ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ

ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত,এই তো! একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। মতামত প্রকাশের এক অনন্য প্লাটফর্ম।

04/08/2026

জরুরি সভার বিজ্ঞপ্তি!

ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ-এর পক্ষ থেকে আগামী ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) সন্ধ্যা ৭:০০ টায় একটি জরুরি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ওমরাবাদের সকল তরুণ ও যুবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। আপনাদের মূল্যবান উপস্থিতি ও মতামত আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুরোধক্রমে,
ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ

হোমনার ইতিহাসে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের বোনের ধর্ষণের সঠিক বিচারের জন্য বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ ...
18/04/2026

হোমনার ইতিহাসে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের বোনের ধর্ষণের সঠিক বিচারের জন্য বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করুন।

সময়: রবিবার সকাল ১১ টায়
স্থান: উপজেলার শহিদ মিনারে।

আগামী রবিবার স্কুল-কলেজ খোলা রেখে প্রতিবাদ কর্মসূচি তথা বিক্ষোভ মিছিল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতটা নিকৃষ্ট ঘটনা আমাদের হোমনায় ঘটতে পারে-তা কল্পনারও বাইরে।

ধর্ষণের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ হোক এই ধরনের ঘটনা যেনো জীবনেও
আর হোমনা তে না ঘটে।

আসসালামু আলাইকুম।আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত, আমরা ঐক্যবদ্ধ। সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে ওমরাবাদ সমাজ ক...
16/12/2025

আসসালামু আলাইকুম।

আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত, আমরা ঐক্যবদ্ধ।

সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ আজ ৪র্থ বছরে পদার্পণ করেছে। প্রথমেই ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের এলিট সদস্য, কার্যনির্বাহী পরিষদ এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে।

কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সংগঠন কে ভালবেসে সবসময় পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন তাদের সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের হাত ধরে অঙ্গীকার এর পথচলা শুরু হয়েছে।

ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ একটি স্বেচ্ছাসেবী,সামাজিক কল্যাণমূলক,শিক্ষামূলক সংগঠন।

মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে বেড়ে ওঠে, আমাদের সাহসী করে, উদ্যমী করে তোলে, আমাদের দিয়ে ভুল করায়, এরপর দৃঢ়চেতা করে তোলে এবং স্বপ্নগুলো অর্জিত হয়। স্বপ্নপূরণের পথে কিছু তরুণদের সম্মিলিত সাহসী উদ্যোগ ‘ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ’ এর যাত্রা শুরু ১৬ই ডিসেম্বর ২০২১ ইং।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। সচেতন সকল মানুষকে ঐক্যবদ্ধ করা।
২। ঐক্যবদ্ধ শক্তি সমাজ ও শিক্ষার উন্নয়নে কাজে লাগানো।
৩। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি, খেলাদুলা ও সৃজনশীল কাজে উদ্যমী করে তোলা।
৪। ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
৫। গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সহায়তা করা।
৬। শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ সংস্কার করা।
৭। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে পাঠাগারের ব্যবস্থা করা।
৮। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান ও শিশুদেরকে লেখাপড়ায় আগ্রহী করে গড়ে তোলা।
৯। দরিদ্র অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো।
১০। কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তোলা ইত্যাদি।

আমরা আমাদের সকল কার্যক্রমগুলোকে আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ধন্য সমাজের জন্য কিছু করতে পেরে, আমরা ধন্য অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে, আমরা ধন্য সমাজ পরিবর্তনে নিজেদের সামিল করতে পেরে।

আমরা আমাদের পথচলায় সবাইকে সাথে পেয়েছি, ভবিষ্যতেও সকলকে সাথে পাবো এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি। সকলের কাছে দোয়া এবং সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদ সকলকে।

✍️ Toslim Ahmed

Address

Cumilla
3540

Telephone

+8801811135481

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ওমরাবাদ সমাজ কল্যাণ তরুণ সংঘ:

Shortcuts

Share