04/08/2026
বর্ষাকালে সাপের কামড় থেকে শিশুকে সুরক্ষিত রাখুন!
বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের উপদ্রব বেড়ে যায়।
তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
✅ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
✅ শিশুদের খালি পায়ে বাইরে যেতে নিরুৎসাহিত করুন
✅ রাতে টর্চ বা লাইট ব্যবহার করুন
✅ সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক নয়, দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান
✅ মনে রাখুন, প্রথম এক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপ একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),
শিশুর কণ্ঠ, শিশুর অধিকার। ❤️💚