Red Crescent Youth, Cumilla

Red Crescent Youth, Cumilla We work to prevent and relieve human suffering caused by disasters and crises through proactive and

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্ক...
18/06/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্কুল ও কলেজে পত্র প্রেরণের কার্যক্রম চলমান।

📢 ৩য়-৪থ-৫ম দিনের কার্যক্রম |১৬/০৬/২০২৬ থেকে ১৮/০৬/২০২৬বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে স্বাস...
18/06/2026

📢 ৩য়-৪থ-৫ম দিনের কার্যক্রম |
১৬/০৬/২০২৬ থেকে ১৮/০৬/২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
৩য় দিন
📍 বামিশা সদর দক্ষিণ উপজেলা — ২৫-৩০ জন
📍 অহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৫০-৬০ জন
📍 ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৬০-৬৫ জন
৪থ দিন
📍 রাম্মানির দিগিরপার -২০-২৫ জন
📍 সুয়াগাজি - ৩০-৩৫ জন
📍 কমলাপুর - ৫০-৫৫ জন
৫ম দিন
📍 ঝাকুনিপাড়া - ২০-২৫ জন
📍সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৫৫-৬০ জন
📍নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় - ৩০-৩৫ জন

মোট ৪০০+ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।
মানবতার সেবায়, মানুষের পাশে — এটাই আমাদের অঙ্গীকার।

📢 দ্বিতীয় দিনের কার্যক্রম | ১৫/০৬/২০২৬আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনত...
15/06/2026

📢 দ্বিতীয় দিনের কার্যক্রম | ১৫/০৬/২০২৬

আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

📍 শ্রীমন্তপুর, সদর দক্ষিণ উপজেলা — ৩০-৩৫ জন
📍 মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৬০-৭০ জন
📍 দারুল উলূম মঈনুল ইসলাম মাদরাসা ও স্কুল — ৪০-৪৫ জন

মোট ১৯০+ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।

মানবতার সেবায়, মানুষের পাশে—এটাই আমাদের অঙ্গীকার।

📢 প্রথম দিনের কার্যক্রম | ১৪/০৬/২০২৬বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে আজ স্বাস্থ্য সচেতনতামূ...
14/06/2026

📢 প্রথম দিনের কার্যক্রম | ১৪/০৬/২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে আজ স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

📍 আড়াইওরা পশ্চিম পাড়া — ২০-২৫ জন
📍 আড়াইওরা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৬০-৭০ জন
📍 আড়াইওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৫০-৫৫ জন
সর্বমোট ১৬০+ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

❤️ মানবতার সেবায় সর্বদা পাশে — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিট।

One Drop of Humanity. Give Blood. Save Lives.🩸 World Blood Donor Day 2026 🩸আপনার এক ব্যাগ রক্ত কারও জীবনে ফিরিয়ে আনতে প...
14/06/2026

One Drop of Humanity. Give Blood. Save Lives.

🩸 World Blood Donor Day 2026 🩸

আপনার এক ব্যাগ রক্ত কারও জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশা। আসুন, স্বেচ্ছায় রক্তদান করি এবং মানবতার পাশে দাঁড়াই।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের মাসিক সাধারণ সভা অদ্য ১১ই জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার র...
11/06/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের মাসিক সাধারণ সভা অদ্য ১১ই জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব প্রধান জনাব মোঃ মাহমুদুল হাসান। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপ-যুব প্রধান-১ জনাব মোঃ সাইফুল ইসলাম, উপ-যুব প্রধান-২ জনাব কাজী মুহাম্মদ মহিবুল্লাহ। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান জনাব ইমতিয়াজুর রহমান, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগীয় প্রধান জনাব পারভেজ মোশারফ, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান জনাব বশির আহম্মেদ, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান জনাব তানজিনা আক্তার প্রিভা। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান জনাব ফাতেমা আক্তার, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ-প্রধান জনাব মোঃ সাইদুল আলম, দুর্যোগ ও মানবিক সারা প্রধান বিভাগীয় উপ-প্রধান জনাব মোসাম্মৎ আরাফা আক্তার মেঘলা, স্বাস্থ্য সেবা বিভাগীয় উপ-প্রধান জনাব জাকারিয়া আরিফ। এবং অন্যান্য সদস্যবৃন্দ।

মানবতার পথে তরুণ প্রাণের পদার্পণ: যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের নতুন সদস্য সংগ্রহ ও নবীন বরণ স...
09/06/2026

মানবতার পথে তরুণ প্রাণের পদার্পণ: যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের নতুন সদস্য সংগ্রহ ও নবীন বরণ সহায়তা কর্মসূচি❗

আজ (০৮ই জুন ২০২৬, সোমবার) যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের ডিগ্রি শাখায় এক বর্ণাঢ্য নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সাথে, ক্যাম্পাসে পা রাখা নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম দিনে তাদের নিজ নিজ বিভাগ খুঁজে পেতে আন্তরিকভাবে সহায়তা প্রদান করেন রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবী।

সদস্য নিবন্ধন বুথ উন্মুক্ত করার পর থেকেই নতুন শিক্ষার্থীদের মাঝে দারুণ উদ্দীপনা দেখা যায়। বহু শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করে মানবিকতার এই বৈশ্বিক পরিবারে নিজেদের নাম লেখান এবং আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই মহতী উদ্যোগ কেবলই একটি সাধারণ সদস্য সংগ্রহ কার্যক্রম নয়, বরং এটি তরুণদের অন্তরে নিঃস্বার্থ সমাজসেবা ও মানবকল্যাণের বীজ বুনে দেওয়ার এক অনন্য সূচনা। দিনটি ছিল মূলত এক নতুন অঙ্গীকারের প্রতীক—যেখানে নবীনরা পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মানবসেবার মহৎ দীক্ষায় দীক্ষিত হওয়ার শপথ নিয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে এই সদস্য সংগ্রহ ও নিবন্ধন কর্মসূচি আগামী আরও কয়েকদিন চলমান থাকবে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার সকল শিক্ষার্থীকে যুব রেড ক্রিসেন্ট পরিবারের অংশ হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

​"মানবতার সেবায়, তারুণ্যের অঙ্গীকার" 💖

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ

আসুন, আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে পরিষ্কার ও সবুজ রাখার অঙ্গীকার করি এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।
05/06/2026

আসুন, আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে পরিষ্কার ও সবুজ রাখার অঙ্গীকার করি এবং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।

🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।✅ পর্যাপ্ত পানি পান করুন✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন...
04/06/2026

🌡️ তীব্র তাপপ্রবাহ শুধু অস্বস্তিই নয়, এটি হতে পারে প্রাণঘাতীও।

✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন
✅ হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখুন
✅ মাথা ঘোরা, অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থ বোধ করলে দ্রুত বিশ্রাম এবং চিকিৎসা নিন

তাপপ্রবাহের ঝুঁকি কমাতে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।







Red Crescent Youth, Cumilla ❤️

Every act of kindness matters.Thank you to our Red Cross and Red Crescent staff and volunteers for bringing comfort in m...
31/05/2026

Every act of kindness matters.

Thank you to our Red Cross and Red Crescent staff and volunteers for bringing comfort in moments of crisis, restoring hope when it is needed most, and reminding people that they are not alone.

Red Crescent Youth, Cumilla
Bangladesh Red Crescent Society(BDRCS)
International Federation of Red Cross and Red Crescent Societies

Address

Nawab Faizunnessa Road
Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801712153475

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Crescent Youth, Cumilla:

Share