Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team

Call Directions

Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন।

ছাত্র-শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা।আজ ২৭/০৯/২০২৬ ইং, রোজ রবিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিট...
27/09/2026

ছাত্র-শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা।

আজ ২৭/০৯/২০২৬ ইং, রোজ রবিবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামে “ছাত্র-শিক্ষক সমন্বয়ে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঞাঁ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপনার দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্টের ইনচার্জ ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব ওমর ফারুক মজুমদার।

উক্ত সভায় যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা এবং অন্যান্য দায়িত্ব যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করেন।

অনুষ্ঠান শেষে দলনেতা মোঃ ফরহাদ হোসেন উপস্থিত সকল স্বেচ্ছাসেবীকে তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষের পাশে, সমাজের কল্যাণে—যুব রেড ক্রিসেন্ট। ❤️

আজ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সক্রিয় সদস্য Muntaha Chowdhury Tabassum  এর জন্মদিন🎂জন্মদিনে য...
24/09/2026

আজ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সক্রিয় সদস্য Muntaha Chowdhury Tabassum এর জন্মদিন🎂

জন্মদিনে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! ❤️
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি!

🎉 শুভ জন্মদিন, প্রফেসর নূর মোহাম্মদ হারেছী স্যার! 🎉আজ যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সম্মানিত ...
24/09/2026

🎉 শুভ জন্মদিন, প্রফেসর নূর মোহাম্মদ হারেছী স্যার! 🎉

আজ যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সম্মানিত প্রফেসর ইনচার্জ প্রফেসর নূর মোহাম্মদ হারেছী স্যার-এর শুভ জন্মদিন।

এ উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট অফিসে কেক কেটে স্যারের জন্মদিন উদযাপন করা হয়।

স্যারের আন্তরিক দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ আমাদের স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।

যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে স্যারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

মহান আল্লাহ তায়ালা স্যারকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন।

শুভ জন্মদিন, স্যার! 🌸❤️

মানবসেবায় নিষ্ঠা, দায়িত্বশীলতা, সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ২০২৬...
23/09/2026

মানবসেবায় নিষ্ঠা, দায়িত্বশীলতা, সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচিত হয়েছেন ছেলে ও মেয়ে থেকে আমাদের দুইজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী।তাঁরা হলেন:—
১। ইশতিয়াক আহমেদ মাহি
২।নূরে তাসমিন সানজিদা

আপনাদের আন্তরিকতা ও দায়িত্ববোধ আমাদের পুরো স্বেচ্ছাসেবী পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস। 💙

যুব রেড ক্রিসেন্ট,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।মানবতার সেবায় আপনাদের পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক। ❤️

মানবতার সেবায়, সর্বদা পাশে।

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️আলহামদুলিল্লাহ 🌸গত ২১/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়...
22/09/2026

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️

আলহামদুলিল্লাহ 🌸
গত ২১/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সদস্য MD AL Mehedi ৩য় বারের মতো AB+ (এবি পজেটিভ) রক্তদান করলেন!

▪️স্থান:কুমিল্লা মীম হসপিটাল

▪️যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

▪️আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️আলহামদুলিল্লাহ 🌸গত ২০/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়...
22/09/2026

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️

আলহামদুলিল্লাহ 🌸
গত ২০/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সদস্য Halima Islam ১ম বারের মতো B+ (বি পজেটিভ) রক্তদান করলেন!

▪️স্থান:কে আলী মা ও শিশু হসপিটাল

▪️যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

▪️আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

আজ ২২/০৯/২০২৬ ইং, রোজ মঙ্গলবার, উচ্চ মাধ্যমিক (২০২৬–২৭ সেশন) প্রথম বর্ষে বিভিন্ন স্থান থেকে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থ...
22/09/2026

আজ ২২/০৯/২০২৬ ইং, রোজ মঙ্গলবার, উচ্চ মাধ্যমিক (২০২৬–২৭ সেশন) প্রথম বর্ষে বিভিন্ন স্থান থেকে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে টানা তৃতীয় দিনের মতো সহায়তা প্রদান করেছে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল।

এছাড়াও গতকাল উদ্ধার করা গুরুত্বপূর্ণ ফাইলটির প্রকৃত মালিককে খুঁজে বের করে আজ তা তাঁর কাছে হস্তান্তর করা হয়।

কার্যক্রম শেষে দলনেতা মোঃ ফরহাদ হোসেন যুব স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

🚨 জরুরি বার্তাআজ উচ্চ মাধ্যমিক শাখার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ (২০২৬–২৭ সেশন)-এর ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন ত...
21/09/2026

🚨 জরুরি বার্তা
আজ উচ্চ মাধ্যমিক শাখার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ (২০২৬–২৭ সেশন)-এর ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার সময় যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দল একটি গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার করে।

◾ফাইলটিতে মূল সনদপত্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। বর্তমানে ফাইলটি যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের হেফাজতে রয়েছে।

◾যার ফাইল, তিনি প্রয়োজনীয় প্রমাণসহ রেড ক্রিসেন্ট অফিসে অথবা আগামীকাল উচ্চ মাধ্যমিক শাখার জামতলায় রেড ক্রিসেন্টের হেল্পডেস্ক থাকবে সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📢 ফাইলের প্রকৃত মালিককে খুঁজে পেতে সবাই পোস্টটি শেয়ার করে তথ্যটি ছড়িয়ে দিন।

আজ ২১/০৯/২০২৬ ইং, রোজ সোমবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ব...
21/09/2026

আজ ২১/০৯/২০২৬ ইং, রোজ সোমবার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং উচ্চ মাধ্যমিক শাখার নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

◼️ উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞাঁ এবং উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ।এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের প্রফেসর ইনচার্জ ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ হারেছী।

◼️ “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ করা হয়।

◼️ তাছাড়াও উচ্চ মাধ্যমিক (২০২৬-২৭ সেশন) প্রথম বর্ষে ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের ২য় দিনের মতো ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে যুব সদস্যরা সহায়তা প্রদান করেন।

সকল কার্যক্রম শেষে দলনেতা মোঃ ফরহাদ হোসেন উপস্থিত যুব স্বেচ্ছাসেবীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️আলহামদুলিল্লাহ 🌸গত ১৮/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়...
20/09/2026

হাসবে রোগী বাঁচবে প্রাণ,আমরা করব রক্তদান ♥️

আলহামদুলিল্লাহ 🌸
গত ১৮/০৯/২০২৬ ইং তারিখে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সদস্য Azim Mohammad Bayzed ৪র্থ বারের মতো A+ (এ পজেটিভ) রক্তদান করলেন!

▪️স্থান:ব্রাহ্মণপাড়া মধুমতী হাসপাতাল

▪️যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

▪️আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

Address

Cumilla
3500

Telephone

01871637804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth,Cumilla Victoria Govt. College Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share