16/07/2026
🩸 মানবতার সেবায় আরেকটি অনন্য দৃষ্টান্ত
আত্মশুদ্ধিমূলক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ-এর মানবিক কর্মী (মোহাম্মদ জাহিদ হাসান) Md Jahid Hassan এক সিজার রোগিকে জরুরি রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় A+ (এ পজিটিভ) রক্তদান করেছেন।
মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। একজন রক্তদাতার সময়োপযোগী এই মহান উদ্যোগ একজন সিজারের রোগীর চিকিৎসায় নতুন আশার সঞ্চার করেছে। হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ বিশ্বাস করে, একটি ব্যাগ রক্ত শুধু জীবনই বাঁচায় না, বরং মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আমরা মানবিক কর্মী মোহাম্মদ জাহিদ হাসান -এর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন ও দোয়া জানাই। মহান আল্লাহ তাআলা তাঁর এই মানবিক সেবাকে কবুল করুন, নেক আমলের পাল্লাকে ভারী করুন এবং রোগীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমীন।
আসুন, রক্তদানে এগিয়ে আসি—মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করি।
হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ
মানবতার কল্যাণে, মানুষের পাশে। ❤️🩸