আলোর প্রত্যাশায় বাংলাদেশ

আলোর প্রত্যাশায় বাংলাদেশ এটি একটি স্বেচ্ছাসেবামূলক,অরাজনৈতিক,শিক্ষা ও সচেতনতামূলক সামাজিক সংগঠন।

আসসালামু'আলাইকুম

'আলোর প্রত্যাশায় বাংলাদেশ' একটি স্বেচ্ছাসেবী,অরাজনৈতিক,শিক্ষা ও সচেতনতা মূলক,সামাজিক সংগঠন।

বর্তমান যুব সমাজ যেখানে দিনদিন অবক্ষয়ের দিকে পতিত হচ্ছে,সেখানে একদল যুবক যুবতী প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে তাদেরকে সমাজ উন্নয়নে মনোনিবেশ করাতে এবং সমাজের উন্নয়ন ঘটাতে।

আলোর প্রত্যাশায় বাংলাদেশ বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করে।এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ�

�সমাজের পিছিয়ে পরা অসহায় সুবিধা বঞ

্চিত মানুষদের সাহায্যে সহযোগিতা এবং সচেতন করার লক্ষেই এগিয়ে চলা আমাদের।


☞শিশু শিক্ষা(প্রত্যাশা স্কুল)।
অসহায় সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথশিশুদের এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সকল সুযোগ করে দেওয়া।

☞রক্তদাঁনে সামাজিক সচেতনতা সৃষ্টি(প্রত্যাশা ব্লাড ব্যাংক)।
অসহায় মূমুর্স রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়া,যেকোন শ্রেণীর মানুষদের রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ করে দেওয়া।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা
রক্তদানে সচেতনতা সৃষ্টি করা।

☞ইভটিজিং,যৌন হয়রানি,বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

☞পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সামাজিক সচেতনতা সৃষ্টি (ক্লিন সিটি)।

☞বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার পথশিশুদের মাঝে পৌছে দেওয়া(প্রত্যাশা ফুড ব্যাংক)।

☞এছাড়াও বিভিন্ন দূর্যোগের সময় মানুষের পাশে দাড়ানো,অসহায় মানুষদের চিকিৎসায় পাশে দাড়ানো ও বৃক্ষ রুপণ করে থাকি আমরা।

আমরা চেষ্টা করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন করে গড়ে তুলতে এবং দেশের উন্নয়নে অংশীদার করতে।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় অংশীদার হতে পারেন আপনিও।

প্রত্যাশিয়ান পরিবারে আপনাকে সবিনয়ে স্বাগতম��।

"তরুণদের হাতে দেশ,আলোকিত হবে বাংলাদেশ"


ভালো থাকবেন,সুস্থ থাকবেন।সর্বোপরি প্রতিদিন নূন্যতম একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন।।ধন্যবাদ

আবারো এভারেস্ট জয় ✌️!বিশ্ব মঞ্চে বাংলাদেশকে উচিয়ে ধরেছেন আপনি,  প্রত্যাশিয়ান অভিনন্দন বাবর আলী  সাহেব👏।
19/05/2024

আবারো এভারেস্ট জয় ✌️!

বিশ্ব মঞ্চে বাংলাদেশকে উচিয়ে ধরেছেন আপনি, প্রত্যাশিয়ান অভিনন্দন বাবর আলী সাহেব👏।

প্রত্যাশিয়ান অভিনন্দন ✌️!শ্রীলংকা ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ ক্রিকেট দল।
18/03/2024

প্রত্যাশিয়ান অভিনন্দন ✌️!

শ্রীলংকা ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ ক্রিকেট দল।

আপনার ব্রেইনকে সর্বোচ্চ সক্রিয় রাখতে এই কাজ গুলো করতে পারেন।
03/03/2024

আপনার ব্রেইনকে সর্বোচ্চ সক্রিয় রাখতে এই কাজ গুলো করতে পারেন।

বেইলি রোডের ভবনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা,  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি।
01/03/2024

বেইলি রোডের ভবনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি।

শিশুকে শেখাতে হয় ধরে ধরে ধীরে ধীরে, জানতে চাওয়ার আগ্রহ জাগাতে হয়! অন্যথায় শেখানোর চেষ্টা শতভাগ বিফল। কারণ শিশু যদি জানতে...
29/02/2024

শিশুকে শেখাতে হয় ধরে ধরে ধীরে ধীরে, জানতে চাওয়ার আগ্রহ জাগাতে হয়! অন্যথায় শেখানোর চেষ্টা শতভাগ বিফল। কারণ শিশু যদি জানতেই না চায় তবে শিখতে চাওয়ার মনোভাব উল্লেখযোগ্য নয়। সুতরাং শিশুর বন্ধু হতে হবে, খেলার সাথী হতে হবে, শিখাতে ও বুঝাতে হবে কোমল ভাষায়।

প্রত্যাশা স্কুল-৬
কুড়িগ্রাম
আলোর প্রত্যাশায় বাংলাদেশ

শতশত শিশু শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক ক্যাম্পেইন গুলো বেশ আনন্দমুখর হয়। ছোট ছোট কচিকাঁচাদের দারুণ রেসপন্স ও তাদের জানা...
25/02/2024

শতশত শিশু শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক ক্যাম্পেইন গুলো বেশ আনন্দমুখর হয়। ছোট ছোট কচিকাঁচাদের দারুণ রেসপন্স ও তাদের জানার আগ্রহ আমাদের বেশ অনুপ্রাণিত করে।

শিশুরা খুব আগ্রহ নিয়ে নিজের রক্তের গ্রুপ জানতে আসে আমাদের নিকট। কোনো ফি দিতে হবেনা, বিনামূল্যে জেনে আরো মহা খুশি। পরিশেষ...
23/02/2024

শিশুরা খুব আগ্রহ নিয়ে নিজের রক্তের গ্রুপ জানতে আসে আমাদের নিকট। কোনো ফি দিতে হবেনা, বিনামূল্যে জেনে আরো মহা খুশি। পরিশেষে, নিজের শরীরে বয়ে চলা রক্তের গ্রুপ জানতে পেরে সেকি আনন্দ বাচ্চাদের।

ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ, শ্রদ্ধাভরে স্মরণ করছি হে শহিদ সূর্য সন্তান।সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং ...
21/02/2024

ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ, শ্রদ্ধাভরে স্মরণ করছি হে শহিদ সূর্য সন্তান।

সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে প্রত্যাশিয়ান পরিবার।

মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের স্কুল দেখতে আসেন, সাথে করে উপহারও নিয়ে আসেন, নিজেদের গুরুত্বপূর্ণ কিছু সময়...
20/02/2024

মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের স্কুল দেখতে আসেন, সাথে করে উপহারও নিয়ে আসেন, নিজেদের গুরুত্বপূর্ণ কিছু সময় বাচ্চাদের সঙ্গে কাটান। বাচ্চারা এতে দারুণ আনন্দ পায়, নতুন মানুষ তাদের কাছে সবসময় আনন্দের উপলক্ষ নিয়ে আসে বলেই তারা জানে।

প্রতিটি অনুষ্ঠান আমাদের শিশুদের জন্য একটি আনন্দমুখর দিন বয়ে নিয়ে আসে। এই আনন্দ কাছ থেকে না দেখলে উপলব্ধি করা কঠিন।
18/02/2024

প্রতিটি অনুষ্ঠান আমাদের শিশুদের জন্য একটি আনন্দমুখর দিন বয়ে নিয়ে আসে। এই আনন্দ কাছ থেকে না দেখলে উপলব্ধি করা কঠিন।

Address

Sadar South, Cumilla
Cumilla
3503

Telephone

+8801956405567

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর প্রত্যাশায় বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share