসিক অশান্তি হয়। আমি যদি তাদের সাথে না থাকতে চাই, এতে আমার গোনাহ হবে কি?

উত্তর : গোনাহ হবে। কারণ এতে স্বামীর পিতা-মাতাকে কষ্ট দেওয়া হচ্ছে, যাতে স্বামীও কষ্ট পাচ্ছেন। সেজন্য সম্ভবপর স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। রাসূল (ছাঃ) জনৈক নারীকে বলেন, তুমি দেখো, তুমি তার (স্বামীর) অন্তরের কোথায় অবস্থান করছ। কেননা সে-ই তোমার জান্নাত এবং সে-ই তোমার জাহান্নাম (আহমাদ হা/২৭৩৯২; ছহীহাহ হা/২৬১২)।
©
#কর্জেহাসানা #মিথিলাপুর

27/08/2025

পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী একজন তাওহিদপন্থী মুসলমান।
🎙️আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

29/06/2025

ফজরে হুজুর ফরজ পড়ে আর মুসল্লীরা সুন্নত পড়ে।

29/06/2025

ফরজ নজমাজের পর সম্মিলিত মুনাজাত কতটুকু যৌক্তিক!?

না জানার কারণে এরকম ভুল হয়তো আমরা অনেকেই করে থাকি।তোমাদের কেউ উত্তমরূপে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হলে সে যেন তার দু...
26/06/2025

না জানার কারণে এরকম ভুল হয়তো আমরা অনেকেই করে থাকি।

তোমাদের কেউ উত্তমরূপে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হলে সে যেন তার দুই হাতের আঙ্গুল না মটকায়, কেননা সে তখন সালাতের মধ্যেই থাকে (সালাত আদায়কারী হিসেবেই গণ্য হয়)।

Address

Mithilapur, Burichong
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন Kh Madi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কর্জে হাসানা মিথিলাপুর আদ-দাওয়াতু ইলাল্লাহ্ ফাউন্ডেশন Kh Madi Foundation:

Share