Neelavra Foundation

Directions Contact the organization

Neelavra Foundation This foundation will work for humanity, focuses on social activities and fights against depression.

প্রতিটি শিশুই অনন্য, প্রতিটি স্বপ্নই মূল্যবান 🌺তাদের ছোট্ট পদক্ষেপই আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ভালোবাসা আর উৎসাহে গড়ে উঠ...
07/08/2026

প্রতিটি শিশুই অনন্য, প্রতিটি স্বপ্নই মূল্যবান 🌺
তাদের ছোট্ট পদক্ষেপই আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ভালোবাসা আর উৎসাহে গড়ে উঠুক তাদের আগামী ❤️

বল নিক্ষেপ প্রতিযোগিতা ☘️

#আমরাই_আগামী

আজকের সকালটা ছিল একরাশ শুদ্ধ আনন্দ ও ভালোবাসায় ভরা! নীলভ্র ফাউন্ডেশন ও সমতট পড়ুয়া-র যৌথ উদ্যোগে নজরুল ইন্সটিটিউট,  কুমিল...
06/08/2026

আজকের সকালটা ছিল একরাশ শুদ্ধ আনন্দ ও ভালোবাসায় ভরা! নীলভ্র ফাউন্ডেশন ও সমতট পড়ুয়া-র যৌথ উদ্যোগে নজরুল ইন্সটিটিউট, কুমিল্লায় সফলভাবে সম্পন্ন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমাদের আয়োজন ❝আমরাই আগামী ❞।

​কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছোট্ট বন্ধুদের আঁকা ছবি, গান, নৃত্য ও ছন্দময় আবৃত্তি আর অকৃত্রিম অমলিন হাসি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। ​ওদের সঙ্গে কাটানো এই আনন্দময় সময় আর উপহার তুলে দেওয়ার মুহূর্তগুলোই ছিল আজকের আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা।

​ভালোবাসার ছোঁয়ায় গড়ে উঠুক এক অন্তর্ভুক্তিমূলক সমাজ; কারণ প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের সবার!

নীলাভ্র ফাউন্ডেশন ও সমতট পড়ুয়া-র যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ অনুষ্ঠান...
04/08/2026

নীলাভ্র ফাউন্ডেশন ও সমতট পড়ুয়া-র যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ অনুষ্ঠান— ❝আমরাই আগামী❞

​তারিখ: ৬ আগস্ট ২০২৬, রোজ বৃহস্পতিবার
​সময়: সকাল ৯:০০ টা
​স্থান: নজরুল ইন্সটিটিউট মুক্তমঞ্চ, ধর্মসাগরপাড়, কুমিল্লা।

​আয়োজনে থাকছে:
◑ আবৃত্তি
◑ ড্রইং
◑গান
◑অন্যান্য ইভেন্ট ও
◑শিক্ষার্থীদের জন্য উপহার

অংশগ্রহণে: কুমিল্লা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ।

​আমাদের এই শুভ উদ্যোগে আপনারা স্বশরীরে উপস্থিত থেকে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিলে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ হব।

কখনো কি মনে হয়েছে—আপনার একটু সময়, কিছুটা দক্ষতা আর সদিচ্ছাই তৈরি করতে পারে বড় কোনো সামাজিক পরিবর্তন?​সেই বিশ্বাস থেকেই ক...
30/07/2026

কখনো কি মনে হয়েছে—আপনার একটু সময়, কিছুটা দক্ষতা আর সদিচ্ছাই তৈরি করতে পারে বড় কোনো সামাজিক পরিবর্তন?

​সেই বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছে নীলাভ্র ফাউন্ডেশন। আপনি যদি সত্যিই সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চান, তবে আমাদের এই পথচলায় আপনাকে স্বাগতম।

​নীলাভ্র ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান।

আমরা কাজ করি:

​🟢 মানসিক স্বাস্থ্য
🟢 শিশু বিকাশ
🟢 বয়স্ক স্বাস্থ্যসেবা
🟢 পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন
🟢 শিক্ষা ও যুব উন্নয়ন
🟢 সামাজিক কল্যাণমূলক কার্যক্রম

​এই যাত্রায় আমরা খুঁজছি এমন কিছু সচেতন, দায়িত্বশীল ও উদ্যমী ভলেন্টিয়ার—যাঁরা কেবল পরিবর্তনের স্বপ্ন দেখেন না, বরং বাস্তবায়নে এগিয়ে আসেন।

​আপনি কি—
✨ সমাজের জন্য অর্থপূর্ণ (Meaningful) কিছু করতে চান?
✨ আপনার অর্জিত দক্ষতাকে ভালো কাজে লাগাতে চান?
✨ একটি ইতিবাচক উদ্যোগের অংশ হতে আগ্রহী?

​তাহলে দেরি না করে আজই যুক্ত হোন আমাদের সাথে!

​📌 নীলাভ্র ফাউন্ডেশন ভলেন্টিয়ার নিবন্ধন ২০২৬ এখন উন্মুক্ত!

👉 আবেদনের লিঙ্ক: [ গুগল ফর্ম, কমেন্ট বক্সে ]

​আপনার একটি ছোট পদক্ষেপই হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। চলুন, একসাথে একটি সুন্দর ও মানবিক আগামী গড়ে তুলি।

​

গতকাল কুমিল্লা শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে নীলাভ্র ফাউন্ডেশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করে...
27/07/2026

গতকাল কুমিল্লা শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে নীলাভ্র ফাউন্ডেশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আলী হোসেন চৌধুরী। সভায় ফাউন্ডেশনের আজীবন সদস্য, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত ক্রমে আগামী বছর থেকে নীলাভ্র স্পিরিট এওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও উপজেলা ভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত হয়। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুপ্তি সাহা।

নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ​‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্...
22/06/2026

নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত
​‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অধিকারী দু'জনকে বিশেষ মেধা বৃত্তি দেওয়া হয়েছে।

​এতে ১ম স্থান অর্জন করেছে
কুমিল্লা মডার্ন হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী খুবায়েব বিন আলমগীর এবং ২য় স্থান অর্জন করেছে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা ইবনাত মজুমদার। মেধার স্বীকৃতি হিসেবে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অন্যান্য বিজয়ীদের মধ্যেও সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

22/06/2026

“নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি ও
ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬”

মনোমুগ্ধকর, আনন্দময় দিন...

❝ নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি—২০২৬ প্রদান ❞১৯ জুন, ২০২৬ খ্রি. রোজ শুক্...
20/06/2026

❝ নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি—২০২৬ প্রদান ❞

১৯ জুন, ২০২৬ খ্রি. রোজ শুক্রবার
কুমিল্লা শহরের ধর্মসাগরপাড়ে অবস্থিত কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মিলনায়তনে উদযাপিত হয়েছে নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি। একই অনুষ্ঠানে মেধা ও মেধার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান করা হয়।
​সংগঠনের সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার জামিল আহমেদ এবং ডা. ইকবাল আনোয়ার। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাচিক শিল্পী জনাব বদরুল হুদা জেনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি উপকমিটির আহ্বায়ক সুপ্তি সাহা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলাভ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল।

​এবারের ‘ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি ২০২৬’-এর প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান অধিকারী দুজনকে বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী খুবায়েব বিন আলমগীর এবং দ্বিতীয় স্থান অর্জন করে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা ইবনাত মজুমদার। মেধার স্বীকৃতিস্বরূপ তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য বিজয়ীদের মাঝেও সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ‘নীলাভ্র ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য, শিশু বিকাশ, যুব কল্যাণ ও মাদকাসক্তি দূরীকরণ, বয়স্ককালীন স্বাস্থ্য ও তাঁদের জন্য আনন্দময় ক্লাব প্রতিষ্ঠা, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ক্রীড়া ও শরীর চর্চা, শিক্ষাবৃত্তি, সামাজিক অনুদান, শিক্ষাপদক, সাহিত্য পুরুষ্কার, উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত বহুমুখী সামাজিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

“নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি-২০২৬”◾প্রধান অতিথি: হাজী আমিনুর রশিদ ইয়াছ...
17/06/2026

“নীলাভ্র ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও
ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি-২০২৬”

◾প্রধান অতিথি: হাজী আমিনুর রশিদ ইয়াছিন
মাননীয় মন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

◾বিশেষ অতিথি: জনাব ইউসুফ মোল্লা টিপু
প্রশাসক, কুমিল্লা সিটি কর্পোরেশন

◾ সভাপতি: প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী
চেয়ারম্যান, নীলাভ্র ফাউন্ডেশন

উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ 💙

তারিখ: ১৯ জুন ২০২৬ | শুক্রবার

🕒 বিকাল ৩:৩০ মিনিট

স্থান: কবি নজরুল ইনস্টিটিউট, ধর্মসাগরপাড়, কুমিল্লা।

ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি—২০২৬১ম পর্যায়ের ফলাফল (মেধার ক্রমানুসারে নয়)উপরে উল্লেখিত সকলকে ১ম পর্যায়ে উত্তীর্ণ হওয়...
01/06/2026

ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি—২০২৬

১ম পর্যায়ের ফলাফল (মেধার ক্রমানুসারে নয়)

উপরে উল্লেখিত সকলকে ১ম পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য অভিনন্দন। ২য় পর্যায়ের সাধারণ জ্ঞান ও মৌখিক পরীক্ষার স্থান এবং সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neelavra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Neelavra Foundation:

Shortcuts

Share