27/01/2025
আজ ২৬ জানুয়ারি কুমিল্লায় আন্তর্জাতিক পরিচ্ছন্ন শক্তি দিবস ২০২৫ উদযাপন🌍🌱
মানববন্ধনের প্রতিপাদ্য বিষয় ছিলো "জীবাশ্ম জ্বালানিকে না বলুন"। ফসিল ফুয়েল থেকে নবায়নযোগ্য ক্লিন এনার্জিতে পরিবর্তন আনার সময় এসেছে। আমাদের ভবিষ্যত নির্ভর করে, কীভাবে আমরা পরিবেশ রক্ষা করি এবং পরিচ্ছন্ন শক্তির দিকে পদক্ষেপ গ্রহণ করি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত, সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা এর ব্যানারে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫ উদযাপিত হয়।
মানববন্ধনে Youth change society Bangladesh YCSBD কুমিল্লা শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং পরিবেশের সুরক্ষায় আমাদের নানান উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। এই আয়োজনে অতিথিরা ক্লিন এনার্জি এবং টেকসই ভবিষ্যতের বিষয়ে আলোচনা করেন, যেখানে সকলকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
আসুন, YCSBD তে যুক্ত হয়ে একটি শক্তিশালী, কর্মমুখী টেকনোলজি নির্ভর এবং উন্নত বাংলাদেশের জন্য কাজ করি!
🔗ভলান্টিয়ার ফর্ম লিংক:- https://forms.gle/gSdyuyrkL4WQxCEC6
🔗 যুক্ত হোন প্রস্তাবিত সদস্যদের নিয়ে খোলা হোয়াটসঅ্যাপে গ্রুপে:- https://chat.whatsapp.com/HDmv6CFFrYULA1QmGGR4l2
🌱