মুন্সিরহাট কমিউনিটি-Munshirhat Community

মুন্সিরহাট কমিউনিটি-Munshirhat Community Page to bring the people in one place to communicate. to share the creative ideas and thoughts to develop our munshirhat and our people.

to find out our problems and get them soluation by discussion. This page is free of politics বিসমিল্লাহ হির রাহ মানির রাহিম
বাংলাদেশ- পৃথিবীর ইতিহাসে সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে সম্পূর্ন ভিন্ন একটি জাতির আবাসস্থল। । এ দেশে আছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ যার অধিকাংশই খুব সহজ সরল জীবন ধারণ করে, ভালো থাকার জন্য যাদের খুব বেশি কিছু লাগেনা, যারা খুব অল্পতেই তুষ্ট। স্বাধীনতার পর থেকে এ পর্য

ন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এ জাতির জীবনে এসেছে অমূল কিছু পরিবর্তন যার কিছু জাতির কল্যাণের, কিছু অপ্রত্যাশিত- যার ফলশ্রুতিতে বার বার বাধাগ্রস্থ হয়েছে এদেশের মানুষের জীবনব্যবস্থার উন্নতি, বাধাগ্রস্থ হয়েছে এদেশের অর্থনীতি, ব্যহত হয়েছে দেশের উন্নয়নের ধারাবাহিকতা আর এসবের ক্ষতিকর প্রভাবটা পড়েছে সকল শ্রেণীর মানুষের জীবনে তবে অধিকাংশেই পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবনে। উল্লেখ্যঃ এদশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর। আর এই দেশের এবং এই দেশের মানুষের জীবন-মান ব্যহত হবার অপ্রত্যাশিত ব্যপারগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক দুর্বিত্তায়ন, বাংলাদেশের ৯০% এরও বেশি মানুষ যার দ্বারা প্রভাবিত। “যে কোনো দেশের দেশের রাজনীতি হচ্ছে তার দেশের মঙ্গলের জন্য, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন আর শান্তির জন্য কিন্তু অবাক হওয়ার মত ব্যপার হলেও এটাই সত্যি যে, আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে এদেশের শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়।” এদেশের সাধারন মানুষ কখনই স্বাধীন ছিলনা এখনও নেই এরা কখনো শোষিত হয়েছে বিদেশিদের দ্বারা কখনো স্বদেশেরই ক্ষমতালিপ্সু কিছু রাজনৈতিক দুর্বিত্তদের দ্বারা। আর সেখান থেকে উত্তরনের দায়িত্বটা আমরা যারা সমাজের ভোক্তবোগী সাধারণ মানুষ আছি আমাদেরই নিতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে। আমাদেরকে আসতে হবে সকল রাজনীতির উর্ধে, দূর্নিতিবাজ রাজনৈতিক নেতারা যেন আমাদেরকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে। আর এসব মাথায় রেখে আমাদের সমাজের সাধারণ মানুষদের নিজেদের উন্নয়নে আমাদেরই সক্রিয় ভূমিকা রাখতে হবে। যার জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। একটা কথা আমরা সবাই জানি- একতাই বল। তাই আসুন আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে পুরনো সেই ক্ষতিকর চিন্তা চেতনাগুলোকে বাদ দিয়ে, নিজেরাই নিজেদের ভাবনার মত করে সমাজটাকে বদলে দেই, আর বুঝিয়ে দেই সেই দুর্বিত্তদের আমরা কি পারি। এই সমাজে যতদিন আমরা দরিদ্র আছি ততদিন রাজনৈতিক নেতারা আমাদের থেকে সুযোগ নিতে পারবে। আর এই দরিদ্রতা শুধু অর্থনৈতিক দরিদ্রতা নয়, মানুষিক দরিদ্রতা, চারিত্রিক দরিদ্রতা, নৈতিক দরিদ্রতা। এই দরিদ্রতাগুলো দূর করতে পারলেই আমাদের উন্নয়নে কেউ বাধা হয়ে দাড়াতে পারবেনা। আসুন সবাই মিলে আল্লাহর নামে শপথ নেই, আমরা হারবনা......

যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোই বুদ্ধিমানের কাজ। লম্বা রেসের ঘোড়াকে ছোট দৌড়ে আটকে রাখা ঠিক নয়। এখন সময় এগিয়ে যাওয়া...
20/01/2024

যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোই বুদ্ধিমানের কাজ। লম্বা রেসের ঘোড়াকে ছোট দৌড়ে আটকে রাখা ঠিক নয়। এখন সময় এগিয়ে যাওয়ার।

নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এই শীতের কবলে পড়া আর বাঘের কপালে পড়া একই জিনিস। যে শীতের কবলে পড়েনি সে শীতের মর্ম বু...
16/01/2024

নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এই শীতের কবলে পড়া আর বাঘের কপালে পড়া একই জিনিস। যে শীতের কবলে পড়েনি সে শীতের মর্ম বুঝবে না, যাদের সুযোগ আছে অন্তত দু চার পিস করে কম্বল শীতার্তদের ব্যবস্থা করে দিন। ভাল থাকি, ভাল রাখি।

দুবাই থেকে বাছাই করা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হাতে হাতে আনা। ঢাকা এবং মুন্সীরহাট থেকে নিতে পারবেন। যাদের লাগবে যোগাযোগ কর...
15/09/2023

দুবাই থেকে বাছাই করা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হাতে হাতে আনা। ঢাকা এবং মুন্সীরহাট থেকে নিতে পারবেন। যাদের লাগবে যোগাযোগ করবেন- 01821222373

Address

Cumilla
3550

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুন্সিরহাট কমিউনিটি-Munshirhat Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বিসমিল্লাহ হির রাহ মানির রাহিম বাংলাদেশ - একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। পৃথিবীতে যে ক'টি রাষ্ট্র জাতিরাষ্ট্র হিসেবে মর্যাদা পায় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে আছে বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষ যার অধিকাংশই খুব সহজ সরল জীবন ধারণ করতে পছন্দ করে, ভালো থাকার জন্য যাদের খুব বেশি কিছু লাগেনা, যারা খুব অল্পতেই তুষ্ট। মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এ জাতির জীবনে এসেছে অমূল কিছু পরিবর্তন যার কিছু জাতির কল্যাণের, কিছু অপ্রত্যাশিত- যার ফলশ্রুতিতে বার বার বাধাগ্রস্থ হয়েছে এদেশের মানুষের জীবনব্যাবস্থার উন্নতি, বাধাগ্রস্থ হয়েছে এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যহত হয়েছে উন্নয়নের ধারাবাহিকতা, আর এর ক্ষতিকর প্রভাবটা পড়েছে দেশের সকল শ্রেণীপেশার মানুষের জীবনে তবে অধিকাংশেই পড়েছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবনে।

উল্লেখ্যঃ মাথাপিছু গড় আয় খুব ভাল হলেও এসম্পদের ৭৫% ভাগই গুটিকয়েক ক্ষমতাবান দূর্বিত্তদের দখলে। সুবিধাবাদী সরকারগুলো কখনো মধ্যম আয়ের দেশ, কখনো উন্নয়নশীল দেশ বললেও এদশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর। আর এই দেশের এবং এই দেশের মানুষের জীবন-মান ব্যহত হবার অপ্রত্যাশিত ব্যপারগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক দুর্বিত্তায়ন।

“যে কোনো দেশের দেশের রাজনীতি হচ্ছে তার দেশের মঙ্গলের জন্য, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন আর শান্তির জন্য কিন্তু অবাক হওয়ার মত ব্যপার হলেও এটাই সত্যি যে, আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে এদেশের শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়।”

স্বাধীন ও সার্বভৌম দেশ বলা হলেও এটি শুধু আক্ষরিক অর্থেই সীমাবদ্ধ। এদেশের সাধারন মানুষ কখনই স্বাধীন ছিলোনা, এখনও নেই । এরা কখনো শোষিত হয়েছে বিদেশিদের দ্বারা, কখনো স্বদেশেরই ক্ষমতালিপ্সু কিছু রাজনৈতিক দুর্বিত্তদের দ্বারা। যে রাজনীতি মানুষের জন্য, সে রাজনীতিই যখন মানুষের অশান্তির মুল কারণ হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে উত্তরনের দায়িত্বটা আমাদের ভোক্তভুগী সাধারণ মানুষদেরই নিতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে। এদেশে রাজনীতির নামে যে নোংরামী চলছে তার উর্ধ্বে গিয়ে, দূর্নীতিবাজ রাজনৈতিক নেতা নামের পান্ডারা যেন আমাদেরকে তাদের অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, এসব মাথায় রেখে আমাদের সমাজের সাধারণ মানুষের উন্নয়নে নিজেদেরই সক্রিয় ভূমিকা রাখতে হবে।