BD Clean - Cumilla

Call Directions Website Contact the organization

BD Clean - Cumilla We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.
(1)

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৬ পর্যন্ত) ৫৮ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতারছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎ...
15/10/2026

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতার
ছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।

সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব, শুধু অসুর নয় বরং বধ হোক সকল অশুভ শক্তিরও।

তারই সাথে দূর হোক অপরিচ্ছন্ন মানসিকতা। পূজা হোক স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন। চারপাশে ছড়িয়ে যাক শুদ্ধতার আলো। আর সেই আলোতে আলোকিত হোক সকলের মন।

এই আনন্দঘন দিনগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে সকল দেশপ্রেমিক সহযোদ্ধাদের জানাই শারদীয় শুভেচ্ছা। পরিচ্ছন্নতায় এবং পবিত্রতায় হোক পূজা উদযাপন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

এই ক্যাম্পাস আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। স্লোগানকে সামনে রেখে  #পরিচ্ছন্নতার_বার্তা_ছড়িয়ে_পড়েছে_বরুড়া_হাজী_নোয়া...
14/10/2026

এই ক্যাম্পাস আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। স্লোগানকে সামনে রেখে #পরিচ্ছন্নতার_বার্তা_ছড়িয়ে_পড়েছে_বরুড়া_হাজী_নোয়াব_আলী_পাইলট_উচ্চ_বিদ্যালয়ে

বৈশিষ্ট্যগতভাবে স্কুল হলো শিক্ষার্থীদের সবচেয়ে বড় আনুষ্ঠানিক সংগঠন, স্কুল তরুণদের জন্য স্বাভাবিকভাবে একত্রিত হবার স্থান। সাধারণভাবে স্কুল সম্পর্কে মানুষের শ্রদ্ধাবোধ সর্বোচ্চ এবং শিক্ষক সমাজে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব। শিক্ষকদের কথা স্কুল কলেজসহ সহজেই তার চারপাশের সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে, পরবর্তীতে সমাজে সচেতনতা তৈরির কাজ অনেক সহজ হয়।

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" এই মূলমন্ত্রকে সামনে রেখে নিরলস কাজ করে চলেছে বিডি ক্লিন এর প্রতিটি জেলা ও উপজেলা টিম।
তারই ধারাবাহিকতায় #বিডি_ক্লিন_কুমিল্লার জেলার #বিডি_ক্লিন_বরুড়া টিম পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে গিয়েছিল বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে।

আমরা বিশ্বাস করি আমাদের এই স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্ম হবে সচেতন সুনাগরিক ও পরিচ্ছন্ন মনের মানুষ। স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে উঠবে দেশের প্রতিটি এলাকার আপামর জনসাধারণ।

#বিডি_ক্লিন_বরুড়া টিমের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, বিডি ক্লিন এর কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন বিডি ক্লিন কুমিল্লার জেলা সমন্বয়ক মোঃ ইমদাদুল হক হৃদয় ও বিডি ক্লিন বরুড়া টিমের উপ-সমন্বয়ক তানভীর ফরাজী।

উনাদের গঠনমূলক বক্তব্যে মুখরিত হয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবঃ মোহাম্মদ মেধাদ উদ্দিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য ও শপথ পাঠ করানোর মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

 #হ্যালো_পাইলটিয়ান!আগামী ১৩ই অক্টোবর,২০২৬ রোজ মঙ্গলবার পরিচ্ছন্নতার বার্তা নিয়ে আমরা বিডি ক্লিন - বরুড়া উপজেলা টিম আসছি ...
12/10/2026

#হ্যালো_পাইলটিয়ান!

আগামী ১৩ই অক্টোবর,২০২৬ রোজ মঙ্গলবার পরিচ্ছন্নতার বার্তা নিয়ে আমরা বিডি ক্লিন - বরুড়া উপজেলা টিম আসছি বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ "বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়" এ। পরিচ্ছন্ন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় গড়ে তুলতে যুক্ত হন আপনিও!

তারিখঃ ১৩ই অক্টোবর ২০২৬
সময়ঃ সকাল ৯.০০ টা
রিপোর্টিং স্থানঃ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় গেইট।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

09/10/2026

ময়লার ভাগাড় থেকে পরিচ্ছন্নতার অঙ্গীকার,
নিজের হাতে গড়ি আমরা সুন্দর পরিবেশের দ্বার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

07/10/2026

আনন্দ উল্লাসে মিলুক প্রাণ
পরিচ্ছন্নতায় বাড়ুক দেশের সন্মান।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

28/09/2026

বিডি ক্লিন নেত্রকোনা এর তারুণ্যের কঠোর পরিশ্রমে পরিচ্ছন্ন হচ্ছে সাধুপাড়া বেলতলী খাল।

শপথ বাক্য পাঠ করছেন বিডি ক্লিন তারুণ্যরা।

ময়লা নয়, পরিচ্ছন্নতায় গড়ি ভবিষ্যৎ—সুন্দর পৃথিবী হোক আমাদের সবার প্রত্যয়। #বিডি_ক্লিন_কুমিল্লা_৩নং জোনের উদ্যোগে  #টমছমব্...
26/09/2026

ময়লা নয়, পরিচ্ছন্নতায় গড়ি ভবিষ্যৎ—
সুন্দর পৃথিবী হোক আমাদের সবার প্রত্যয়।

#বিডি_ক্লিন_কুমিল্লা_৩নং জোনের উদ্যোগে #টমছমব্রীজ_মুক্তিযোদ্ধা_কমপ্লেক্সের_সামনের অংশে পরিচালিত হলো একটি পরিচ্ছন্নতা অভিযান।

শুধু একটি জায়গা পরিষ্কার করাই নয়—এ উদ্যোগের মূল লক্ষ্য আমাদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতা তৈরি করা। তারুণ্যের শক্তি আর সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাই আমাদের শহর, আমাদের দেশ হয়ে উঠুক আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব শুধু কারও একার নয়—এ দায়িত্ব আমাদের সবার। তাই পরিবর্তনের শুরুটা হোক নিজের জায়গা থেকেই।

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।”

আসুন, আমরা নিজেরাও সচেতন হই, অন্যকেও সচেতন করি এবং আমাদের প্রিয় শহর ও দেশের সৌন্দর্য ধরে রাখতে একসঙ্গে কাজ করি।

তারুণ্যের শক্তিতে আসুক পরিবর্তন,
সচেতনতায় গড়ে উঠুক পরিচ্ছন্ন বাংলাদেশ।

#বিডিক্লিন
#বিডিক্লিনকুমিল্লা

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

#পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

21/09/2026

অবহেলার স্তর ছিঁড়ে আমরা নামাই আলো,
পরিচ্ছন্নতাই হোক নির্মল ভালো।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/09/2026

খালের দুঃখ ময়লা আর অসচেতন মানুষ,
কবে আমরা শুধরাবো কবে ফিরবে হুশ?

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Cumilla:

Shortcuts

Share